Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জর্ডানে ইজরায়েলি দূতাবাসের কাছে গুলিবিনিময়, নিহত বন্দুকধারী

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ গুলিবিনিময়ের ঘটনা ঘটল জর্ডানের রাজধানী আম্মানে ইজরায়েলি দূতাবাসের কাছে। এই ঘটনায় ১ বন্দুকধারী নিহত ও ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।রবিবার ২৪ (নভেম্বর) দেশটির একটি নিরাপত্তা সূত্র এই তথ্য জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিবিনিময়ের ঘটনার পরপরই কঠোর নিরাপত্তা দিয়ে ঘিরে ফেলা হয় ওই ঘটনাস্থল ।হামলার পর রাবিয়াহ এলাকায় আরও পুলিশ সদস্য এসে উপস্থিত হন। ঘটনাস্থল থেকে অ্যাম্বুলেস গুলোকে যেতে দেখা যায়।

এই নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোপন সূত্র জানান, আম্মানের রাবিয়াহ এলাকায় ইজরায়েলি দূতাবাসের কাছে একটি টহল পুলিশ দলের ওপর একজন বন্দুকধারী প্রথমে গুলি চালান। এই সময় পুলিশের পাল্টা গুলিতে হামলাকারী নিহত হন। ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু হয়ে গিয়েছে। অন্য একটি নিরাপত্তা সূত্রে খবর, অপরাধীদের গ্রেপ্তারে তল্লাশি অভিযান শুরু হয়েছে।এলাকাবাসীকে নিজ নিজ বাড়িতে থাকতে বলেছে পুলিশ।

জর্ডানে রাবিয়াহ এলাকা খুব সংবেদনশীল। সেখানে মাঝেমধ্যে ইজরায়েলবিরোধী বিক্ষোভ ও হয়ে থাকে। ফিলিস্তিনের গাজায় ইজরায়েলি বাহিনীর চলমান আগ্রাসনের বিরুদ্ধে এর আগেও এই অঞ্চলে বেশ কয়েকটি বড় ধরনের বিক্ষোভ–সমাবেশ হয়েছে। যদিও সেগুলো ছিল শান্তিপূর্ণ।

এদিকে ইজরায়েলের সঙ্গে শান্তিচুক্তিতে আবদ্ধ জর্ডান। এই নিয়ে দেশটির অন্দরে অসন্তোষ রয়েছে। তাঁদের মতে, ইজরায়েলের সঙ্গে সম্পর্ক ভাল রাখতে গিয়ে তাঁদের প্রতিবেশী ফিলিস্তিনি ভাইদের অধিকারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে জর্ডান।

বিশেষ প্রশিক্ষণ নেওয়ায় ৮ ইজরায়েলি গুপ্তচরকে গ্রেফতার ইরানের

প্যালেস্টাইন সম্পর্কে দুর্বলতা, কর্মী ছাঁটাই করল মাইক্রোসফট

গাজায় জাতিসংঘের সেনা মোতায়েনের ডাক আইরিশ প্রেসিডেন্টের

গাজায় ইজরায়েলি হামলায় নিহত ৫ সাংবাদিক, নিন্দার ঝড় সর্বত্র

গাজায় ত্রাণ নিতে গিয়ে ইজরায়েলি সেনার গুলিতে নিহত ৭০-র বেশি ফিলিস্তিনির

ক্ষুধার রাজ্যে গাজায় অনাহার-ইজরায়েলি হামলায় প্রাণ গেল ৭৬ জনের

গাজায় কাজ দ্রুত শেষ করুক ইজরায়েল, নির্দেশ মার্কিন প্রেসিডেন্টের

গাজায় ত্রাণ নিতে গিয়ে ইজরায়েলি সেনার গুলিতে নিহত ৬৭ ফিলিস্তিনি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00