Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হোটেলের ছাদে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত পাইলট  

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ হোটেলের ছাদে ভেঙে পড়ল হেলিকপ্টার। এমনই ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় পর্যটন শহর কেয়ার্নসের একটি হোটেলে। আচমকাই স্থানীয় সময় সোমবার  রাত ২ টো নাগাদ হোটেলের  ছাদের ওপর ভেঙে পড়ল হেলিকপ্টার। আর তাতে ঘটনাস্থলে প্রাণ হারান পাইলট।

এই ঘটনা প্রসঙ্গে কুইন্সল্যান্ড রাজ্য পুলিশ জানিয়েছে, সোমবার রাতে দুই ইঞ্জিনের একটি হেলিকপ্টারের সঙ্গে হোটেলের ছাদে সংঘর্ষ হয়। এরপরেই ছাদের মধ্যেই ভেঙে পড়ে হেলিকপ্টার। এই ঘটনার পরেই হোটেলে আগুন লেগে যায়। তৎক্ষণাৎ হোটেলের মধ্যে থাকা ৩০০ থেকে ৪০০ লোককে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ৮০ বছর বয়সী এক পুরুষ এবং ৭০ বছর বয়সী এক মহিলা জখম হয়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।

উল্লেখ্য এই ভয়াবহ ঘটনায় হেলিকপ্টারের পাইলটের মৃত্যু  ছাড়া আর কোন প্রাণহানি হয়নি বলে জানিয়েছে পুলিশ। এই  প্রসঙ্গে স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, ‘দুর্ঘটনার সময়  ঘরের কাঁচের জানলা ভেঙে পড়ে। খুবই আতঙ্কের মধ্যে ছিলাম।‘ ইতিমধ্যেই ফরেনসিক ক্র্যাশ ইউনিট দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে। কী করে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।  এই ভয়াবহ ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00