Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Paris Olympics 2024: আলকারাজকে হারিয়ে সোনা জিতলেন জোকোভিচ

নিজস্ব প্রতিনিধি: একেই বোধ হয় বলে, মধুর প্রতিশোধ। গত মাসেই উইম্বলডনের ফাইনালে বয়সে ছোট কার্লোস আলকারাজের কাছে হেরে ইতিহাস গড়ার স্বপ্ন চুরমার হয়েছিল নোভাক জোকোভিচের। রবিবার সেই হারের বদলা নিলেন সার্বিয়ান টেনিস তারকা। অলিম্পিক্সে পুরুষদের টেনিস ফাইনালে স্প্যানিশ টেনিস তারকা আলকারাজকে হারিয়ে সোনা জিতলেন জোকার। এতদিন অলিম্পিক্সে সোনা না জেতার আক্ষেপ ঘোচালেন। অন্যদিকে এদিন হেরে […]

ভান্ডারসের আগুনে বোলিং, ৩২ রানে হেরে গেলেন রোহিতরা

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: জেফ্রি ভান্ডারসে’র আগুনে বোলিংয়ে পুড়ে ছারখার হয়ে গেল ভারতের ব্যাটিং অর্ডার। অধিনায়ক রোহিত শর্মা আর অক্ষর পটেল ছাড়া আর কোনও ব্যাটাররই বড় রান পেলেন না। ফলস্বরূপ দ্বিতীয় একদিনের ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩২ রানে হার হজম করতে হল ভারতকে। প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান তুলেছিলেন চারিথ আসলঙ্কারা। জবাবে ৪২.২ ওভারে […]

খুলনায় শেখ হাসিনার দুই ভাইয়ের বাড়িতে আগুন লাগাল জনতা

নিজস্ব প্রতিনিধি, খুলনা: কোটা সংস্কার আন্দোলনের আগুনে পুড়ছে গোটা দেশ। রবিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচিতে অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা বাংলাদেশ। বিক্ষোভকারীদের ক্ষোভ গিয়ে আছড়ে পড়েছিল শাসকদল আওয়ামী লীগের সাংসদ-নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে। একের পর এক সাংসদ-মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়েছেন বিক্ষোভকারীরা। উত্তেজিত জনতার ক্ষোভের রোষানল থেকে রেহাই পেলেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই ভাই তথা আওয়ামী […]

জঙ্গলমহল সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সভাস্থল খতিয়ে দেখলেন প্রশাসনিক আধিকারিকরা

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে ২ দিনের সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। তার প্রস্তুতি খতিয়ে দেখলেন প্রশাসনিক আধিকারিকরা। আগামী ৮ই অগস্ট জঙ্গলমহলের ঝাড়গ্রামে দুই দিনের সফরে আসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM mamata Banerjee)। প্রশাসন সূত্রে জানা গেছে, তিনি ওই দিন রাতে থাকবেন ঝাড়গ্রাম রাজবাড়ী সংলগ্ন টুরিস্ট কমপ্লেক্সে। ৯ই অগস্ট ঝাড়গ্রাম স্টেডিয়ামে রাজ্য সরকারের পক্ষ থেকে […]

কাঁদছে বাংলাদেশ, সংঘর্ষ-গুলিতে সাংবাদিক-সহ নিহত ৭২

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রক্ত, রক্ত আর রক্ত।  কোটা সংস্কার আন্দোলনকারীদের অসহযোগ আন্দোলন ঘিরে রক্তের বন্যা বইছে দেশজুড়ে। সন্ধে সাতটা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভকারীদের সঙ্গে শাসকদল আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৭২ জন। নিহতদের মধ্যে ১৪ জন পুলিশ কর্মী ও একজন সাংবাদিক রয়েছেন। এ নিয়ে চলতি আন্দোলনে পাঁচ সাংবাদিক প্রাণ হারালেন। ইতিমধ্যেই দেশজুড়ে […]

