Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘জেলিয়া’, ব্যাপক ধ্বংসলীলা চালানোর আশঙ্কা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে ক্রমশই শক্তিশালী হচ্ছে বিধ্বংসী ঘূর্ণিঝড় ‘জেলিয়া’। ঘড়ির কাঁটা যত এগোচ্ছে, ততই ভয়ঙ্কর হয়ে উঠছে। আগামিকাল শুক্রবার গভীর রাতের মধ্যে যে কোনও সময় ‘জেলিয়া’ আঘাত হানতে পারে। আর বিধ্বংসী ঘূর্ণিঝড়ের হাত থেকে  বাঁচাতে ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকা থেকে স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া শুরু হয়েছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবের পরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে যুদ্ধকালীন ত‍ৎপরতা শুরু করেছে স্থানীয় প্রশাসন। বিদ্যু‍ৎ-সহ অন্যান্য পরিষেবা স্বাভাবিক রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’-র প্রতিবেদনে জানানো হয়েছে, ‘বিধ্বংসী ঘূর্ণিঝর ‘জেলিয়া’ ধীরে ধীরে  পশ্চিম অস্ট্রেলিয়ার পিলবারা উপকূলীয়  এলাকার দিকে অগ্রসর হচ্ছে। আগামিকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাতে বিশ্বের বৃহত্তম লৌহ আকরিক রফতানি কেন্দ্র পোর্ট হেডল্যান্ডের কাছে আছড়ে পড়তে পারে। ঘুর্ণিঝড়ের তাণ্ডব থেকে বাঁচাতে ইতিমধ্যেই সামুদ্রিক বন্ধরটি বন্ধ করে দেওয়া হয়েছে। পশ্চিম  অস্ট্রেলিয়ার অগ্নিনির্বাপণ এবং জরুরি সেবা বিভাগের প্রধান ড্যারেন ক্লেম বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ‘ঘূর্ণিঝড় জেলিয়ার প্রভাবে ব্যাপক প্রাণহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই স্থানীয বাসিন্দাদের পিলবারা অঞ্চলের জরুরি পরিষেবাগুলোর নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানানো হচ্ছে।’ তিনি এও জানিয়েছেন, ‘ঘূর্ণিঝড়ের কারণে সবচেয়ে উচ্চ ঝুঁকিতে রয়েছে পোর্ট হেডল্যান্ড। এর ভবনগুলো বেশ পুরনো’।

পশ্চিম অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিসের ব্যবস্থাপক জেমস অ্যাশলে জানিয়েছেন, ‘ঘূর্ণিঝড় জেলিয়া ক্যাটাগরি ৫ মাত্রার। যার ফলে বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় ২৮০ কিলোমিটার। ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাবে এলাকায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে বাতাস বইতে শুরু করেছে। বৃষ্টিও শুরু হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং নদী ভেঙে বন্যার সৃষ্টি হতে পারে।’

রাস্তায় স্ত্রীর সঙ্গে ঝগড়া, মাথা থেঁতলে ভারতীয় বংশোদ্ভুতকে ‘শিক্ষা’ অস্ট্রেলিয়া পুলিশের

বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার

তীব্র তাপপ্রবাহে মাঠেই মৃত্যু পাক বংশোদ্ভূত ক্রিকেটারের

ভারতের কাছে দুরমুশ হতেই একদিনের ক্রিকেটকে আলবিদা জানালেন আজি তারকা ব্যাটার

চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই জোর ধাক্কা অস্ট্রেলিয়া দলে, চোটে অনিশ্চিত ওপেনার শর্ট

চ্যাম্পিয়ন্স ট্রফির বিগ ম্যাচের আগেই প্রতিপক্ষকে কড়া বার্তা হেডের

অনলাইনে প্রেমিক খুঁজতে গিয়ে ৪.৩ কোটি খোয়ালেন মহিলা

১৪ বছর পর নিজেদের মাটিতে অজিদের বিপক্ষে মুখ থুবড়ে পড়ল শ্রীলঙ্কা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00