১১১ নারীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের বিস্ফোরক অভিযোগ মিশরীয় ধনকুবের ফায়েদের বিরুদ্ধে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অর্থ এবং ক্ষমতা সমস্ত পাপ চাপা দেওয়ার জন্য যথেষ্ট। সম্ভবত সেই কারণেই বছরের পর বছর নারীদের ধর্ষণ এবং যৌন নির্যাতন করেও দিব্যি নিরপরাধী হিসেবে পরলোকে পাড়ি দিয়েছেন মিসরীয় ব্যবসায়ী তথা ধনকুবের আল ফায়েদ(Mohamed Al Fayed)। ৯৪ বছর বয়সে আল ফায়েদের মৃত্যু হয় গত বছরের সেপ্টেম্বর মাসে। যদিও তাঁর কুকীর্তির তালিকা ইতিমধ্যেই তাঁকে যুক্তরাষ্ট্রের অন্যতম যৌন নির্যাতনকারীদের তালিকায় যুক্ত করেছে।

আরও পড়ুনঃ বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে মোদি সরকারের পাশেই দাঁড়ালেন মমতা

নিজের জীবদ্দশায় প্রায় ১১১ জন নারীকে ধর্ষণ ও যৌন‌ নির্যাতন করেছেন আল ফায়েদ, ধারণা পুলিশের। বিভিন্ন বয়সের মহিলারাই তাঁর যৌন নিপীড়নের শিকার। সবচেয়ে মর্মান্তিক বিষয়, তাঁর যৌন লালসার হাত থেকে রেহাই পাননি ১৩ বছরের কিশোরীও। বছরের পর বছর এত অপরাধ করেও কিভাবে তিনি ছাড়া পেয়ে গেলেন, সেই প্রশ্নও উঠেছে। জানা গিয়েছে, ২০০৫ সাল থেকে ২০২১ সালের মধ্যে ১১১ জন নারীর মধ্যে ২১ জন পুলিশের কাছে তাঁর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছেন। কিন্তু আশ্চর্যের বিষয়, আল ফায়েদের বিরুদ্ধে সেরকম কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

আরও পড়ুনঃ স্পষ্ট হিন্দি উচ্চারণ, সুপারহিট গান গেয়ে নেট দুনিয়ায় তুমুল ভাইরাল ইন্দোনেশিয়ার দুই খুদে

লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ১৯৭৭ থেকে ২০১৪ সালের মধ্যে আল ফায়েদের বিরুদ্ধে ধর্ষণ-যৌন নিপীড়নে যুক্ত থাকার একাধিক অভিযোগ পাওয়া গেছে। এই বিষয়ে ইতিমধ্যে ৫০ হাজারের বেশি পৃষ্ঠার প্রমাণ পর্যালোচনা করেছে তাঁরা। প্রমাণের মধ্যে ভুক্তভোগীদের বিবৃতিও রয়েছে। নির্যাতিতা এক নারী তাঁর অভিজ্ঞতার কথা বর্ণনা দিতে গিয়ে বলেন, লন্ডনের পার্ক লেনের একটি বাড়িতে তাঁকে ধর্ষণ করেছিলেন ফায়েদ। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে কোনও কাজ হয়নি। এভাবেই দিনের পর দিন নারী নির্যাতন করেও পার পেয়ে গিয়েছেন আল ফায়েদ।

আরজি কর কাণ্ডে বড় বিপাকে সন্দীপ ঘোষ

হাজিরার আগে হাইকোর্টে ধর্ষণে অভিযুক্ত পদ্মশ্রী প্রাপক কার্তিক মহারাজ

কসবাকাণ্ড: আদালতের নজরদারিতে তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা, বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা

ঠিক যেন আদালত ও একটি মেয়ে, গোপালপুরে বেড়াতে গিয়ে গণধর্ষিতা তরুণী

গুরুগ্রামে ভয়াবহতা! ভেন্টিলেশনে থাকা বাংলার এয়ার হোস্টেসকে যৌন হেনস্থা হাসপাতাল কর্মীর

৫ বছরের শিশুকে ধর্ষণ-খুনে জড়িত নরপিশাচকে আমৃত্যু কারাবাসের সাজা আদালতের

ধর্ষণ করে ভিডিও ভাইরালের হুমকি ! অভিযোগ পেতেই রাতারাতি গ্রেফতার অভিযুক্ত

অসুস্থ নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ডায়মন্ড হারবার হাসপাতালের সাফাইকর্মী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]