তারকেশ্বরে যাওয়ার পথে বাঁকুড়ার কোতুলপুরে ভয়াবহ দুর্ঘটনায় আহত ২৫ তীর্থযাত্রী

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বাঁকুড়ার কোতুলপুর থানার বাঁকাদহ-জয়রামবাটি রাস্তার ওপর রবিবার লালবাজার ক্যানেল পোল সংলগ্ন এলাকায় একটি পিকআপ ভ্যান বিষ্ণুপুরের(Bishnupur) দিক থেকে আরামবাগের দিকে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পিকআপ ভ্যানের মধ্যে ৩৫ জন গোপীনাথপুর গ্রামের বাসিন্দা ছিলেন । অধিকাংশ ছিলেন মহিলা। একজন ছোট বাচ্চাও ছিল তারকেশ্বরে(Tarakeswar) শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তাঁরা। […]

জুতোর মধ্যে লুকিয়ে ফোন, বাতিল হল  নার্সিং পরীক্ষার্থীদের পরীক্ষা

নিজস্ব প্রতিনিধিঃ নার্সিংয়ের প্রবেশিকা পরীক্ষাতে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। পরীক্ষা হলে মোবাইল নিয়ে ঢুকতে গিয়ে ধরা পড়ল একদল ছাত্রী। রবিবার  এমনই ঘটনা ঘটেছে সিউড়ির বেণীমাধব স্কুলে। সেখানে পরীক্ষা দিতে এসে ছাত্রীদের মধ্যে কেউ পায়ের জুতো কেটে মোবাইল ভরে রেখেছিল আবার বেশ কয়েকজন জুতোর মধ্যেই মোবাইল নিয়ে হলে ঢোকে। পরীক্ষা শুরুর কিছু সময়ের পর থেকেই তাঁদের গতিবিধি […]

মালদায় চাকরিপ্রার্থীদের পরীক্ষা হল থেকে আটক ৪১ টি মোবাইল ফোন

নিজস্ব প্রতিনিধি,মালদা: পরীক্ষা কেন্দ্র থেকে বাজেয়াপ্ত ৪১ টি মোবাইল ফোন। ঘটনা মালদহের আক্রুরমনি হাই স্কুলের। জানা যায়, এই পরীক্ষা কেন্দ্রে চাকরি প্রার্থীরা লুকোনো অবস্থায় মোবাইল ফোন নিয়ে প্রবেশ করায় তাদের ফোন বাজেয়াপ্ত করে স্কুল কর্তৃপক্ষ। পরে পুলিশের হাতে ফোনগুলি তুলে দেওয়া হয়। রবিবার জেলা জুড়ে এ এন এমের পরীক্ষা ছিল। ঠিক সেই রকমই আক্রুরমনি হাই […]

OnePlus Pad 2: অসাধারণ টেকনোলজি, দামে সস্তা, কিনতে পারেন এই ট্যাব

নিজস্ব প্রতিনিধি:  মোবাইল ফোন প্রস্তুতকারী সংস্থা OnePlus -এর নতুন Pad 2 ট্যাবলেট (Tablet)টি প্রযুক্তি (Tech) দুনিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। দামি ট্যাবলেট (Tablet)-এর বিকল্প হিসাবে এই Pad 2 সাধারণ মানুষের নাগালের মধ্যেই থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে। দেখে নেওয়া যাক নতুন কী  ফিচারস নিয়ে এসেছে এই ট্যাবলেটটি (Tablet)- বক্সে কি পাচ্ছেন? OnePlus Pad 2 ট্যাবলেট, […]

Aprilia RS 457: সুখবর! এই প্রথম ভারতে সস্তার বাইক আনছে Aprilia

নিজস্ব প্রতিনিধি: বর্তমান প্রজন্মের বহু রাইডাররাই পছন্দ করেন স্পোর্ট বাইক। সেই চাহিদা পূরণ করার জন্যই Aprilia ভারতের মোটরবাইক বাজারে নিয়ে আসছে Aprilia RS 457 । মূলত দামী ও অভিজাত বাইক তৈরির জন্যই খ্যাতি রয়েছে এপ্রিলিয়ার। সেই সংস্থা এবার সস্তার বাইক আনার সিদ্ধান্ত নিয়েছে। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, সস্তার মডেল নিযে আসার মাধ্যমে সংস্থা ভারতীয় বাজারের […]

