আয়রনের ঘাটতি মেটাতে মাটনের পরিবর্তে কী খাবেন, জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি : বর্তমানে শরীরে আয়রনের ঘাটতি এখন সবথেকে বড় সমস্যা। অনিয়মিত জীবনযাহন এরজন্য সবথেকে বেশি দায়ী। অনেকের শরীরেই আয়রনের অভাব নানা সমস্যা ডেকে আনছে। বিশেষ করে মহিলারাই বেশি এই সমস্যায় আক্রান্ত হন। আয়রনের ঘাটতি হলে রক্তাল্পতার মতো সমস্যা দেখা দেয়। রক্তে পর্যাপ্ত পরিমাণ আয়রন না থাকলে সারা শরীরে অক্সিজেন সরবরাহ ব্যাহত হয়।

রেড মিটে সবচেয়ে বেশি আয়রন পাওয়া যায়। দেহে হিমোগ্লোবিনের মাত্রা সঠিক রাখতে পর্যাপ্ত পরিমাণ আয়রন দরকার। কিন্তু নিয়মিত কেউ মাটন খেলে বাড়বে বিপদ। আয়রন ঠিক করতে গিয়ে শরীরে বাসা বাধবে কোলেস্টেরল। আসবে কোষ্ঠকাঠিন্যের সমস্যা। তা হলে কোন খাবার খেয়ে দেহে আয়রনের ঘাটতি মিটবে?

বেদানা: বেদানায় প্রচুর পরিমাণে আয়রন থাকে। ১০০ গ্রাম বেদানায় প্রায় ০.৩১ মিলিগ্রাম আয়রন পাওয়া যায়। এতে ভিটামিন সি-ও রয়েছে।পাশাপাশি বেদানায় মিলবে অ্যান্টিঅক্সিডেন্ট ও অন্যান্য মিনারেল। এরজেরে দেহে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি পাবে।

ডাল: প্রতিদিনের খাবারে ডাল রাখলে দেহে আয়রনের ঘাটতি মিটবে। ১০০ গ্রাম ডালে প্রায় ৭.৪ মিলিগ্রাম আয়রন পাবেন। মুগ, মুসুর, বিউলি, কড়াই, রাজমা সব ধরনের ডালে আয়রন মিলবে। ফাইবার ও প্রোটিনও থাকে ডালে।  এক কাপ ছোলায় রয়েছে তিন থেকে পাঁচ মিলিগ্রাম আয়রন। সিদ্ধ ডালের জল রোজ খেলে উপকার মিলবে।

পালং: প্রোটিন, ভিটামিন এ, সি, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর পালং শাক রোজ নিয়ম করে খেলে সমস্যার সমাধান হবে। ১০০ গ্রাম পালং-এ আছে ২.৭ মিলিগ্রাম আয়রন। পালং শাকের ঘন্ট, পালং রুটি, পালক স্মুদি নানা ভাবে ডায়েটে রাখতে পারেন এই শাক।

কাজু :  আয়রনের ঘাটতি মেটাতে চাইলে কাজু খেতে পারেন। ১০০ গ্রাম কাজুতে প্রায় ৬.৭ মিলিগ্রাম আয়রন রয়েছে। কাজুতে ভিটামিন ও মিনারেলও রয়েছে।

ডার্ক চকোলেট : চকোলেট বহু মানুষের প্রিয়। তবে অনেকেই ডার্ক চকোলেট পছন্দ করেন না। তবে মাত্র ১০০ গ্রাম ডার্ক চকোলেটে ১১.৯ মিলিগ্রাম ডার্ক চকোলেট পাওয়া যায়। প্রতিদিন ডার্ক চকোলেট খেলেই শরীরে আয়রনের ঘাটতি অনেকটাই মিটে যাবে।

খেজুরের সঙ্গে কোন খাবারগুলি খেলে বাড়তি সুফল মিলবে?

জামাইষষ্ঠীর আগেই বাজার আগুন! ফল কিনতে হাতে লাগছে ছ্যাঁকা

রোগ থেকে দূরে থাকতে বৈশাখ-জৈষ্ঠে পাতে রাখুন এই শাক

এই পাঁচের কামালে গোহারা হারবে মাটন, শরীর পাবে ভরপুর আয়রন

রান্নার পর দ্বিতীয়বার ভুলেও গরম করবেন না এই খাবারগুলো, ঘোর বিপদে পড়বেন..

বাঙালির নববর্ষে রসনাতৃপ্তি, কী কী খেতে পারেন বছরের শুরুতে

ভাইফোঁটা আরও জমজমাটি করতে, ভাইয়ের জন্য রাঁধুন ঠাকুরবাড়ির এই পদগুলো

পুজোর থালায় ‘সুখা মাটন’ এর জাদু! হেঁশেলে থাকুক দক্ষিণী রাজপরিবারের ছোঁয়া

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]