Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কাশ্মীরে জঙ্গিদের গুলিতে প্রাণ গেল কলকাতার পর্যটক বিতান অধিকারীর

নিজস্ব প্রতিনিধি: কাশ্মীরে যাদের জঙ্গিদের ছোড়া গুলিতে মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতার একজন পর্যটক রয়েছেন। বাঙালি ওই পর্যটকের নাম বিতান অধিকারী(Bitan Adhikari), তার বাড়ি,২১/২, বৈষ্ণবঘাটা রোডে। মঙ্গলবার রাতেই বিতান অধিকারীর বাড়িতে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। জানা গেছে বিতান তার স্ত্রী – পুত্রকে নিয়ে গত ৮ এপ্রিল কাশ্মীর বেড়াতে […]

মোদিকে গিয়ে বল ,স্বামীকে গুলি করার পর, স্ত্রীকে ব্যঙ্গ জঙ্গিদের

নিজস্ব প্রতিনিধি, পহেলগাঁও: গরমে জম্মু-কাশ্মীরে ছুটি কাটাতে গিয়েছিলেন কর্নাটকের এক স্বামী- স্ত্রী ও পুত্র। পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় স্বামী মঞ্জুনাথ রাওয়ের(Manjunath Eao)। প্রাণে বেঁচে যান শ্রী পল্লবী এবং তাদের পুত্র। কর্নাটকের শিবমোগ্গার বাসিন্দা পল্লবী দেবীর দাবি হঠাৎ তাদের আক্রমণ করেন তিন থেকে চারজন সশস্ত্র জঙ্গি(Terrorist)। তার স্বামীকে গুলি করে নৃশংসভাবে খুন করার […]

‘নিন্দার ভাষা নেই’ কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া মমতার

নিজস্ব প্রতিনিধি: জঙ্গি হানায় ফের রক্তে ভিজেছে জম্মু-কাশ্মীরের মাটি। মঙ্গলবার (২২ এপ্রিল) পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপরে ইদানিংকালের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণঘাতি হামলা চালিয়েছে লস্কর-ই-তৈয়বার জঙ্গিরা। ওই হামলায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৬ পর্যটক। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও ১৬ জন। ওই ভয়াবহ হামলা গোটা দেশকে বিস্মিত করেছে। কাশ্মীরের জঙ্গি হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন […]

হরিণঘাটাতে ৫৫০০০ চেনের বাণিজ্যিক বয়লার মুরগী খামারের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি,হরিণ ঘাটা: নদিয়া জেলার হরিণ ঘাটাতে ৭ কোটি ৭৩ লক্ষ টাকা ব্যয়ে ৫৫০০০ চেনের বাণিজ্যিক বয়লার মুরগী খামারের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিকাশ বিভাগের মন্ত্রী স্বপন দেবনাথ(Minister Swapan Debnath)।রাজ্য প্রাণিসম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে পশ্চিমবঙ্গ প্রাণিসম্পদ উন্নয়ন নিগম লিমিটেড পরিচালিত নদীয়া জেলার হরিণ ঘাটাতে ৭ কোটি ৭৩ লক্ষ টাকা ব্যয়ে ৫৫০০০ চেনের বাণিজ্যিক বয়লার […]

বিপাকে পরীমণি, মারধরের অভিযোগ এনে মামলা দায়ের পরিচারিকার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পরিচারিকাকে মারধরের ঘটনায় আরও বিপাকে ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি। থানায় অভিযোগ জানানোর পরে এবার বিতর্কিত নায়িকার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করলেন নির্যাতিতা পরিচারিকা পিঙ্কি আক্তার। মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট নাজকমিন আক্তারের এজলাসে পরীমণি ও তাঁর পুরুষ সঙ্গী সৌরভের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ওই আর্জির প্রেক্ষিতে অভিযযোগের তদন্ত করে পুলিশ ব্যুরো […]

