গ্রেফতারি পরোয়ানা থাকা স্বত্তেও পুতিনকে স্বাগত জানালো মঙ্গোলিয়া

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ইউক্রেন দ্বন্দ্বের মধ্যেই রাষ্ট্রীয় সফরে গেলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার(৩ সেপ্টেম্বর)মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে পৌঁছান পুতিন। ২০২৩ সালে আন্তর্জাতিক আদালত গ্রেপ্তারির পরোয়ানা জারি করেছিল পুতিনের বিরুদ্ধে। সেই গ্রেপ্তারি পরোয়ানা জারির পর প্রথমবারের মত আইসিসির সদস্য দেশের মাটিতে পা রাখলেন পুতিন। পুতিনের এই সফরকে কেন্দ্র করে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয় উলানবাটোরে। […]