চেন্নাইয়ে বিদেশী ছাত্রীকে নির্যাতন, মারধর, অটোচালকের বিরুদ্ধে মামলা দায়ের

যেখানে দেখা যাচ্ছে, একজন অটোচালকের সঙ্গে এক বিদেশী ছাত্রীর চরম বিবাদ হচ্ছে। তাও আবার মাত্র ২০০ টাকার জন্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতে বিদেশী পর্যটক বা শিক্ষার্থীদের উপর হামলা দিনের পর দিন বেড়েই চলেছে। কখনও সংবাদমাধ্যম সেই খবর দেয়, আবার কখনও সোশ্যাল মিডিয়াতেই ফুটে ওঠে এমন ভিডিও, ছবি। এবার চেন্নাই থেকে একটি ভিডিও ভাইরাল হল। যেখানে দেখা যাচ্ছে, একজন অটোচালকের সঙ্গে এক বিদেশী ছাত্রীর চরম বিবাদ হচ্ছে। তাও আবার মাত্র ২০০ টাকার জন্যে। এরপরেই ওই ছাত্রীকে ধরে মারধর শুরু করেন অটো চালক। ভাইরাল ভিডিওটি নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছে।

ভিডিওটিতে কী ঘটেছে?

ইনস্টাগ্রামে ‘অপোরাজিতারু’ নামক একজন ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, গাড়ির দাম নিয়ে অটো চালকের সঙ্গে তীব্র বাকবিতণ্ডা হচ্ছে ওই তরুণীর। বোঝাই যাচ্ছে, অটো চালক বেশি ভাড়া দাবি করছে তাঁর সঙ্গে। মহিলাটি প্রথমে অটোচালককে ২০০ টাকার একটি নোট দিয়েছিলেন। এরপর তিনি অটোচালককে ১৬৩ টাকা কেটে নিতে বলেন। এর জবাবে অটো চালক খুচরো টাকা নেই বলে দাবি করেন। এরপরই দুজনের মধ্যেই বিবাদ শুরু হয়। তখন মহিলাটি অটো চালককে বলেন, ‘চিৎকার করো না, বোকা লোক।’ এরপর অটোচালক তামিল ভাষায় বলেন যে, ‘আমি যদি নামি, তাহলে আমি টাকা ছিঁড়ে ফেলব। আমার কাছে একটা পয়সা নেই।’ এরপর মহিলাটি অটোচালকের দিকে ২০০ টাকার নোট ছুঁড়ে মারেন। মহিলাটি নোটটি ছুঁড়ে মারলে অটোচালক রেগে যান এবং তিনি তাঁর গায়ে থুথু ফেলে দেন। আর তাঁকে হুমকি দিতেও দেখা যায় অটো চালকটিকে।

তবে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে। ভিডিওর ক্যাপশনে বিদেশী তরুণী লিখেছেন, ‘চেন্নাই আসার পূর্বে আমি শুনে ছিলাম যে এই শহরটি মহিলাদের জন্য নিরাপদ। তবে, এটি সত্য নয়। আমি বিদেশ থেকে ভারতে এসেছি পড়াশোনার জন্য। এখানে আমাকে মারধর করা হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছে। তিরুভানমিয়ুরে আমাকে রাস্তায় ফেলে রাখা হয়েছিল। আমার গায়ে থুতু ফেলা হয়েছে।’ মহিলাটি ইনস্টাগ্রামে র‍্যাপিডো, চেন্নাই পুলিশ, গ্রেটার চেন্নাই পুলিশ, মেয়র প্রিয়া, মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনকে ট্যাগ করে মামলার বিস্তারিত বিবরণ দিয়েছেন।

নিজের পায়ের ছবি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা আয়! আপনিও করতে পারেন এই কাজ

পেট্রোল পাম্পে মহিলা গ্রাহকের তাণ্ডব! কর্মীর বুকে বন্দুক ঠেকিয়ে হত্যার হুমকি

ধুম মাচালে নেচে হবু বউকে খুশি করার চেষ্টা, পর্তুগিজ বরের কাণ্ডে হেসে ফেললেন হৃত্বিক

চলন্ত গাড়ির রুফটপে উদ্দাম ‘রাসলীলা’, ট্রাফিক আইন ভেঙে বড় জরিমানা গুনতে হল যুগলকে

ছিঃ! সামান্য রূপোর গয়নার লোভে মাকে দাহ করতে দিল না ছেলে, এরপর কী হল?

অমলিন দেশপ্রেম! ধাবা থেকে বেরোতেই সেনা জওয়ানদের উপর পুষ্পবৃষ্টি, মন কাড়ল ভিডিও

যুদ্ধে জিতলে কোহলিকে পাকিস্তানে নিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ পাক শিশুর, ভাইরাল ভিডিও দেখে তুমুল হাসির ঝড় নেটদুনিয়ায়

জগন্নাথ মন্দিরের ধ্বজা ছিনিয়ে নিল ঈগল! রহস্যে মোড়া অলৌকিক ঘটনা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]