নিজস্ব প্রতিনিধি: “স্বামী কী করেন?”
“তিনি একজন হোমমেকার।”
একথা শুনলে আমাদের অবাক হতে হয়। কারণ সচরাচর তো এমন হয় না। আজও অধিকাংশ ক্ষেত্রে স্ত্রীরাই সুগৃহিনীর রূপে পর্যবেসিত হন। তবে দিনিকাল পাল্টিয়েছে। অসংখ্য মহিলা প্রাথমিকভাবে উপার্জনক্ষম হয়ে উঠছেন এবং পুরুষরা গৃহস্থালির দায়িত্ব নিচ্ছেন।
সম্প্রতি, রো বার্নহ্যাম নামে একজন এক্স হ্যান্ডেল ব্যবহারকারী শেয়ার করেছেন যে তিনি গৃহস্থালির কাজ জানেন এবং একজন সু‘গৃহিণী’ হয়ে উঠতে পারেন। এই ব্যক্তি নিজেকে “অবিবাহিত আজ্ঞাবহ পুরুষ” হিসাবে বর্ণনা করেছেন এবং কর্মক্ষম মহিলাদের মধ্য থেকে উপযুক্ত পাত্রী দাবি করেছেন।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট মারফত রো বার্নহ্যাম লিখেছেন যে তিনি গৃহিণীর ভূমিকা গ্রহণের সময় পরিবারের প্রধান হতে ইচ্ছুক একজন কনে খুঁজছেন। রো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তাঁর হাতে কোনও চাকরি নেই। যুবকের কথায়, “আমি এমন একজন কর্মজীবী মহিলাকে বিবাহ করতে চাই যিনি স্বামীর মতো পরিবার পরিচালনা করতে পারবেন। আমি বিয়ের পরে সম্পূর্ণ গৃহিণীর ভূমিকা নিতে প্রস্তুত, আমি তাঁর বাবা মায়ের কাছে গিয়েও সব কাজ করে আসব। রো-এর আরও সংযোজন, “আগ্রহীরা আমাকে ডিএম করুন!” অর্থাৎ কনেদের ব্যক্তিগত চ্যাটে মেসেজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
রো-এর পোস্ট সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার সাথে সাথে সোমবার সন্ধ্যা পর্যন্ত, ১৪০ জন বিয়ের প্রস্তাব এনেছেন। একজন ব্যবহারকারী জিজ্ঞাসা করেছিলেন, “তুমি কি ঠিক করে গোল রুটি বানাতে পারো?”, আবার অন্যজন লিখেছিলেন, “তুমি কি কুমারী?”। সাধারণত মেয়েদের এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় পাত্র পক্ষর কাছ থেকে। তাই বোঝাই যায়, বিদ্রূপাত্মক ভঙ্গিতেই এই প্রশ্নগুলি করা হয়েছে।
I’m unmarried submissive man. I don’t have job & i know household chores. I’m looking for marriage with working women who can lead family like husband. I’m ready to take a complete housewife role after marriage, & I’ll relocate to your parents house. If you’re interested, Dm me!
— Ro Burnham (@dukhi_tsunoda) April 20, 2025
কিছু নেটিজেন “CFBR” লিখেছেন। কেউ বা বলিউড ছবি “কি অ্যান্ড কা” এর কথা মনে করিয়ে দিয়েছিলেন। এই সিনেমায় করিনা কপূরের চরিত্রটি ছিল উপার্জনকারী এবং অর্জুন কপূর গৃহস্থালীর কাজ পরিচালনা করেছিলেন। রো-এর পোস্টটি কি সত্যি সত্যিই বিবাহের প্রস্তাব ছিল নাকি ভাইরাল হওয়ার জন্য একটি হাস্যকর প্রচেষ্টা ছিল তা এখনও স্পষ্ট নয়।