Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যুদ্ধের গন্ধে ছড়াচ্ছে আতঙ্ক, হ্যারিকেন-কেরোসিন তেল মজুতে ব্যস্ত সাধারণ মানুষ

Share:

নিজস্ব প্রতিনিধি, উত্তর চব্বিশ পরগনা: ভারত-পাকিস্তানের সংঘাত নিয়ে চিন্তায় গোটা দেশ। মূলত কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলার পরেই এই যুদ্ধ শুরু হয়েছে। ইতিমধ্যেই ভারতের পক্ষ থেকে প্রতিশোধ হিসেবে ‘অপারেশান সিঁদুর’ অভিযান করা হয়েছে। তবে নিরাপত্তায় সমস্ত জায়গা ঘিরে ফেলা হলেও কিছু কিছু জায়গা এখনও বাকি রয়েছে। তবে এখন যুদ্ধ নিয়ে জল্পনার কিছু কম নেই মহেশতলা, বজবজ, পুজালি, নোদাখালি, বিষ্ণুপুর, চম্পাহাটির মানুষের মধ্যে। এই ভয়াবহ পরিস্থিতিতে কেউ আর চুপ করে বসে নেই।

কিছু কিছু জায়গায় হঠাৎ হঠাৎ ব্ল্যাক আউট হয় যাচ্ছে। বার বার বিদ্যুৎ চলে যাওয়ার জন্য আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। এই অবস্থায় ঘরে পড়ে থাকা পুরোনও হ্যারিকেন, লম্ফ, লণ্ঠন সমস্ত পরিষ্কার করে রাখছে সকলে। আবার দেখা যাচ্ছে কিছু জন আবার নতুন হ্যারিকেন কিনছেন। তার পাশাপাশি বাড়িতে অনেক বেশি দামে (লিটার প্রতি ৯৫ থেকে ১০৫ টাকা) কেরোসিন তেল কেনার জন্য উদ্যোগ নিয়েছে তাঁরা। ফলে কেরোসিন তেলের বিক্রিও অনেকটা বেড়েছে।

স্থানীয় সূত্রে খবর, যুদ্ধের আগে সমস্ত দিক থেকে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। হঠাৎ যদি অন্ধকার হয়ে যায় চারিদিক খুব সমস্যায় পড়ে যেতে হবে। এমনটাই মনে করছেন মহেশতলা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের জোতশিবরামপুরের শুকদেবপুর শহরতলির অংশ। বৃদ্ধ সুনীল মণ্ডল। তার সত্তর বছর বয়স। দীর্ঘদিন ধরে এই এলাকার বাসিন্দা তিনি। চিন-ভারত যুদ্ধ এবং পরে সময়ে ভারত-বাংলাদেশ যুদ্ধও সময়ের কথাও জানেন তিনি। সেই সুনীলবাবু জানালেন, “প্রতিদিন মুখে মুখে শুনছি সন্ধ্যায় বিদ্যুৎ চলে যাবে। এজন্য টেনশন হচ্ছে। তাই বাধ্য হয়ে কাঠের বাক্স থেকে হ্যারিকেন ও একটা লণ্ঠন বের করেছি। অনেকদিন ধরে বাক্সবন্দি ছিল। সাফসুতরো করেছি। আমাদের এখানে ১০৫ টাকা লিটার কেরোসিন তেল। অনেকটা গায়ে লাগলেও কিনতে হচ্ছে বাধ্য হয়ে।” সুনীলবাবু আরও জানিয়েছেন, “এর আগে যুদ্ধের উত্তাপ দেখেছি। খুব আতঙ্ক চারপাশে। উপর থেকে যুদ্ধ বিমান চলে যাওয়ার গর্জন। ব্ল্যাক আউট দেখেছি। সাইরেন বাজত যখন তখন। চিন-ভারতের যুদ্ধের সময় আমার বয়স ১৫ হবে। তখন টালিগঞ্জের সাধন মার্কেটের কাছে এক রেস্তরাঁয় কাজ করি। ওই সময় জানালা ও বাড়ির কোথাও কোনও ফাঁক রাখা যেত না। চট দিয়ে ঢেকে রাখতে হতো। একদিন যেখানে থাকতাম সেই বাড়ির জানালা খোলা ছিল। হুইসেল বাজাতে বাজাতে পুলিস এসে গেল। এরপর দ্রুত বন্ধ করে দিতে হল জানালা। বজবজের রঞ্জিত বন্দ্যোপাধ্যায়ের বিয়ে হয়েছিল ভারত বাংলাদেশ যুদ্ধের সময়। সন্ধ্যার পর গোটা বাড়ি ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছিল। যাতে ভিতরের আলো বাইরে বেরতে না পারে। রঞ্জিতবাবুও হ্যারিকেন, তেল সংগ্রহ করেছেন।”

পাকিস্তানকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান দিচ্ছে চিন, উদ্বিগ্ন দিল্লি

পাকিস্তানকে সাহায্যের জের, তুর্কি সংস্থার বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক কেন্দ্রের

রাজস্থান সীমান্তে নিষিদ্ধ পাকিস্তানি সিম ব্যবহার, কড়া নজরদারি প্রশাসনের

‘সিন্ধু জলচুক্তি স্থগিত রাখবেন না’, মোদি সরকারের কাছে কাতর আর্জি শাহবাজের

‘মোদি ফের হামলা চালাতে পারেন, প্রস্তুত থাকতে হবে, সতর্ক করলেন জেলবন্দি ইমরান

‘পাকিস্তানকে ওদের ভাষায় জবাব দিতে হবে’, গর্জে উঠলেন শহিদ বিএসএফ জওয়ান ইমতিয়াজের ছেলে

পাকিস্তানকে বাঁচতে হলে কী করতে হবে, পথ বাতলে দিলেন মোদি

‘অপারেশন সিন্দুরে’ নিহত জঙ্গিদের শেষকৃত্যে যোগদান পাক সেনা ও পুলিশের, এবার প্রকাশ্যে নাম ও ভিডিও

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00