Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাঙালির নববর্ষে রসনাতৃপ্তি, কী কী খেতে পারেন বছরের শুরুতে

Share:

নিজস্ব প্রতিনিধি : কয়েকদিন পরেই বাঙালির পয়লা বৈশাখ। এই দিনেই বাঙালি উদযাপন করে থাকে নতুন বছরের সূচনার। বছরের অন্যদিনগুলো যেমনই কাটাক না কেন, নববর্ষে আটপৌঢ়ে বাঙালি সাজ থেকে বাঙালি খাবারে মজে ওঠে আপামর বাঙালি। রেস্তোরাঁ থেকে বাড়ির হেশেল সর্বত্রই এদিন বাঙালির ছোঁয়া। বাঙালি রেস্তোরাঁগুলোও এদিন ভরে যায় কানায় কানায়।

বাঙালির রসানাতৃপ্তির কথা জগত বিখ্যাত। বিভিন্নরকম ভাজা, মাছ, ভর্তা সহ যোগে মাংস, নিরামিশ বিভিন্ন খাবারের ডালি এদিন ভরে ওঠে। কি থাকে না সেখানে। নুন-লেবু দিয়ে শুরু করে শেষ পাতে আমের চাটনি বা অন্য চাটনি বাঁধাধরা। অতীতে এইদিনে প্রতি বাড়িতে পায়েস বাধ্যতামূলক ছিল। যা এখন সব বাড়িতে না হলেও বেশ কিছু বাড়িতে আজও সেই ট্র্যাডিশন বজায় রেখেছে।

চাইনিজ-কন্টিনেন্টালের যুগে বাঙালি খাবার হারাতে বসলেও নববর্ষে সকালে লুচি-তরকারি হলে মনটা উড়ুউড়ু হয়ে যায়। সঙ্গে যদি থাকে একবাটি পায়েস, তাহলে তো সোনায় সোহাগা। মধ্যাহ্ন ভোজে ডাল, ভাজা, মাছ, মাংসের পদ দিয়ে জমিয়ে ভূরিভোজ। সন্ধ্যে হতেই মায়ের হাতে বানানো কোনও রকম ভাজা, আহ্ স্বাদই আলাদা।

ভোজনরসিক বাঙালির কাছে কচুবাটা থেকে শুরু করে বিভিন্ন করমের ভর্তা, তোপসে ফ্রাই, ইলিশের রেসিপি, পাতলা করে খাসির মাংসের ঝোল, মাছের কালিয়া, চিংড়ি ভাপা, পটলের দোলমা, মোটার ঘন্ট সবই এদিন প্রথম পছন্দের তালিকায়। আর সব থেকে বড় বিষয়, মিষ্টি ছাড়া বাঙালির কোনও অনুষ্ঠানই পূর্ণতা পায় না। তাহলে পছন্দ মতো খেয়ে নিতে পারেন রসগোল্লা, কাঁচাগোল্লা, রসমালাই, ভাপা সন্দেশ, দিলখুশ, মিষ্টি দই থেকে শুরু করে পছন্দের যেকোনও মিষ্টি।

বৈশাখের খাবারের তালিকায় ইলিশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইলিশের যেকোনও পদ বাঙলির কাছে অমৃত সমান। খুব তরিপদ করে কিছু করতে না পারলেও নিদেনপক্ষে ইলিশ ভাজা হলে জমে যাবে মেনু।

নববর্ষে দিন যারা নিরামিষ খেতে চান তাদের জন্যও রয়েছে খাবারের পসরা। তাঁদের জন্য ভাপা পনির আদর্শ। নারকোল চিংড়ির বড়া, ডালের বড়া দিয়ে কলার মোচা। রয়েছে বিভিন্ন রকমের ভর্তার অপশন। আলু ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, ধোঁয়া মরিচ ভর্তা, ডাল ভর্তা, কচু ভর্তা, কুমড়ো ভর্তা। তালিকায় রাখা যেতে পারে ডুমুরের তরকারি। বাসমতী পোলাও, লুচি, স্যালাড, সোনা মুগ ডাল, ঝুরি আলু ভাজা, শুক্তো, আলুরদম, এঁটোড়ের ডালনা, চাটনি, মিষ্টি দিয়ে শেষ করতে পারেন খাওয়া। সবশেষে একটা পান। ব্যস জমে যাবে বাঙালির নববর্ষ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00