Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রেম দিবসে বাগদান সারলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি : ভালোবাসার দিনে ফের আরও একবার বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস। চার বছরের সঙ্গী জেডি হেইডনের আঙুলে আংটি পরিয়ে দেন তিনি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী থাকাকালীন এই প্রথম নেতার বিবাহ অনুষ্ঠান হল।

বৃহস্পতিবার সকালে অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার খবরটি প্রকাশ্যে এসেছে। সোশ্যাল মিডিয়ায় হেইডনের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন আলবানিস। ছবিটিতে হেইডনের আঙুলে নতুন হীরের আংটিটি দেখা যাচ্ছে। এই প্রসঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এই পরিকল্পনা তাঁর ছিল। জানা গিয়েছে, ক্যানবেরার ইন্টার নর্থের একটি রেস্তোরাঁয় নৈশভোজ সেরেছেন নব দম্পতি। জীবনের নতুন অধ্যায় শুরু করার খবর ছড়িয়ে পড়তেই আলবানিসকে শুভেচ্ছাবার্তা পাঠান বিদেশমন্ত্রী পেনি ওং, স্বরাষ্ট্র মন্ত্রী কার্লে ও নীল সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। পাশাপাশি বিরোধী দলনেতা পিটার ডাটনও শুভেচ্ছাবার্তা পাঠান।

জানা গিয়েছে, ২০২০ সালে এক ব্যবসায়িক নৈশভোজে প্রথম হেইডেনের সঙ্গে আলাপ হয়েছিল আলবানিসের। সেটাই তাঁদের মধ্যে প্রথম সাক্ষাৎ। হেইডেনকে বাসভবনের লজেই বিয়ের প্রস্তাব দেন আলবানিস। সঙ্গে সঙ্গে তাতে সম্মতি জানান তাঁর দীর্ঘদিনের প্রেমিকা। এর আগে নিউ সাউথ ওয়েলসের কারমেল টেবুটের সঙ্গে বিয়ে হয়েছিল আলাবানিসের। ১৯ বছর সংসার করার পর আলাদা হয়ে যায় তাঁরা। ২০১৯ সালে তাঁদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। তাঁদের ২৩ বছর বয়সি একটি ছেলেও রয়েছে। এবার নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

রাস্তায় স্ত্রীর সঙ্গে ঝগড়া, মাথা থেঁতলে ভারতীয় বংশোদ্ভুতকে ‘শিক্ষা’ অস্ট্রেলিয়া পুলিশের

বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়ায় ফের প্রধানমন্ত্রীর কুর্সিতে অ্যান্থনি আলবানিজ

তীব্র তাপপ্রবাহে মাঠেই মৃত্যু পাক বংশোদ্ভূত ক্রিকেটারের

ভারতের কাছে দুরমুশ হতেই একদিনের ক্রিকেটকে আলবিদা জানালেন আজি তারকা ব্যাটার

চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই জোর ধাক্কা অস্ট্রেলিয়া দলে, চোটে অনিশ্চিত ওপেনার শর্ট

চ্যাম্পিয়ন্স ট্রফির বিগ ম্যাচের আগেই প্রতিপক্ষকে কড়া বার্তা হেডের

অনলাইনে প্রেমিক খুঁজতে গিয়ে ৪.৩ কোটি খোয়ালেন মহিলা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00