আন্তর্জাতিক ডেস্কঃ রিলের নেশায় মত্ত আট থেকে আশি। খ্যাতি পেতে ব্যস্ত সকলেই । বর্তমানে নানান বিষয় নিয়ে চলছে রিল বানানো। যার কারণে অনেক সময় বড়সড় বিপদের মুখেও পড়তে হয় মানুষকে। শুধু তাই নয় এই রিলের নেশার জন্য অনেকেই এমন কিছু কর্মকাণ্ড করেন যাতে তাঁরা ভাইরাল হয়ে যান নেট দুনিয়ায় ।
এই আবহে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যা দেখে অবাক সকলে । ভিডিওতে দেখা গিয়েছে, হাড় কাঁপানো ঠাণ্ডা এবং তুষারপাতের মধ্যে একটি মেয়ে বিকিনি পরে কখন নাচ করছেন । আবার কখন ছবি তুলছেন। তাঁর চারদিকে পড়ে রয়েছে বরফ । এই ভিডিও দেখে সরব হয়েছেন বেশ কয়েকজন নেটিজেনরা । কেউ লিখেছেন,’ এই রিল বানানোর উন্মাদনা মানুষকে যেকোন কিছু করতেই বাধ্য করে ।’ আবার কেউ লেখেন,’ প্রচারের জন্য মেয়েটি শেষে তুষারপাতের মধ্যে শুট করছেন?’ তবে এটি ভিডিওটি কোথাকার তা এখন জানা যায়নি । সেইসঙ্গে মেলেনি মেয়েটির পরিচয় ।
উল্লেখ্য, সারা বিশ্বে ইনস্টাগ্রাম রিল এখন এক মারণ রোগের মতো ছড়িয়ে পড়েছে। মানুষের মধ্যে এর এতটাই ক্রেজ বেড়ে গেলে যে, ভাইরাল হওয়ার জন্য তারা নিজেদের জীবনের তোয়াক্কা করছে না। আর তাতে ঘটছে নানান প্রাণহানির ঘটনা ।