Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যুদ্ধে জিতলে কোহলিকে পাকিস্তানে নিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ পাক শিশুর, ভাইরাল ভিডিও দেখে তুমুল হাসির ঝড় নেটদুনিয়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত ও পাকিস্তানের যুদ্ধের কারণে গোটা দেশের মানুষে আলোচনার এখন একটাই কেন্দ্রবিন্দু। এই সংঘাতের বিষয় অনেকেই নিজেদের মত প্রকাশ করছে। এবার  ভারত-পাকিস্তানের মধ্যে বিশাল যুদ্ধ হলে ও যুদ্ধে যদি পাকিস্তান জিতে যায় তাহলে কী করতে চায় সে? এই প্রশ্ন নিয়ে কিছু পাক খুদেদের জিজ্ঞাস করে এক তরুণ। আর এই ভিডিওটি রীতিমতো ভাইরাল হয় যায়। এরকমই প্রশ্নে একজন পাকিস্তানি শিশু স্পষ্ট জানায়, পাকিস্তান জিতে গেলে সে ভারতীয় ক্রিকেটের বিরাট কোহলিকে নিয়ে যেতে চায়। কারণ হিসেবে সে বলে, পাকিস্তান ক্রিকেটাররা ভাল খেলতে পারে না। ছোট্ট খুদের এমন মন্তব্য শুনে হেসে উঠলেন প্রশ্নকর্তা। সেই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে পরে নেটদুনিয়ায়। সঙ্গে সঙ্গে সমাজমাধ্যমে এই ভিডিও দেখে সকলের মুখে হাসি চলে আসে। তবে যেই ভিডিওটি ভাইরাল হয়েছে তা কোথা থেকে তৈরি করা, বা কবের করা তা এখনও জানা যায়নি।

পাকিস্তানি খুদেদের ওই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ভারত-পাক সংঘাত নিয়ে পাকিস্তানের কিছু স্কুল পড়ুয়াদের নানা রকমের প্রশ্ন করে এক তরুণ। সেখানেই এক পড়ুয়াকে ওই তরুণ জিজ্ঞাসা করে, ‘‘পাকিস্তান যুদ্ধে জিতলে তুমি কী নিয়ে আসতে চাও?’’ সঙ্গে সঙ্গে ওই পড়ুয়া উত্তর দেয়, ‘‘বিরাট কোহলিকে। কারণ পাকিস্তানিরা ক্রিকেট খেলতে জানে না।’’ পাকিস্তানি এই খুদের উত্তরে হেসে ফেলে তরুণ। ইতিমধ্যেই ওই ভিডিও প্রকাশ্যে এসে ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে আরও কয়েক জন পাক পড়ুয়াকে ভারত-পাক সংঘাত নিয়ে একাধিক প্রশ্ন করতে দেখা গিয়েছে ওই তরুণকে। সে সব প্রশ্ন শুনে মজার মজার উত্তর দিয়েছে খুদে পাকিস্তানি একদল পড়ুয়া। তাদের খুব নিষ্পাপ ভাবেই উত্তর দিতে দেখা যায় ওই ভিডিওতে।

 

 

View this post on Instagram

 

A post shared by UNIFORMERS (@uniformers)

দেখা যাচ্ছে, ভাইরাল ভিডিওটি একটি ‘ইউনিফর্মার্স’ নামের এক্স অ্যাকাউন্ট হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিওটিতে লাইক এবং কমেন্টে ভরে গিয়েছে। এই ভাইরাল হওয়া ভিডিও দেখে অনেকেই বেশ হাসির হাসির মন্তব্য করেছেন। ভারতের একজন নেটাগরিক ভিডিওটি দেখে লিখেন, ‘‘পাকিস্তান একমাত্র স্বপ্নে জিতবে। বিরাট কোহলিকে নিয়ে যাওয়া তো অনেক দূরের কথা।’’

যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি “এই মুহূর্তে” ।

নিজের পায়ের ছবি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা আয়! আপনিও করতে পারেন এই কাজ

জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তান

জল থই থই পাকিস্তান, বন্যায় ডুবল করতারপুরের গুরুদ্বার, দোষের ভাগী সেই ভারত

আধুনিক অস্ত্র সরঞ্জাম নিয়ে প্রস্তুত হচ্ছে জৈশ, সচেতন না হলেই বিপদ ভারতের

৬৯ বছর ধরে ভারতে, বিহারে ভোটার তালিকায় দুই পাকিস্তানি নাগরিক

গুজরাত সীমান্তে বিএসএফের হাতে আটক ১৫ পাকিস্তানি মৎস্যজীবী

পাক পুলিশের হাতে গ্রেফতার ইমরান খানের ভাগ্নে

প্রয়োজন প্রায় চার কোটি টাকা! সন্ত্রাসী ঘাঁটি পুনর্নির্মাণের জন্য মসজিদের আড়ালে চলছে অর্থ সংগ্রহ

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00