Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভারত-পাক যুদ্ধের আবহে ধুলো ঝেড়ে জেগে উঠল মালদহ মুসলিম ইন্সটিটিউটের ঐতিহাসিক সাইরেন

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদহ: ভারত ও পাকিস্তানের সংঘাতে নিয়ে উত্তপ্ত গোটা দেশ। এই সময় কিছু কিছু জায়গায় সাইরেন বাজতে শোনা যায়। মালদহে প্রথম এই সাইরেন বাজানো হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তারপর আবার বাজানো হয়েছিল ১৯৭১ সালে। যুদ্ধের সঙ্কেত পেলে আবার বাজবে এই সাইরেন। তাই ধুলো ঝেড়ে, পরিষ্কার করে বের করা হচ্ছে অতি পুরনো এই সাইরেন।

জানা গিয়েছে, সঙ্কেত এলে মালদহের মুসলিম ইন্সটিটিউট থেকেই বাজবে এই সাইরেন। মালদহে এই সাইরেনটি আনা হয়েছিল প্রথম ১৯৩৯ সালে। এই সাইরেন যেই দুবার বেজেছিল তাও এই মুসলিম ইন্সটিটিউট থেকেই বাজানো হয়েছিল। তবে এখন যা পরিস্থিতি তাতে আরেকবার বাজতে চলছে পুরনো এই সাইরতেন। ভারত-বাংলাদেশ সীমান্ত অঞ্চল হচ্ছে মালদহ জেলা। তার উপর এই অঞ্চলের ১৮ কিলোমিটার অংশে কোথাও কোনও কাঁটাতার নেই। বাড়তি নিরাপত্তার জন্য সব সময় মোতায়েন করা রয়েছে বিএসএফ কর্মীদের। মালদহ জেলায় উগ্র মৌলবাদী জঙ্গি সংগঠনগুলির সদস্যরা করিডর হিসেবে ব্যবহার করে। এমনকি এই রাস্তায় জল পথের মাধ্যমেও বাংলাদেশ বর্ডার পেরিয়ে মালদহতে প্রবেশ করা যায়। নদীপথেই সহজেই যাওয়া যায় ঝাড়খণ্ড। আবার বিহার বা ঝাড়খণ্ড হয়ে সড়ক পথেই নেপাল যাওয়া যায় খুব সহজেই। সেই কারণেই এই জেলার বাসিন্দাদের আতঙ্কের কোনও অন্ত নেই।

মালদহ জেলার রাস্তা ধরে পাচার করা হয় জাল নোট, অস্ত্র, মাদক। তাই এই এলাকার সব থেকে বেশি সক্রিয় থাকে গোয়েন্দারা। তাই ভারত-পাকিস্তানের যুদ্ধের জেরে মালদায় তীক্ষ্ণ নজরদারি চলছে। স্থানীয়দের নিরাপত্তা প্রদানে কোনও ফাঁক রাখছেন না কেউই।

মুসলিম ইন্সটিটিউট ছাড়াও সাইরেন প্রস্তুত রাখা হয়েছে মালদহের আরও চারটি এলাকায়, বলেই জানা গিয়েছে। যুদ্ধের সঙ্কেত পেলেই এই সাইরেন বাজানো হতে পারে মালদহ জেলা আদালত, দমকল এবং রেল এবং পুলিশ লাইন অথবা মালদা সংশোধনাগার থেকেও।

উল্লেখ্য, ভারত ও পাক সংঘাতের আবহে সীমান্তের এলাকাগুলিতে গত কয়েকদিন ধরেই দিনে-রাতে বেজে উঠেছে সাইরেন। তৈরি হয়েছে যুদ্ধ পরিস্থিতি। এমনকি কলকাতার বিমান বন্দরে তরফ থেকে শুক্রবার সাইরেন বাজিয়ে, যুদ্ধ পরিস্থিতি মোকাবিলার জন্য মোহড়া দেওয়া হয়।

জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তান

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

ট্রাম্পের শুল্কারোপের ফল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শেয়ার বাজার

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব ‘মোদির যুদ্ধ’, ‘ভারতীয়রা অহঙ্কারী’- হোয়াইট হাউজের একের পর এক শাণিত বাণে বিদ্ধ ভারত

জল থই থই পাকিস্তান, বন্যায় ডুবল করতারপুরের গুরুদ্বার, দোষের ভাগী সেই ভারত

আধুনিক অস্ত্র সরঞ্জাম নিয়ে প্রস্তুত হচ্ছে জৈশ, সচেতন না হলেই বিপদ ভারতের

৬৯ বছর ধরে ভারতে, বিহারে ভোটার তালিকায় দুই পাকিস্তানি নাগরিক

গুজরাত সীমান্তে বিএসএফের হাতে আটক ১৫ পাকিস্তানি মৎস্যজীবী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00