গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেবে, জানেন কী সবচেয়ে বড় মোষের অজানা রহস্য

Share:

নিজস্ব প্রতিনিধি :  খোঁজ মিলল বিশ্বের সব থেকে বড় মোষের। এই বৃহৎ আকৃতির মোষের সন্ধান পাওয়া গেল থাইল্যান্ডে। থাইল্যান্ডের খামারে বেড়ে ওঠা তিন বছর বয়সী এই মহিষের উচ্চতা ১৮৫ সেন্টিমিটার(৬ ফুট ৮ ইঞ্চি)!যা নিয়ে গোটা বিশ্বে শুরু হয়েছে শোরগোল।গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই পেয়েছে এই মোষ। তার নাম রাখা হয়েছে কিং কং। এই মোষই এখন বিশ্বের সবচেয়ে লম্বা মোষ।

সাধারণত একটি মোষের উচ্চতা যা হয় তার চেয়ে প্রায় ৫০ সেন্টিমিটার বেশি কিং কংয়ের উচ্চতা। কিং কং নামের এই মোষটির জন্ম হয় ২০২১ সালের পয়লা এপ্রিল। নিনলানি ফার্ম নামে থাইল্যান্ডের একটি খামারে। জন্মের সময়ই কিং কং অন্যান্য মহিষ শাবকের চেয়ে আকারে অনেক বড় ছিল। এ কারণে খামারের মালিক নাম রাখেন কিং কং। খামার মালিক জানান, কিং কং কে নিজের পুত্রের মতই বড় করে তুলছেন। আদর-যত্নের কোন ত্রুটি হতে দেন না। তার খাবার থেকে শুরু করে চিকিৎসা সবটাই নজরে রাখেন তিনি।

এই নিয়ে চেরপাত্ত উত্তি নামের এক মহিলা খামার কর্মী জানান, ‘প্রথম থেকেই বোঝা যাচ্ছিল কিং কং এর উচ্চতা অন্য রকম হবে। ওর বয়স মাত্র তিন বছর এবং তখনই আকারে অনেক বড়। তবে ও খুব বাধ্য।  মানুষের চারপাশে থাকতে, মাটিতে লাফালাফি করতে এবং দৌড়াতে ভালোবাসে।কিং কংয়ের জন্য প্রতিদিন ৩৫ কেজি খাবারের প্রয়োজন হয়। মহিষটি খড় এবং ভুট্টা খেতে পছন্দ করে। আর ভালোবেসে কলাও খায়।’

টাইফুন কাজিকিতে পর্যুদস্ত থাইল্যান্ড ও ভিয়েতনাম, মৃত ৮

হাতে অপারেশন সিঁদুরের পতাকা, ১২ হাজার ফুট উচ্চতা থেকে স্কাই ডাইভ প্রয়াগরাজের অনামিকার

চোখের নিমেষে উল্টে গেল বাস,থাইল্যান্ডে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮

একটানা ৮৪ বছর ৭৭ দিন সংসার করে গিনেস বুকে নাম ব্রাজিলিয়ান দম্পতির

ইতিহাসের সবচেয়ে মূল্যবান বাদ্যযন্ত্র, নিলামে উঠছে ৩০০ বছরের পুরানো বেহালা

হাতে মাত্র ২দিনের ছুটি ! ঘুরে আসুন থাইল্যান্ড থেকে

১ মিনিটে গড়গড়িয়ে ৫৮টি জীবজন্তুর বৈজ্ঞানিক নাম বলে গিনেস রেকর্ডসে ঠাঁই দুর্গাপুরের একরত্তির

৪০ কোটির হাতব্যাগ, ১৯ কোটি মূল্যের ঘড়ির মালিক এই প্রধানমন্ত্রী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]