Bhadra : কথাতেই বলে, কাজে ভদ্রা লাগা – এই ভদ্রা আসলে কে ?

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : ছোট থেকে আমরা অনেকেই মা, ঠাকুমা, দিদিমা’র মুখে হামেশাই শুনে থাকি, কাজে ভদ্রা লেগেছে। আবার এমনও আমরা শুনেছি যে, “ভদ্রাকালে কোনো শুভ কাজ কোরো না”। এমনটা আবার উল্লেখ পাওয়া যায় পঞ্জিকাতেও। এছাড়াও রাখি পূর্ণিমায় ভাইয়ের হাতে রাখি বাঁধার আগেও ভদ্রাকাল বিচার করা হয়। এমনকি দীপাবলিসহ একাধিক ব্রত-উৎসবে পুজোর আগে ভদ্রাকাল নির্ণয় করে শুভ কাজ করা হয়। আসলে ভদ্রাকাল বিষয়ে জানার আগে সর্বাগ্রে হিন্দু পঞ্জিকার প্রধান অংশগুলি বোঝা উচিত। জানা যায়, হিন্দু পঞ্জিকার প্রধান অংশগুলি হল তিথি, বার, যোগ, নক্ষত্র ও করণ। ভদ্রাও এই পঞ্জিকারই অন্তর্ভূক্ত। ভদ্রার আক্ষরিক অর্থ হল কল্যাণকারী। কিন্তু পৌরাণিক ব্যাখ্যানুসারে ভদ্রাকালে শুভ কার্য বর্জিত। তাহলে ভদ্রা কে ? তিনি কি কোনো ব্যক্তি বিশেষ ? তাঁর সাথে শুভ কাজ না করার কি এমন সম্পর্ক  আছে ? চলুন জেনে নেওয়া যাক।

ভদ্রা কে ? পৌরাণিক কাহিনী অনুসারে সূর্য ও তাঁর স্ত্রী ছায়ার কন্যারূপে ভদ্রার জন্ম হয়েছিল। তিনি ছিলেন গ্রহরাজ শনির বোন। স্বভাবগত দিক দিয়ে শনির মতোই ভদ্রাও অত্যন্ত রাগী ছিলেন। রাক্ষস সংহারের উদ্দেশ্যপূর্তির জন্য ভদ্রা জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে দেবতাদের শুভ কাজে বাধা উৎপন্ন করতে শুরু করেন তিনি। এর ফলে অত্যন্ত দুঃখিত হয়ে দেবতারা ব্রহ্মার কাছে আসেন। দেবতাদের আবেদন শুনে তিনি ভদ্রাকে থামানোর চেষ্টা করেন। ব্রহ্মা ভদ্রাকে বলেন যে, সে এ ভাবে দেবতা ও মনুষ্যদের সমস্যায় ফেলতে পারেন না। বরং কিছু বিশেষ পরিস্থিতিতে ভদ্রার মনুষ্য, দেবতা ও রাক্ষসদের কষ্ট দেওয়ার অধিকার থাকবে। ব্রহ্মা ভদ্রাকে জানান যে, সে বব, বালব, কৌলব করণে নিবাস করবে এবং যাঁরা তাঁকে সম্মান করবে না, তাঁদের কাজে বাধা সৃষ্টি করতে পারবে। কিন্তু সবসময় সবার কাজে ভদ্রা বাধা সৃষ্টি করতে পারবেন না।

ভদ্রাকালে কখন ব্যক্তির ক্ষতি হয়? জ্যোতিষ শাস্ত্রানুসারে চন্দ্র যখন কর্কট, সিংহ, কুম্ভ বা মীন রাশিতে বিরাজ করে তখন ভদ্রা পৃথিবীতে নিবাস করে এবং ব্যক্তির ক্ষতিসাধন করে থাকেন। এ ছাড়াও পৃথক পৃথক রাশি অনুযায়ী ভদ্রা তিন লোকে ভ্রমণ করেন। পৃথিবীতে ভদ্রা বাস করলে সমস্ত ধরনের শুভ কাজ বর্জিত মনে করা হয়। প্রচলিত রীতি অনুযায়ী ভদ্রাকালে বিবাহ, নতুন ব্যবসা শুরু, রাখি বন্ধন নিষিদ্ধ। তবে পূজার্চনা ও যজ্ঞ করা যায়। মনে করা হয় ভদ্রার সময় বিবাহ ও নতুন ব্যবসা শুরু করলে ভাগ্যের সঙ্গ পাওয়া যায় না, এমনকি রাখি বন্ধন করলেও সম্পর্কে তিক্ততা আসে। তবে ভদ্রা স্বর্গ বা পাতালে থাকলে কর্মে শুভ ফল পাওয়া যায়।

কালীর আশীর্বাদে কী ভাবে শত্রু ভয় থেকে মুক্তি পাবেন? জেনে নিন দেবীকে তুষ্ট করার মোক্ষম উপায়

বহু রূপে ধরা দেন ভক্তের কাছে, জানেন কী কোন কোন রূপে পুজিতা হন দেবী কালী

জেনে নিন মা কালী বিবস্ত্র থাকার পেছনে কোন রহস্য লুকিয়ে আছে ?

জানেন কী দেবী লক্ষ্মী কেন সমগ্র ব্রাহ্মণ জাতিকে অভিশাপ দিয়েছিলেন ?

শুরু হয়ে গিয়েছে নবপত্রিকা স্নান, জানুন কলাবউ আসলে কে ?

বেলগাছকে দুর্গা রূপে পুজো, আজও বলির নিয়ম চলে আসছে শীল বাড়িতে

ভূত-প্রেত থেকে দৈত্য দানব, জানেন কী সপ্তমীর দিনে দেবীর কোন রূপের পুজো করলে শত্রুনাশ হয় ?

পুজোর আগেই জেনে নিন দশমীর দিন কেন প্রতিমা বিসর্জন দেওয়া হয় ?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]