Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঝিরঝিরে বৃষ্টির দিনে জিভে জল আনবে কাঁচকলার সঙ্গে চিংড়ির এই পদ

Share:

নিজস্ব প্রতিনিধি : বর্ষাকালে মনের মত রান্না না হলে কিছুই ভাল লাগে না।আবার প্রতিদিন এক রান্না খেতে কারোর ভাল লাগে কী ?  অথচ রান্না চাই সুস্বাদু। খিচুড়ি যদি প্রতিদিন ভাল না লাগে তবে সাদা ভাত একদিন রান্না হলে মন্দ হয় না। কিন্তু এর সঙ্গে শুধু কি ইলিশ মাটন প্রয়োজন? না ! রইল পুষ্টিগুণে ভরপুর কাঁচকলা আর চিংড়ি দিয়ে সুস্বাদু এক রেসিপি। কম সময়ে ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন সহজে। জেনে নিন কীভাবে বানাবেন!

উপকরণ :  ২০০ গ্রাম ছোট চিংড়ি, ২ টো কাঁচকলা, কালোজিরে, শুকনো লঙ্কা,কাঁচালঙ্কা, রসুন কুচি, হলুদ,ফোড়ন, পেঁয়াজ কুচি, তেল ও লবন

প্রণালী : প্রথমে চিংড়ি মাছগুলিকে ভাল করে ধুয়ে নিতে হবে। এরপর লবন ও হলুদ মাখিয়ে হালকা ভেজে তুলে রাখতে হবে। তেমনই কাঁচকলা ছোট ছোট করে কেটে লবন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে আলাদা পাত্রে রাখুন।

এবার কড়াইয়ের তেলে কালোজিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রসুন, পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা, সামান্য লবন আর হলুদ দিয়ে ভেজে তুলে নিতে হবে। এরপর প্রতিটি উপকরণ ভাল করে বেটে নিতে হবে। এরপর ভাজা চিংড়ি, কাঁচকলা আর পেঁয়াজ-রসুন একসঙ্গে মিক্সিতে দিয়ে ঘুরিয়ে থকথকে মিশ্রণ বানিয়ে নিন। এরপর এতে বেটে রাখা মশলা একে একে দিয়ে দিন।উপরে কাঁচা লঙ্কা কুচিও ছড়িয়ে দিতে পারেন। গরম ভাতের সঙ্গে এই পদ অসাধারণ লাগবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00