শ্রীলঙ্কায় ভয়াবহ কপ্টার দুর্ঘটনা, চার কম্যান্ডো সহ মৃত ৬

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  শ্রীলঙ্কায় বিধ্বস্ত সামরিক হেলিকপ্টার। শুক্রবার ৯ মে বেল ২১২ মডেলের একটি হেলিকপ্টার মাদুরুওয়া অঞ্চলে একটি প্রদর্শনী ফ্লাইটে অংশ নেওয়ার জন্য প্রস্তুতিপর্ব চলছিল। সেই সময়ই দুর্ঘটনা ঘটে। একটি হ্রদে আছড়ে পড়ে হেলিকপ্টারটি।

জানা গিয়েছে, ‘ফাস্ট-রোপিং’নামে একটি সামরিক কৌশল প্রদর্শনের প্রস্তুতি চলছিল। এই কৌশলে হেলিকপ্টারটি ছাদের সমান উচ্চতায় থেমে থেকে সেনারা দড়ি বেয়ে নেমে আসে। তার প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিলেন সেনারা। হেলিকপ্টারে ছিলেন মোট ১২ জন আরোহী। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে একটি হ্রদে আছড়ে পড়ে কপ্টারটি। দুর্ঘটনায় মৃত্যু হয় ছয়জনের। ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান বাকিরা। প্রত্যককেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই ৬ জন মারা যান। যারা প্রাণে বেঁচে গিয়েছেন তাঁরাও কম-বেশি আহত হয়েছেন।
শ্রীলঙ্কান সেনাবাহিনীর পক্ষ থেকে এক মুখপাত্র জানান,নিহতদের মধ্যে চারজন ছিলেন বিশেষ বাহিনীর কমান্ডো। অন্য দু’জন ছিলেন বিমানবাহিনীর বন্দুকচালক। তারা একটি সামরিক কৌশল প্রদর্শনের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য হেলিকপ্টারটি প্রস্তুত হচ্ছিল। অনুষ্ঠানে হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে নামার কৌশল দেখানোর পরিকল্পনা ছিল।

দুর্ঘটনার পরপরই বাতিল করা হয় প্রদর্শনী অনুষ্ঠান। গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। কেন এমন আচমকা দুর্ঘটনার শিকার হল হেলিকপ্টারটি, তার কারণ এখনও স্পষ্ট নয়।
এর আগে ২০২০ সালের জানুয়ারিতে হাপুতালে একটি বিমান ভেঙে পড়েছিল। সেটি ছিল চিনের তৈরি ওয়াই-১২ বিমান। সেই দুর্ঘটনাতে চারজনের মৃত্যু হয়েছিল। ২০০০ সালের সেপ্টেম্বরে এমআই-১৭ হেলিকপ্টার দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানি হয়। এমন ভয়াবহ কপ্টার দুর্ঘটনা আর শ্রীলঙ্কায় হয়নি।

ব্রিটিশ হিন্দুদের জন্মস্থান জিজ্ঞাসা করে নির্মম আক্রমণ, টোরির মুখে ‘ধর্মীয় বিদ্বেষ’ নিয়ে ক্ষোভ

পহেলগাঁও সন্ত্রাসী হামলায় জড়িত সন্দেহভাজনরা রয়েছে শ্রীলঙ্কাগামী বিমানে, গোয়েন্দা সূত্রে খবর পেয়েই শুরু তল্লাশি

‘শ্রীলঙ্কা শুধু পড়শি নয়, আমাদের বন্ধুও বটে’, কলম্বোয় বললেন মোদি

Turkey: হাসপাতালে ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত ৪

কিউয়িদের হোয়াইটওয়াশ শ্রীলঙ্কার, লজ্জার হার ইনিংসেও

হোটেলের ছাদে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত পাইলট  

প্রকাশ্যে এল ভারতের শ্রীলঙ্কা সফরের সূচি

শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন হেড কোচের দায়িত্বে সন‍ৎ জয়সূর্য

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]