ওয়েনাডে ক্ষতিগ্রস্তদের পাশে রাম চরণ-চিরঞ্জীবী, দিলেন ১ কোটি

নিজস্ব প্রতিনিধিঃ ভূমিধসের বিধস্ত কেরলের ওয়েনাড। হু হু করে বেড়ে চলছে নিহতের সংখ্যা। এই আবহে রবিবার অভিনেতা আল্লু অর্জুনের পর ভূমিধসে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন চিরঞ্জীবী এবং তাঁর পুত্র রাম চরণ। এদিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে চিরঞ্জীবী প্রথমেই ভূমিধসের ঘটনায় শোকপ্রকাশ করেছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য এক কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করলেন। অন্যদিকে এদিন মুখ্যমন্ত্রীর […]

সেনা সদস্যদের ছাউনিতে ফিরিয়ে নেওয়ার আর্জি প্রাক্তন সেনা প্রধানদের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কোটা সংস্কার আন্দোলন ঘিরে ফের রক্তাক্ত বাংলাদেশ। আজ রবিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘সর্বাত্মক অসহযোগ’ কর্মসূচি ঘিরে মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে গোটা দেশ। সন্ধে পৌনে ছয়টা পর্যন্ত রাজধানী ঢাকা-সহ ১৪ জেলায় বিক্ষোভকারী পড়ুয়াদের সঙ্গে শাসকদল আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডার ও পুলিশের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৪৩ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সন্ধে […]

মছলন্দপুর থেকে স্বরূপনগর পর্যন্ত রেলপথ তৈরির জন্য সমীক্ষা শুরু

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন মছলন্দপুর-স্বরূপনগর রেলপথ তৈরির কথা ঘোষণা করেছিলেন। এবার সেই প্রকল্প গড়ে উঠতে চলেছে।

উত্তর কোরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দিলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়াকে মানবিক সাহায্যের প্রস্তাব দিয়েছে রাশিয়া। রবিবার (৪ আগস্ট) দেশটির (উত্তর কোরিয়া)সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারী বৃষ্টিপাত ও বন্যায় ক্ষতিগ্রস্ত উত্তর কোরিয়ার মানুষদের পাশে থাকার জন্য সাহায্যের হাত বাড়ানোর কথা জানিয়েছেন পুতিন। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিমকে এক টেলিগ্রাম বার্তায় পুতিন জানিয়েছেন যে, বন্যা ও ঝড়ে যারা তাঁদের প্রিয়জনকে হারিয়েছে তাদের প্রতি […]

মন্তেশ্বরে বানভাসি জলে তলিয়ে গেল দশম শ্রেণীর এক পড়ুয়া

নিজস্ব প্রতিনিধি,মন্তেশ্বর: পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে বানভাসি জলে মন্তেশ্বরের দেনুড় পঞ্চায়েতের ধেনুয়া গ্রামে তলিয়ে গেল দশম শ্রেণীর এক পড়ুয়া। রবিবার এমনি এক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়রা জানান ধেনুয়া গ্রামের বাসিন্দা পড়ুয়া স্থানীয় ভুরকুন্ডা হাইস্কুলে(Bhurkunda High School) পড়াশোনা করত। এদিন ১৫-১৬ জনের বন্ধু স্থানীয় গ্রামের ছেলেদের সঙ্গে গ্রামে বন্যার জল দেখতে যায় সূর্য […]

মুখ তেতো ? রুচছে না কিছুই! ঝট করে বানিয়ে নিন মৌরলা মাছের টক

নিজস্ব প্রতিনিধি : বর্ষায় মুখে কিছু রুচছে না ? সদ্যই শরীর খারাপ থেকে উঠেছেন ? এইসময় নিজের স্বাস্থ্যের খেয়াল রাখা খুব বেশি করে প্রয়োজন।রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তাই স্বাস্থ্যকর খাবারের উপর নজর দেওয়া প্রয়োজন।মৌরলা মাছে রয়েছে ভিটামিন এ। সঙ্গে রয়েছে প্রোটিন ও আয়রন। অন্যদিকে মুখ তেতো হয়ে থাকলে মৌরলা মাছের টক বানিয়ে খেতে পারেন।এতে স্বাদও […]

