আন্তর্জাতিক ডেস্ক : গাজার ওপর ক্রমাগত হামলা চালাচ্ছে ইজরায়েল। আমরা থামানোর কোন লক্ষ্য নেই দেখতে পাওয়া যাচ্ছেনা। ইজরায়েলি হামলায় মৃত্যু ভূমিতে পরিণত হয়েছে গাজা। এবার গাজায় সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে ইজরায়েলি সেনার বিরুদ্ধে। জানা গিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের ৫ জন সাংবাদিক ওই হামলায় নিহত হয়েছেন।
অভিযোগ উঠেছে, গাজায় রবিবার রাতে সাংবাদিকদের একটি তাঁবুকে লক্ষ্য করে হামলা চালায় ইজরায়েলি ডিফেন্স ফোর্স। সেই হামলার জন্যই মৃত্যু হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাংবাদিক আনাস আল শরীফের। নিহতের তালিকায় রয়েছেন মহম্মদ ক্রেইকে, ক্যামেরা পার্সেন ইব্রাহিম জাহের, মোয়ামেন আলিওয়া , মহম্মদ নৌফল। কর্তব্যরত সাংবাদিকদের ওপর এরকম হামলায় নিন্দার ঝড় উঠেছে সব মহলে।
এই হামলার কথা নিশ্চিত করেছে ইজরায়েলি ডিফেন্স ফোর্স। জানা গিয়েছে রবিবার গভীর রাতে গাজা সিটির আল শিফা হাসপাতালের সামনে হামলা চালিয়েছে ইজরায়েল। সেখানেই সাংবাদিকদের এই তাবু ছিল। এই হামলার জন্য মোট সাতজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজন দীর্ঘদিন ধরে গাজায় কাজ করছিলেন। ইজরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, হামাসের ওপর হামলা চালাতে গিয়ে সাংবাদিক আনাস আল শরীফের মৃত্যু হয়েছে। তাঁর বিরুদ্ধে হামাসের সঙ্গে সম্পর্ক বজায় রাখার পাশাপাশি ইজরায়েলি সেনার ওপর আক্রমণ চালানোর পরিকল্পনায় অংশ নেওয়ার অভিযোগ তুলেছে আইডিএফ। এই সকল সাংবাদিকদের বিরুদ্ধে উস্কানিমূলক অভিযান চালানোর অভিযোগ তোলা হয়েছে। যদিো আন্তর্জাতিক সংবাদমাধ্যমটি পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
আনাসের মৃত্যুর পর তাঁর সোশ্যাল মিডিয়ায় মিলেছে তাঁর শেষ বার্তা। হয়তো নিজের মৃত্যু সামনে জেনেই এই বার্তা দিয়েছে সে। সে লিখেছে, তাঁর কথা কেউ শুনতে পেলে জেনে রাখুক, তাঁকে ইজরায়েলই হত্যা করেছে। তাঁর কন্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে। সেটা করতে সফল হয়েছে ইজরায়েল। নিজের শেষ বার্তা কারও কাছে রেখেছিল আনাস। সেই বার্তাই তাঁর মৃত্যুর পর সামনে এসেছে।