রাজ্য সরকারের ট্রেনিং সেন্টারের সাফল্য, ইউপিএসসিতে সফলদের কুর্নিশ মমতার

নিজস্ব প্রতিনিধি: দেশের সবচেয়ে কুলীন চাকরির পরীক্ষা ইউপিএসসির সিভিল সার্ভিসের পরীক্ষার ফল মঙ্গলবারই (২২ এপ্রিল) প্রকাশিত হয়েছে। আর ওই পরীক্ষার রাজ সরকারের প্রশিক্ষণ কেন্দ্রের পাঁচ জন সফল হয়েছেন। ওই সফল পরীক্ষার্থীদের কুর্নিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সন্ধ্যায় সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে রাজ্য সরকারের অধীনস্ত সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারে প্রশিক্ষণ নেওয়া সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা […]

মাদক পাচারে ধৃত তৃণমূলের দুই নেতাকে ৬ বছরের জন্য বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: সোমবার রাতে রাজ্য পুলিশের এস টিএফ এর শিলিগুড়ি টিম অভিযান চালিয়ে কোচবিহারের গীতালদহে পাঁচজন মাদক কারবারিকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে তৃণমূলের এক অঞ্চল সভাপতি ও পঞ্চায়েতের সদস্য রয়েছেন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে দুই তৃণমূল নেতাকে ছয় বছরের জন্য সাসপেন্ড করলো দল। ইয়াবা ট্যাবলেট(Yaba Tablet) পাচার করতে গিয়ে এসটিএফ-এর হাতে ধরা পড়েন দুই তৃণমূল […]

দক্ষিণবঙ্গ দহনে পুড়লেও উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি

নিজস্ব প্রতিনিধি: বুধবার উত্তরবঙ্গে দার্জিলিং, কালিংপং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা।দক্ষিণবঙ্গে দিনে তাপ প্রবাহ এর সাথে রাতেও গরম বজায় থাকবে। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান ।তিনি বলেন,বুধবার দক্ষিণ বঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে তাপ প্রবাহের সতর্কতা।এছাড়া পশ্চিম বর্ধমানে গরম রাত্রি বেলায় […]

সর্বনাশ! ফের করোনার মারণথাবায় মধ্যপ্রদেশে মৃত্যু মহিলার, সতর্ক স্বাস্থ্য বিভাগ

নিজস্ব প্রতিনিধি: ফের করোনার হানা। দীর্ঘদিন পর মধ্যপ্রদেশের ইন্দোরে আবারও হানা দিল কোভিড ১৯ ভাইরাস। শহরে নতুন করে দুজনের শরীরে করোনা ভাইরাসের জীবানু পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে একজন পুরুষ, অন্যজন মহিলা। নতুন করে করোনার আক্রমণের ঘটনায় স্বাস্থ্য বিভাগে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুই আক্রন্তের মধ্যে যিনি মহিলা তিনি চিকিৎসা চলাকালীন মারা গিয়েছেন। অন্যজনের চিকিৎসা চলছে। তিনি […]

শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে বৃদ্ধের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর পঞ্চায়েত এলাকার নৃসিংহপুর বাজার পাড়ার বাসিন্দা গোপাল চক্রবর্তী(Gopal Chakraborty) নামে এক বয়স্ক ব্যক্তির বিরুদ্ধে এলাকারই এক সাড়ে ৪ বছর বয়সী শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয় ২০২২ সালে। ধৃতর বিরুদ্ধে ৩৭৬AB/৫০৬ এবং ৬ posco ধারায় মামলা রুজু করে আদালতে পেশ করা হয়।মামলাটি বিচারাধীন ছিল। সোমবার […]

পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা ২৬ পর্যটক, মোদির নির্দেশে ঘটনাস্থলে রওনা শাহের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় কমপক্ষে ২৬ পর্যটক প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। পর্যটকদের উপর জঙ্গি হামলার খবরে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জেদ্দা থেকেই ফোনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা […]

