Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দাউ দাউ করে জ্বলছে গাজা! ইজরায়েলি হামলায় প্রাণ গেল আরও এক হামাস শীর্ষ নেতার

Share:

নিজস্ব প্রতিনিধি : ইজরায়েলি ফের প্রাণ গেল হামাসের আরও এক শীর্ষ নেতার।গাজার জাবালিয়ায় আল-কানৌয়ার তাঁবু লক্ষ্য করে লাগাতার হামলা চালায় ইজরায়েল সেনারা।ওই হামলায় নিহত হয় হামাসের মুখপাত্র আবদেল-লতিফ আল-কানৌয়া। নৃশংস এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালায় জানিয়েছে,গাজা সিটিতে(gaza city)পৃথক হামলায় কমপক্ষে ছয়জন এবং দক্ষিণ গাজার খান ইউনিসে একজন নিহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আচমকাই জাবালিয়ায় আগুন জ্বলে ওঠে। সবকিছু নিমেষের মধ্যে পুড়ে খাঁক হয়ে যায়।কেউ কিছু বুঝে ওঠার আগেই এই হামলা চালানো হয়। আহতদের আর্তনাদ ভেসে আসে চারিদিক থেকে।

বেশ কিছু দিন আগেই গাজায় লাগাতার ইজরায়েলি হামলায় নিহত হয়েছিল গাজার নয়া প্রধানমন্ত্রী(gaza new prime minister) ইসমাইল বারহুমের। তাঁর দায়িত্বভার নেওয়া এক সপ্তাহও হয় নি। এর মাঝেই পৃথিবী ছেড়ে বিদায় নিতে হয়েছিল তাঁকে। তাঁর মৃত্যুতে শোকাহত গাজাবাসী।স্থানীয় সময় রবিবার(২৪ মার্চ)গভীর রাতে দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে হামলা চালায় ইজরায়েলি বাহিনী।ওই হামলাতেই নিহত হয়েছিলেন ইসমাইল বারহুম।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন।কিন্তু আচমকা হাসপাতালের ভেতরে হামলা চালায় নেতানিয়াহুর সেনারা।হামলার পরপরই হাসপাতালে আগুন ধরে যায়। এতে বহু জন আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। কোথাও চিকিৎসার ব্যবস্থা নেই। যদিও বা ছিল তাও ধ্বংস করে দিল ইজরায়েল। হাসপাতলের চারিদিকে হু হু করে ছড়িয়ে পড়ে আগুন। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও হাসপাতালটি ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রোগী পরিষেবা আপাতত বন্ধ রয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00