Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাতে অপারেশন সিঁদুরের পতাকা, ১২ হাজার ফুট উচ্চতা থেকে স্কাই ডাইভ প্রয়াগরাজের অনামিকার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুরের মাধ্যমে  পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে। ভারতীয় তিন বাহিনীর সাফল্যে কুর্নিশ জানিয়েছেন প্রতিটি ভারতীয়। প্রয়াগরাজের বাসিন্দা এবং  দেশের সর্বকনিষ্ঠ স্কাই ডাইভার অনামিকা শর্মা ভারতীয় সেনাবাহিনীকে এক অনন্য উপায়ে স্যালুট জানিয়েছেন। তিনি থাইল্যান্ডের ব্যাংককে ১২,০০০ ফুট উচ্চতা থেকে লাফিয়ে পড়েছিলেন। সঙ্গে ছিল ‘অপারেশন সিঁদুর’-এর পতাকা।

বৃহস্পতিবার সকাল ১১টায় (ভারতীয় সময় অনুযায়ী) অনামিকা এই স্কাই ডাইভিংয়ে নামেন। তারপর থেকেই এই স্কাই ডাইভের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাতে দেখা যাচ্ছে একটি লাল রঙের পতাকা উত্তোলিত অবস্থায় রয়েছে তাঁর হাতে।

অনামিকা শর্মা প্রথম মহিলা স্কাই ডাইভিং প্রশিক্ষক হতে চলেছেন। ছোট থেকে আকাশে ওড়ার স্বপ্ন দেখতেন। তাই মাত্র ১০ বছর বয়সে প্রথম স্কাই ডাইভ করেছিলেন তিনি। অনামিকা এখনও পর্যন্ত ৩০০টিরও বেশি স্কাই ডাইভে অংশ নিয়েছেন। তাঁর বাবা অজয় শর্মা ভারতীয় বিমান বাহিনীর একজন অবসরপ্রাপ্ত জুনিয়ার ওয়ারেন্ট অফিসার ছিলেন। পাশাপাশি তিনি একজন প্রশিক্ষিত কম্যান্ডো এবং পেশাদার স্কাই ডাইভার। বাবা নিজে মেয়েকে স্কাই ডাইভিংয়ে প্রশিক্ষণ দিয়েছেন।

বিদেশের মাটিতে ভারতের আবেগকে সম্মান জানানোর ঘটনা এই প্রথম নয় অনামিকার ক্ষেত্রে। ২০২৪ সালের জানুয়ারিতে তিনি থাইল্যান্ডে ১৩ হাজার ফুট উচ্চতা থেকে রাম মন্দিরের পতাকা বহন করে স্কাইডাইভ করেছিলেন। গোটা দেশে সেইসময় আলোচ্য বিষয় হয়ে উঠেছিল অনামিকার এই কীর্তি।

অপারেশন সিঁদুরের পতাকা উত্তোলিত করে দেশের সম্মান বৃদ্ধিতে খুশির জোয়ার এসেছে অনামিকার পরিবারে। বাবা অজয় শর্মা বলেন, “মেয়ে দেশের জন্য গৌরব বয়ে এনেছে। আমরা গর্বিত যে সে সেনাবাহিনীর বীরত্বকে আকাশ সব উচ্চতায় পৌঁছে দিয়েছে।”

জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তান

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

ট্রাম্পের শুল্কারোপের ফল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শেয়ার বাজার

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব ‘মোদির যুদ্ধ’, ‘ভারতীয়রা অহঙ্কারী’- হোয়াইট হাউজের একের পর এক শাণিত বাণে বিদ্ধ ভারত

টাইফুন কাজিকিতে পর্যুদস্ত থাইল্যান্ড ও ভিয়েতনাম, মৃত ৮

এক কদম এগোল ভারত, ওড়িশা উপকূলে প্রথম এয়ার ডিফেন্স সিস্টেমের উড়ান পরীক্ষা সম্পন্ন DRDO’র

ট্রাম্পের ওপর গোঁসা, মার্কিন যুক্তরাষ্ট্রে ডাক পরিষেবা স্থগিত করল কেন্দ্র

মার্কিন যুক্তরাষ্ট্রে হত্যার অভিযোগে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ট্রাক চালক

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00