এই লাল সবজিতেই বাগে থাকবে কোলেস্টেরল

Share:

আন্তর্জাতিক ডেস্ক : এই লাল সবজি সারাবছরই পাওয়া যায়। কার কথা বলছি বুঝতে পারছেন তো!হ্যাঁ টমেটো।ক্লিভল্যান্ড ক্লিনিকের রিপোর্ট অনুযায়ী, টমেটোতে রয়েছে, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার, ভিটামিন সি, ভিটামিন কে, পটাসিয়াম, ফোলেট সহ অগণিত পুষ্টি উপাদান রয়েছে। এতে চর্বির পরিমাণ থাকলেও তা রয়েছে খুব সামান্য।

কাঁচা হোক বা পাকা।অ্যান্টিঅক্সিডেন্টের চমৎকার উৎস এই লাল সবজি।তাই সংক্রমণ থেকে বাঁচতে টমেটো বেছে নেওয়ার কথা বলছেন পুষ্টিবিদেরা। এর চাটনি থেকে শুরু করে স্যালাড সবেতেই আছে পুষ্টি।

আজকাল প্রায় বহু মানুষই কোলেস্টেরলের সমস্যায় ভুগে থাকেন। অনেক গবেষণায় দেখা গিয়েছে যে, টমেটোর রস পান করলে তা শরীরে জমে থাকা খারাপ কোলেস্টেরলকে কমিয়ে দেয়। টমেটোতে প্রচুর পরিমাণে লাইকোপেন নামক যৌগ থাকে। এছাড়াও এতে ফাইবার এবং নিয়াসিন ভালো পরিমাণে রয়েছে। এই সব উপাদান একসঙ্গে শরীরের কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে।

গবেষণায় দেখা গেছে, লবন ছাড়া টমেটো রস খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে না। এছাড়াও এটি হাড় মজবুত করতে সাহায্য করে। ব্যাথা থেকেও মুক্তি দিয়ে থাকে টমেটো।

কাঁচা টমেটো খাওয়া কি খারাপ :  কিছু গবেষণায় জানা গেছে কাঁচা টমেটো খাওয়া মোটেও ভাল নয়।কেননা টমেটোয় লাইসোপিন নামের যে অ্যান্টিঅক্সিজেন্ট-টি থাকে, তা সহজে হজম হতে চায় না। ফলে হজমের সমস্যা দেখা যায়। এছাড়াও টমেটোয় বহু কিটনাশক থাকতে পারে, তাই কাঁচা টমেটো খাওয়া ঠিক নয়।

কীভাবে টমেটো খাবেন : সামান্য সেদ্ধ করা বা রান্না করা টমেটোর লাইসোপিন শরীর খুব সহজেই হজম করতে পারে। এমনকি ঘরে বানানো টমেটো সস-ও শরীরের জন্য ভাল। তাতে থাকা লাইসোপিনও শরীর খুব সহজেই হজম করতে পারে। এছাড়াও স্যালাডের সঙ্গে খাওয়াই যায়।

সচেতনতা : আপনার ডায়েটে টমেটো রাখবেন কি না, কতটুকু খাবেন, কীভাবে খাবেন, এই বিষয়ে অবশ্যই একবার চিকিৎসকের পরামর্শ নিন।

ভোরবেলা উঠে হাঁটতে যাচ্ছেন? কোন লাভ নেই! নিয়ম না জানলে সব বেকার

রুই মাছের এই নয়া রেসিপি একবার খেলে প্রেমে পড়ে যাবেন…

বেগুনের শীতকালীন এই রেসিপি খেয়েছেন ? স্বাদ ভুলতে পারবেন না…

তড়তড়িয়ে কমবে ওজন, কম সময়ে রেঁধে ফেলুন রাজস্থানের এই পদ

দুধ দিয়ে বানিয়ে নিন ঠাকুমার আমলের এই সুস্বাদু পদ

জেনে নিন নিয়মিত লুচি খেলে কী হয় ?

ঝিরঝিরে বৃষ্টির দিনে জিভে জল আনবে কাঁচকলার সঙ্গে চিংড়ির এই পদ

ছুটির দিনে লোভনীয় রেসিপি তৈরি করুন ঢেঁড়স দিয়ে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]