সেলফি তুলতে গিয়ে সোজা ১০০ ফুট নিচের খাদে, তবুও ফিরলেন বেঁচে

নিজস্ব প্রতিনিধিঃ কম- বেশী সকলেই সেলফি তুলতে ভালোবাসে। আর এই সেলফি তুলতে গিয়ে ফের ঘটল বিপত্তি। খাদ থেকে ১০০ ফুট গভীরে গিয়ে পড়লেন ২৯ বছরের এক মহিলা । এমনই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের সাতারায়। দুর্ঘটনার খবর পেয়ে আহত মহিলাকে দড়ি দিয়ে তোলেন স্থানীয়রা।  পুনে থেকে বন্ধুদের সঙ্গে সাতারা জেলার বোর্ন ঘাটের থোসেঘর জলপ্রপাতে এসেছিলেন আমির কুরেশি। […]

বেলঘড়িয়া রেল ব্রিজ দিয়ে ভারী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা

বেলঘড়িয়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করার পর সেতুর কিছু অংশে ত্রুটি পাওয়া গিয়েছে। আর তাই ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বন্যা পরিস্থিতির মোকাবেলায় বৈঠক করলেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: রবিবার বন্যা নিয়ে প্রশাসনিক বৈঠক করলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদেরি। জেলাশাসক(DM) ঘাটাল ব্লকের মনশুকাতে বন্যা পরিদর্শনে যান। এরপর জেলাশাসক বলেন,প্রশাসন একশভাগ প্রস্তুত। তবে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ।মুখ্যমন্ত্রীও নজর রাখছেন। মানুষজনকে যদি সরানোর প্রয়োজন হয় তার জন্য রিলিফ সেন্টার(Relief Center) প্রস্তুত আছে।যদি কোন প্রয়োজন হয়, কন্ট্রোল রুমে যোগাযোগ করতে বলেন […]

Paris Olympics 2024: সেমিফাইনালে হার! ব্যাডমিন্টনে ব্রোঞ্জের জন্য লড়াই লক্ষ্য সেনের

নিজস্ব প্রতিনিধিঃ প্যারিস অলিম্পিক্সে হল না ব্যাডমিন্টনে সোনা এবং রুপো জয়। সেমিফাইলানে হারালেন লক্ষ্য সেন। তাই সোমবার ব্রোঞ্জের জন্যই তিনি নামবেন লড়াইয়ে। এদিনের ম্যাচের প্রথমে ১৮-১২ পয়েন্টে এগিয়ে ছিলেন লক্ষ্য। মনে হচ্ছিল, তিনি জিতবেন ম্যাচে। তবে শেষ পর্যন্ত তিনি ডেনমার্কের অ্যাক্সেলসেনের কাছে স্ট্রেট গেমে ২০-২২, ১৪-২১ পয়েন্টে হারলেন। এখন পদক জয়ের সুযোগ এখনও থাকছে লক্ষ্যের […]

বিক্ষোভ-সংঘর্ষে নিহত ৩২, সন্ধে ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কার্ফু

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা ‘সর্বাত্মক অসহযোগ’ কর্মসূচি ঘিরে রবিবার ফের উত্তপ্ত হয়ে উঠল গোটা বাংলাদেশ। স্থানীয় সময় সাড়ে চারটে পর্যন্ত রাজধানী ঢাকা-সহ দেশের ১৩ জেলায় সংঘর্ষ-গুলিতে প্রাণ হারিয়েছেন ৩২ জন। সর্বাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে ফেনীতে। ওই জেলায় প্রাণ হারিয়েছেন ৫ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতেই ফের দেশ জুড়ে অনির্দিষ্টকালের জন্য কার্ফু […]

0:00