গাজায় গণহত্যা চালাতে ইজরায়েলকে ৩০০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে আমেরিকা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ফের ইজরায়েলের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল আমেরিকা। ট্রাম্প জমানায় নেতানিয়াহুর কদর বেড়েছে। গাজায় নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। তাতে ইজরায়েলকে সায় দিচ্ছে ট্রাম্প প্রশাসন। এর আগেও ইজরায়েলের কাছে ৭৪০ কোটি ডলারের অস্ত্র–সরঞ্জাম বিক্রি করেছে আমেরিকা। এবারও ইজরায়েলের কাছে ৩ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের যুদ্ধাস্ত্র বিক্রির অনুমোদন দিল ট্রাম্প প্রশাসন।এই যুদ্ধাস্ত্রের মধ্যে রয়েছে বুলডোজার,সংশ্লিষ্ট সরঞ্জাম,বোমা ইত্যাদি।

এই নিয়ে মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা(ডিএসসিএ)জানিয়েছে, মার্কিন বিদেশ মন্ত্রী মার্কো রুবিও ২.০৪ বিলিয়ন ডলারের বোমা বডি ও ওয়ারহেড, ৬৭৫.৭ মিলিয়ন ডলারের অন্যান্য বোমা বডি এবং গাইডেন্স কিট এবং ২৯৫ মিলিয়ন ডলারের বুলডোজার এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির চুক্তিতে স্বাক্ষর করেছেন।

এদিকে আমেরিকা থেকে একটার পর জোগান পেয়ে খুশিতে টগবগ করে ফুটছে গণহত্যাকারী নেতানিয়াহু সরকার। বর্তমানে গাজাকে ধবংস করে দেওয়া হয়েছে। জঙ্গীদের উৎখাত অপারেশনের নামে গাজায় দিনের পর দিন গণহত্যা থেকে শুরু করে আগ্রাসন চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু সরকার। বেসামরিক নাগরিকদের মৃত্যুর উদ্বেগের পরিপ্রেক্ষিতে প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন গত বছর ইজরায়েলে ২ হাজার পাউন্ড ওজনের বোমার চালান আটকে দেয়। কিন্তু ট্রাম্প প্রশাসন সামরিক সহায়তা দেওয়া বন্ধ করেন নি। উল্টে নেতানিয়াহুর প্রশংসা করেছেন ট্রাম্প প্রশাসন।

বিশেষ প্রশিক্ষণ নেওয়ায় ৮ ইজরায়েলি গুপ্তচরকে গ্রেফতার ইরানের

প্যালেস্টাইন সম্পর্কে দুর্বলতা, কর্মী ছাঁটাই করল মাইক্রোসফট

গাজায় জাতিসংঘের সেনা মোতায়েনের ডাক আইরিশ প্রেসিডেন্টের

গাজায় ইজরায়েলি হামলায় নিহত ৫ সাংবাদিক, নিন্দার ঝড় সর্বত্র

গাজায় ত্রাণ নিতে গিয়ে ইজরায়েলি সেনার গুলিতে নিহত ৭০-র বেশি ফিলিস্তিনির

ক্ষুধার রাজ্যে গাজায় অনাহার-ইজরায়েলি হামলায় প্রাণ গেল ৭৬ জনের

গাজায় কাজ দ্রুত শেষ করুক ইজরায়েল, নির্দেশ মার্কিন প্রেসিডেন্টের

গাজায় ত্রাণ নিতে গিয়ে ইজরায়েলি সেনার গুলিতে নিহত ৬৭ ফিলিস্তিনি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]