নিজস্ব প্রতিনিধি : সপ্তাহের সাতটা দিনের মধ্যে প্রত্যেকটা দিনের আলাদা একটা মাহাত্ম্য আছে। ধর্মীয় শাস্ত্র অনুসারে সপ্তাহের সাতটি দিনের সাতটি দেবদেবীর কথা উল্লেখ রয়েছে। এক একটা দিন এক একটা দেব দেবীর প্রিয়। সেই অনুযায়ী পুজো করলে শুভ ফল লাভ করা যায় বলে বিশ্বাস।আপনি কী জানেন সপ্তাহের কোন দিন কোন দেবদেবীর পুজো করলে জীবন থেকে বাধা বিপত্তি সব কেটে যায়। তবে জেনে নিন বার অনুযায়ী কোন দেবদেবীর পুজো করবেন।
সোমবার : সপ্তাহের এই দিনটি শিবের খুব প্রিয়। পাশাপাশি এই দিনে চন্দ্রের পুজো করা হয়ে থাকে। কেননা চন্দ্র হল মনের কারক গ্রহ। এই দিনে মহাদেবের পুজো করলে জীবনের বাধা বিপত্তি সব কেটে যায়।
মঙ্গলবার : এই দিনটি বজরংবলীর খুব প্রিয়। তাই এই দিনে হনুমানজীর পুজোর কথা উল্লেখ আছে। বজরংবলী শীঘ্র প্রসন্ন হন।
বুধবার : এই দিনে গণেশের পুজো করার কথা বলা হয়েছে।গণেশের আশীর্বাদ পেতে এই দিন সবুজ মুগ ডাল দান করুন। গণেশকে এই দূর্বা নিবেদন করতে পারেন। এতে বিদ্যা বুদ্ধি লাভ করা যায় বলে মনে করা হয়।
বৃহস্পতিবার : এই দিনে বিষ্ণুকে পুজো করা হয়।বৃহস্পতিবার হলুদ জিনিস দান করলে শুভ ফল লাভ করা যায়। যেমন- ছোলার ডাল, কলা, জাফরান দান করতে পারেন।
শুক্রবার : এই দিনটি লক্ষ্মী পুজো করলে অর্থসংকট দূর হয়।দারিদ্রতা ঘোচে। ধর্মীয় মতে তাই এই দিনে মা লক্ষ্মীর আরাধনা করা উচিত।
শনিবার : এই দিনটি শনিদেবের প্রিয় দিন।শনিদেব হল কর্মফলদাতা। তাই শনিকে প্রসন্ন করতে এইদিন তেল ও কালো রঙের জিনিস দান করা খুব শুভ। যেমন- কালো তিল, ছাতা, বস্ত্র ইত্যাদি অভাবীদের দান করতে পারেন।এছাড়াও শনিদেবকে তেল নিবেদন করতে পারেন।
রবিবার : এই দিনে সূর্যের আরাধনা করা হয়। কেননা সূর্য হল সাহস ও শক্তির প্রতিক। তাই এই দিন সূর্যদেবতার পুজো করলে শুভ ফল লাভ করা যায়।