Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চোখের নিমেষে উল্টে গেল বাস,থাইল্যান্ডে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮

Share:

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা।একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। চালক পুরোপুরি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এটি উল্টে যায়।দুর্ঘটনায় নিহতরা সকলেই প্রাপ্তবয়স্ক। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮ জন, আহত ২৩ জন।

দেশটির কতৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার(২৬ ফেব্রুয়ারি)দুর্ঘটনাটি ঘটে। বাসের যাত্রীরা শিক্ষা সফরে গিয়েছিলেন। দেশটির পুলিশ জানিয়েছে, চালকসহ ওই বাসটিতে থাকা ৪৯ আরোহীর সবাই থাই নাগরিক। এখনও পর্যন্ত ঘটনাস্থলে কাজ করছেন উদ্ধারকর্মীরা। এসে উপস্থিত হয়েছেন মেডিক্যাল কর্মীরা। কীভাবে এই দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়ি চালানোর সময় চালক মদ্যপ অবস্থায় ছিলেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা। এই নিয়ে তিনি বলেন, এই ঘটনার জন্য তিনি সত্যিই দু:খিত।ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। গাড়িটির অবস্থা কেমন ছিল, সেটি ব্যবহারযোগ্য ছিল কিনা তাও খতিয়ে দেখছে গোয়েন্দারা। গাড়িটিতে কোন ধরনের যান্ত্রিক ত্রুটি ধরা পড়লে কেন শিক্ষার্থীদের এই বাসে তোলা হয়েছিল এই প্রশ্নও তুলেছেন সিনাওয়াত্রা।সেই অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

থাইল্যান্ডের সড়ক ব্যবস্থা খুব একটা উন্নত নয়। এই নিয়েও বারবার প্রশ্নের মুখে দেশটির কতৃপক্ষ।থাইল্যান্ডে সড়কের বেহাল দশা ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে প্রায়ই বড় ধরনের দুর্ঘটনা ঘটে।বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ২০২৩ সালের এক জরিপ অনুযায়ী বিশ্বের ১৭৫টি দেশের মধ্যে থাইল্যান্ড সড়ক দুর্ঘটনার উচ্চ হারের দিক থেকে নবম স্থানে রয়েছে। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00