হাওড়া স্টেশন থেকে বাংলাদেশি দম্পতিকে গ্রেফতার করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি,হাওড়া: কলকাতা লাগোয়া হাওড়া স্টেশন থেকে গ্রেফতার দুই বাংলাদেশি। হাওড়া কমিশনারেটের গোলাবাড়ি থানার(Golabari P.S.) পুলিশ গ্রেফতার করে দুই বাংলাদেশিকে । ধৃতদের মঙ্গলবার হাওড়া আদালতে পেশ করা হল বৈধ কাগজপত্র ,ভিসা না থাকায় । ধৃতরা অবৈধভাবে ভারতে প্রবেশ করায় নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে পুলিশ।গ্রেফতার দুই বাংলাদেশি আব্দুল্লাহ ,ফরিদা বেগম। দুজনে স্বামী স্ত্রী পরিচয় দিলেও […]

বাড়ি থেকে উদ্ধার অভিনেতার দেহ, মানসিক ও আর্থিক চাপেই আত্মহত্যা বলে অনুমান পুলিশের

নিজস্ব প্রতিনিধি: বাড়ি থেকে উদ্ধার হল বলিউড অভিনেতা ললিত মনচন্দার দেহ। পুলিশি তদন্তে নিশ্চিত যে ৩৬ বছর বয়সী এই অভিনেতা আত্মহত্যা করেছেন। বাড়িতে তাঁর মৃতদেহ বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে। সোমবার দেহ উদ্ধার করা হয়। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। মৃতদেহটি হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা […]

পঞ্চম শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানি,গাছে বেঁধে গণধোলাই অভিযুক্তকে

নিজস্ব প্রতিনিধি,সোনারপুর: পঞ্চম শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানি। প্রকাশ্য রাস্তায় শ্লীলতাহানি করার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা(Sonarpur P.S.) এলাকার রাইপুরে। সোমবার বিকালে স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল ঐ ছাত্রী। তার সাথে আরও সহপাঠীরাও ছিল। রাস্তা দিয়ে সাইকেল নিয়ে অভিযুক্ত যুবক যাচ্ছিল। আচমকা দাঁড়িয়ে ঐ ছাত্রীর গায়ে হাত দেয়। তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। তারপর […]

UPSC-তে দেশের মধ্যে প্রথম প্রয়াগরাজের শক্তি দুবে, চেনেন তাঁকে?

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সিভিল সার্ভিসেস পরীক্ষা (CSE) ২০২৪ এর ফলাফল ঘোষণা করেছে। এই বারের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন শক্তি দুবে।  দ্বিতীয় স্থান অধিকার করেছেন হর্ষিতা গোয়েল। এই নিয়োগ প্রক্রিয়ার অধীনে মোট ১,১২৯টি শূন্যপদ পূরণ করা হবে। এর মধ্যে রয়েছে ভারতীয় প্রশাসনিক পরিষেবার (IAS) ১৮০টি পদ, […]

ভাঙড়ের হাতিশালায় মাকে খুন করে গ্রেফতার ছেলে ও বৌমা

নিজস্ব প্রতিনিধি,ভাঙড়: অসুস্থ মা বোঝা হয়ে দাঁড়িয়েছিল ছেলে বৌমার কাছে। তাই বোঝা কমাতে মাকেই খুন করলো ছেলে ও বৌমা। শ্বাসরোধ করে খুন করার অভিযোগে ছেলে ও বৌমাকে গ্রেফতার করল পুলিশ। ভাঙড়ের হাতিশালা থানা(Hathisala P.S.) এলাকার ঘটনা। মৃতের নাম কাজল মণ্ডল (৫৬)। বাড়ি নিউ টাউন লাগোয়া ভাঙড়ের বেওতা গ্রামে(Beuta Village)। এই ঘটনায় ছেলে রাজু মণ্ডল ও […]

‘রাগে নিজের এক্তিয়ার ভুলে গিয়েছিলাম’, ব্রাহ্মণ বিতর্কে ফের ক্ষমাপ্রার্থী অনুরাগ কাশ্যপ

নিজস্ব প্রতিনিধি: ব্রাহ্মণ সম্প্রদায়ের বিরুদ্ধে জাতপাত সংক্রান্ত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ। ‘ফুলে’ সিনেমা নিয়ে বিতর্কের মধ্যে একজন সোশ্যাল মিডিয়া ইউজারের প্রশ্নের উত্তরে অনুরাগ বলেছিলেন যে তিনি “ব্রাহ্মণদের উপর মূত্র ত্যাগ করবেন।” ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ পরিচালক বলেছেন যে ক্রোধ তার সীমা অতিক্রম করে গিয়েছিল। সেই জন্যই তিনি একটি গোটা সম্প্রদায়কে আঘাত করে […]

