হামাসকে ‘কুকুরের বাচ্চা’ বলে কটাক্ষ প্যালেস্তাইনের প্রেসিডেন্টের

Share:

নিজস্ব প্রতিনিধি : গাজায় হামলা অব্যাহত রাখার জন্য ইজরায়েলের হাতে অজুহাত তুলে দিয়েছে হামাস। ১৮ মাস ধরে ভূখণ্ডে চলা রক্তক্ষয়ী হামলার এটাই সব থেকে বড় সত্যি। হামাসের বিরুদ্ধে এইভাবেই মুখ খুলেছেন প্যালেস্তাইন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

প্যালেস্তাইন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে ‘কুকুরের বাচ্চা’ হিসেবে অভিহিত করেছেন। পাশাপাশি তিনি ইজরায়েলের সঙ্গে যুদ্ধ অবসানে হামাসের প্রতি গাজার নিয়ন্ত্রণ হস্তান্তর ও ইজরায়েলি বন্দিদের মুক্তির দাবি করেছেন।

হামাসের পক্ষ থেকে বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। হামাসের রাজনৈতিক শাখার সদস্য বাসেম নাইম বলেছেন, মাহমুদ আব্বাস নিজের লোকদের একটি গুরুত্বপূর্ণ অংশের প্রতি অসম্মানজনক ভাষা ব্যবহার করেছেন।

গত সপ্তাহে হামাস গাজায় যুদ্ধবিরতির জন্য ইজরায়েলের আনা নতুন একটি প্রস্তাব গ্রহণ করতে চায়নি। ছয় সপ্তাহের যুদ্ধবিরতির বদলে এখনও বন্দি হয়ে থাকা ৫৯ জনের মধ্যে ১০ জনের মুক্তির পাশাপাশি গাজায় সেনা ও অস্ত্রত্যাগের প্রস্তাব দেওয়া হয়েছিল।

হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধ বন্ধ করলে এবং ইজরায়েলি সেনা সম্পূর্ণরূপে  প্রত্যাহার করা হলেই বন্দিদের মুক্ত করা হবে। মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন প্যালেস্টাইন এখন পশ্চিম তীরের একাংশে শাসন করছে। ২০০৭ সালে গাজার নিয়ন্ত্রণ হাতে নিয়েছিল হামাস।

মাহমুদ আব্বাস জানিয়েছেন, হামাসকে গাজার নিয়ন্ত্রণ ও তাদের হাতে থাকা অস্ত্র হস্তান্তর করে নিজেদের রাজনৈতিক দলে পরিবর্তন করতে হবে। হামাসকে কুকুরের বাচ্চারা বলে উদ্দেশ করে তাঁর স্পষ্ট বার্তা, যাদের আটকে রাখা হয়েছে, তাঁদের ছেড়ে দাও। এখানেই শেষ নয়, গাজার নিয়ন্ত্রণ ছাড়তে হবে। পাশাপাশি প্যালেস্তানিয় কর্তৃপক্ষের কাছে অস্ত্র তুলে দিতে হবে।

 

প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল আমেরিকা

গাজায় জারি ইজরায়েলি হামলা, নিহত আরও ৬৩, অনাহারে মৃত ৮

গাজায় মৃত্যুমিছিল ছাড়াল ৬২ হাজারের গণ্ডি, চাপে পড়ে যুদ্ধবিরতিতে রাজি হামাস

গাজায় ত্রাণ নিতে গিয়ে ইজরায়েলি সেনার গুলিতে নিহত ৬৭ ফিলিস্তিনি

হামাসের বুদ্ধিতে ভারতে পাক হামলা, মোসাদের তথ্যে সতর্ক ভারত

হামাস নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে, হুঙ্কার নেতানিয়াহুর

‘আমেরিকান ভিসার সঙ্গে গাজার সংযোগ…’- রাষ্ট্রপতি ট্রাম্প ভয়ঙ্কর শর্ত রেখেছেন

দাউ দাউ করে জ্বলছে গাজা! ইজরায়েলি হামলায় প্রাণ গেল আরও এক হামাস শীর্ষ নেতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]