Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ডিভোর্সের ধারে কাছে আসবে না সম্পর্ক, যদি মেনে চলেন এই ছোট্ট নিয়ম

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দুধর্মে বিয়ের গুরুত্ব অপরিসীম। মনে করা হয়, সাত পাকে বাঁধা মানে সাত জন্মের বন্ধন। হিন্দু ধর্মে যে ১৬ টি সংস্কার রয়েছে তাঁর মধ্যে অন্যতম হল বিবাহ। কিন্তু সব বিয়েই যে সুখের হয় এমন তো নয়। অনেক সময় বিভিন্ন কারণে বিয়ের পরেও জীবনে নানারকমের সমস্যা আসে।

সমস্যা এক একসময় এমন জায়গায় পৌঁছায় দেখা যায় বিবাহ বিচ্ছেদ অনিবার্য।  বাস্তুশাস্ত্র অনুসারে, দম্পতিরা যদি সঠিক দিকে মুখ করে না ঘুমান, তাহলে বিবাহিত জীবনে নানারকম সমস্যা আসবে। নববিবাহিতদের ঘর উত্তর-পশ্চিম দিকে হওয়া উচিত। এই দিকটি বিবাহিত জীবনে প্রেম বৃদ্ধির দিক। এই দিকে ঘর হলে জীবনে কোনও সমস্যা আসবে না। দাম্পত্য জীবন হবে মধুর।

বর্গাকার কাঠের বিছানায় শোওয়া নববধূর জন্য শুভ বলে মনে করা হয়। এতে তাদের জীবনে সুখ লেগে থাকবে। আর্থিক দিক থেকেও লাভবান হবেন। ধাতব খাটে শোওয়া নববিবাহিতদের জন্য ভাল নয়। বিছানায় কোনও উপহার বা বাসন রাখবেন না। তাহলে কিন্তু আপনার বিবাহিত জীবনে নানান সমস্যা আসবে।

নব বিবাহিত দম্পতিদের ঘরের রঙ হালকা হলেই ভাল। নীল, কালো রঙ একদম করবেন না। এতে জীবনে অশান্তি আসতে পারে।ঘুমানোর সময় নববিবাহিত দম্পতিদের মাথা দক্ষিণ বা পশ্চিম দিকে রাখা উচিত নয়। এতে তারা সুখে থাকতে পারবেন। অর্থপ্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে।নব দম্পতিরা যদি ঘরে সুখ ধরে রাখতে চান তাহলে সবার আগে একটি বিষয় মাথায় রাখুন। ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করবেন না, সহজে মাথা গরম করবেন না। তর্কাতর্কি করবেন না।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00