নিজস্ব প্রতিনিধিঃ এক মিনিটে ৫৮টি জীবজন্তুর বৈজ্ঞানিক নাম গড়গড়িয়ে বলে ফেলল মাত্র ৭ বছর বয়েসের এক খুদে। আর তাতেই সে গড়ল গিনেস ওয়ার্ল্ড রেকর্ড । ওই খুদে দুর্গাপুরের বাসিন্দা শ্রীহান পাল। বলা বাহুল্য এই প্রথম নয় এর আগেও ১৯৫টি সামুদ্রিক প্রাণীর বিজ্ঞানসম্মত নাম বলে সে ইন্ডিয়া বুকে রেকর্ড গড়েছিল । আর এবার সে গড়ল ওয়ার্ড রেকর্ড ।
২০২২ সালে বিশ্বের ১৯৫টি দেশের নাম, তাদের রাজধানীর নাম ও ভারতের সমস্ত রাজ্যের নাম মাত্র ৯ মিনিট ৩০ সেকেন্ডে মুখস্ত করে ফেলেছিল শ্রীহান। তাতেই নাম তুলেছিল ইন্ডিয়া বুকে রেকর্ডে । আর এবার এক মিনিটে ৫৮টি জীবজন্তুর বৈজ্ঞানিক নাম বলে গড়ল ওয়ার্ল্ড রেকর্ড । প্রতিভাবন শ্রীহান গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলায় গর্বিত দুর্গাপুর শিল্পাঞ্চলবাসী।
বর্তমানে এই খুদে বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলে পড়াশোনা করে। তাঁর মা পেশায় স্কুল শিক্ষিকা । আর বাবা সৌরভ পাল ইঞ্জিনিয়ারিং কলেজের সহকারী অধ্যাপক। ছেলের এই কৃতিত্বতে তারাও বেশ খুশি হয়েছেন । সৌরভ বাবু জানিয়েছেন, ‘ ছোট থেকেই শ্রীহানের প্রখর বুদ্ধি । সেইসঙ্গে ছোট বয়স থেকে সমস্ত কিছুর বিষয়ে জানার আগ্রহ ছিল তাঁর । শুধু বিজ্ঞান নয় ইতিহাস, এবং সৌরজগতের প্রতি ছোট থেকেই শ্রীহানের ছিল বিশেষ জ্ঞান ছিল ।‘ একথায় শ্রীহানের এই প্রতিভায় নিয়ে বেশ গর্বিত তাঁর বাবা – মা।