অমরনাথ যাত্রার আগে পহেলগাঁওয়ে পর্যটকদের উপরে ঝাঁকে-ঝাঁকে গুলি জঙ্গিদের, নিহত ১

নিজস্ব প্রতিনিধি: অমরনাথ যাত্রা শুরুর আগে ভূস্বর্গ হয়ে উঠল ভয়ঙ্কর। কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উদ্দেশ্য করে এলোপাথাড়ি গুলি চালাল জঙ্গিরা। কাশ্মীরের বৈসরন উপত্যকায় গুলি চালানো হয়েছে। গুলিতে এক পর্যটক প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। আহতরা বেশিরভাগই রাজস্থানের বাসিন্দা। জানা গিয়েছে, সন্ত্রাসীরা পর্যটকদের একটি দলকে লক্ষ্য করে হামলা চালায়। তাতে ছয়জন আহত হয়। আহতদের মধ্যে তিনজন […]

পোপ ফ্রান্সিসের শেষকৃত্য কখন? সময় জানিয়ে দিল ভ্যাটিকান

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরে অসুস্থতার পর না ফেরার দেশে পাড়ি দিলেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। গতকাল সোমবার (২১ এপ্রিল) ভ্যাটিকান সিটির তরফে তাঁর প্রয়াণের খবর জানিয়েছেন। পোপের মৃত্যু সারা বিশ্বে শোকের ছায়া ফেলে। ভ্যাটিকান তরফ থেকে আজ অর্থাৎ মঙ্গলবার জানানো হয়েছে, পোপ ফ্রান্সিসের শেষকৃত্য শনিবার ৮:০০ GMT […]

ফ্রান্সিসের পর পোপের দায়িত্ব কার হাতে, কারা রয়েছেন দৌড়ে

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরে না অসুস্থ থাকার পর গতকাল অর্থাৎ সোমবার না ফেরার দেশে চলে গিয়েছেন পোপ ফ্রান্সিস। মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। পোপের মৃত্যুর পর কে হবে উত্তরসূরি? এই নিয়ে জানা যায়, এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা এবং ইউরোপ থেকে আসা ধর্মযাজকদের মধ্যে থেকেই পরবর্তী পোপ নির্বাচনের সম্ভাবনা রয়েছে বেশি। ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলে নানা […]

সরকার সবসময় পাশে আছে, লড়াই করছে এসএসসি : ব্রাত্য

নিজস্ব প্রতিনিধি : রাতভর এসএসসি ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। মঙ্গলবার বেলা গড়াতেও তার বিরাম নেই। বেলা যত গড়িয়েছে, আন্দোলনে ঝাঁঝও বেড়েছে। এরপরেই বিকাশ ভবনে সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, সরকার চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের পাশে রয়েছেন। তিনি জানিয়েছেন, সরকার রিভিউ পিটিশন করেছে। এই পরিস্থিতিতে এমন কিছু করা উচিৎ নয়, যাতে এই রিভিউ পিটিশন […]

ট্রেনে কত কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারেন, জেনে নিন বিশদে

নিজস্ব প্রতিনিধি: ফ্লাইটে ভ্রমণের ক্ষেত্রে লাগেজ লিমিটেশন থাকে এটা আমরা সকলেই জানি। কিন্তু জানেন কি ট্রেনে ভ্রমণের সময়ও লাগেজের উপর নির্দিষ্ট সীমা ধার্য করা থাকে। ট্রেনেও কিন্তু নির্ধারিত সীমার চেয়ে বেশি লাগেজ বহনের জন্য জরিমানা হয়। অথচ এ সম্পর্কে খুব কম মানুষই জানেন। ভারতীয় রেলওয়ে ট্রেনের বিভিন্ন কোচে যাত্রীদের জন্য লাগেজের ওজন সীমা নির্দিষ্ট করেছে। […]

0:00