Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘আমরা একে অপরের শত্রু নই’, ভারত-পাক উত্তেজনার মাঝেই বড় বার্তা মালালা’র

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি নিয়ে চিন্তিত সকলেই। কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকেই এই উত্তেজনা তৈরি হয়েছে। এই হামলার প্রতিশোধে ইতিমধ্যেই ভারত সরকারের পক্ষ থেকে পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। যার জেরে ৯০ জন জঙ্গি নিহত হয়েছে বলে জানা গিয়েছে।   এই উত্তেজিত পরিবেশকে শান্ত করার জন্যই ভারত ও পাকিস্তানের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট লেখেন তিনি। সেখানে লিখেছেন, “উত্তেজনা কমিয়ে আনতে এবং বেসামরিক মানুষজন, বিশেষ করে শিশুদের সুরক্ষায় পদক্ষেপ নিন।”

মালালা ইউসুফজাই আরও লিখেছেন, “আমরা একে অপরের শত্রু নই, ঘৃণা ও সহিংসতা আমাদের সাধারণ শত্রু।”

ভারত-পাকিস্তানের সীমান্তে যে হামলা উভয় পক্ষের মধ্যে হচ্ছে তাতে দুই দেশের মানুষেরই নিজের লোক হারিয়ে যাচ্ছে। বহু বেসামরিক নাগরিকরা আহত হচ্ছে। তাঁদের প্রতি সহানুভূতি জানিয়ে মালালা এই দিন লিখেছেন, দুই দেশের সংঘাতের ফলে যে ‘বিপজ্জনক সময়ে’ তৈরি হয়েছে সেই নিয়ে তিনি চিন্তিত। এই সময় তিনি পাকিস্তানে তাঁর বন্ধুবান্ধব, পরিবার এবং তাঁর সঙ্গে কাজ করা সব সমর্থক, শিক্ষাবিদ ও মেয়েদের কথা ভাবছেন।

মালালা এই প্রসঙ্গে আরও লিখেছেন, “আমাদের সম্মিলিত নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য শান্তিই একমাত্র পথ।” তাঁর আরও সংযোজন, “এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই সংলাপ আর কূটনৈতিক প্রচেষ্টা শুরু করতে হবে।”

পাকিস্তানের সোয়াত উপত্যকার মিনগোরায় ১৯৯৭ সালের ১২ জুলাই জন্মগ্রহণ করেছেন মালালা ইউসুফজাই। তারপর ২০১২ সালের ৯ অক্টোবর একদিন স্কুল থেকে ফেরার সময় হামলার শিকার হন তিনি। সেই তালিবানি হামলায় কিশোরী মালালা ও তাঁর দুই বান্ধবী গুলিতে জখম হন।

মালালার উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নিয়ে যাওয়া হয়। জানা যায়, তারপর তাঁর সুস্থতার পর তিনি সেখানে থেকেই পড়াশোনা সম্পন্ন করেন। মালালা মাত্র ১৭ বছরে বয়সে শান্তিতে নোবেল জয়ী হন। তিনি হলেন সব থেকে ছোট বয়সে নোবেল পাওয়া প্রথম মানুষ।

পাকিস্তানকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান দিচ্ছে চিন, উদ্বিগ্ন দিল্লি

‘অপারেশন সিন্দুরে’ নিহত জঙ্গিদের শেষকৃত্যে যোগদান পাক সেনা ও পুলিশের, এবার প্রকাশ্যে নাম ও ভিডিও

১৬ বা ১৭ মে শুরু হতে পারে স্থগিত হয়ে যাওয়া আইপিএল

ভারত-পাক যুদ্ধের আবহে ধুলো ঝেড়ে জেগে উঠল মালদহ মুসলিম ইন্সটিটিউটের ঐতিহাসিক সাইরেন

যুদ্ধের গন্ধে ছড়াচ্ছে আতঙ্ক, হ্যারিকেন-কেরোসিন তেল মজুতে ব্যস্ত সাধারণ মানুষ

‘আত্মবলিদানের জন্য তৈরি থাকুন’, জওয়ান-আধিকারিকদের বার্তা পাক সেনাপ্রধানের

‘ভারতের হাত থেকে বাঁচান’, মার্কিন বিদেশ সচিবকে করুণ আর্তি পাক প্রধানমন্ত্রীর

পাকিস্তানের হয়ে লড়বে বাংলাদেশ? যুদ্ধের জন্য বায়ু সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ ‘গদ্দার’ ইউনূসের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00