মাছের রাজা ইলিশে রয়েছে একাধিক উপকারিতা, জানেন কী?

Share:

নিজস্ব প্রতিনিধি : বর্ষা আসতেই মনটা ইলিশ ইলিশ করতে থাকে সকলের। টাটকা ইলিশের দেখা পাওয়া এখন দুষ্কর। সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, ইলিশের ঝাল, ইলিশ ভাজা। নাম শুনলেই জিভে জল আসে। বর্ষা মানেই বাঙালির পাতে ইলিশ। বাঙালির ঘরে ঘরে ইলিশের বিভিন্ন পদ বিভিন্নভাবে রান্না করা হয়। সবকটি অত্যন্ত সুস্বাদু। কিন্তু কোন ইলিশের স্বাদ বেশি?  ইলিশ প্রেমীদের মধ্যেও অনেকেই সেটা জানেন না।

ইলিশ খেতে যেমন সুস্বাদু, তেমন পুষ্টিগুণও থাকে ভরপুর। এইজন্য একে মাছের রাজা বলা হয়ে থাকে। ইলিশ মাছ খাবেন কেন? ইলিশে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে। প্রতি ১০০ গ্রাম ইলিশে রয়েছে ১৬৫ গ্রাম ক্যালরি, ২০-২৪ গ্রাম প্রোটিন, ৯-১০ গ্রাম ফ্যাট। ভিটামিন এ ৭৬ মাইক্রোগ্রাম, ভিটামিন সি ১৪ মাইক্রোগ্রাম, ক্যালসিয়াম ৩৭০ মিলিগ্রাম, আয়রন ১৫ মিলিগ্রাম, ৪৫ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম। পাশাপাশি থাকে ম্যাঙ্গানিজ, কপার ও জিঙ্ক।

উচ্চ পরিমাণে হলিআন-স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে বলে ইলিশের স্বাদ ও সুগন্ধ বাড়ে। পিইউএফএতে স্টিয়ারিক অ্যাসিড, অলিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড থাকে। ইলিশে থাকা গ্লুটামিক অ্যাসিড, অ্যালানিন এবং অ্যাসপার্টিক অ্যাসিডের মতো অ্যামিনো অ্যাসিড ইলিশের স্বাদ বাড়াতে সাহায্য করে।

ইলিশের মধ্যে অবস্থিত রয়েছে ফার্স্টক্সাল প্রোটিন। এটি শিশুর মস্তিষ্কের বিকাশ ঘটাতে সাহায্য করে। পাশাপাশি পরিপাকতন্ত্রের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। ইলিশে প্রচুর পরিমাণে কোলাজেন রয়েছে। এটি ত্বকের ওপর খেয়াল রাখে। এই মাছে যথেষ্ট পরিমাণে ওমেগা-৩ এবং ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। এটি শিশুর মস্তিষ্ক বিকাশে সাহায্য করে। ওমেগা-৩ হৃদরোগের ঝুঁকি কমায়। এটি উপকারি চর্বি হিসেবে বিবেচিত। ইলিশে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি ভাল রাখতে সাহায্য করে। ভিটামিন ডি, ক্যালশিয়াম এবং ফসফরাস হাড় ও দাঁত মজবুত করে। ইলিশ মাছে আয়রন থাকে। সেটি রক্তাল্পতা দূর করতে সাহায্য করে। এই মাছ হালকা ভাজা বা না ভেজে রান্না করতে হয়। কারণ বেশি ভাজলে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড নষ্ট হয়ে যায়।

মাছ কিনতে গেলে সর্বপ্রথম ইলিশের আঁশ দেখে কিনতে হয়। আঁশ পাতলা ও স্বচ্ছ হলে সেই মাছের স্বাদ বেশি।  ইলিশের এক ধরনের মিষ্টি গন্ধ থাকে সেটা দেখে কিনতে হয়। ইলিশ মাছের চোখ দেখে কিনতে হয়। এই মাছের চোখের ভিতরেও লালচে আভা থাকে। ভাল মানের ইলিশ কিনতে চাইলে মাছের রঙের দিকে নজর দিতে হবে।

অবৈতনিক প্রাথমিক স্কুলে পুড়ুয়াদের পাতে ইলিশ, ভাপা-ভাজায় পেটপুজো খুদেদের

বর্ষায় ইলিশের ভিন্ন ২ রেসিপি, এভাবে বানালে হাত চাটবেন

বর্ষায় বানিয়ে নিন কচু পাতা দিয়ে নোনা ইলিশের বড়া

বর্ষায় পাতে থাকুক মাছের রাজা, রইল দুটি ভিন্ন স্বাদের ইলিশ রেসিপি

বর্ষায় ইলিশে লাগছে ছ্যাঁকা, বানিয়ে নিন অন্য মাছের দই পোস্ত

ভাল ইলিশ কিনতে চাইলে নজর দিন আঁশে, স্বাদ লেগে থাকবে জিভে

রাজ্যে অমিল রুপোলি শস্য, কোন ইলিশে সাজছে জামাইষষ্ঠীর থালা?

ভাপা ছেড়ে এবার এই ফোঁড়নেই বানিয়ে ফেলুন ইলিশ মাছ, চেটেপুটে খাবে সকলে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]