খাবারের দাবিতে থানা অবরুদ্ধ বানরদের,দরজা-জানলা বন্ধ করে ভয়ে ঠকঠকিয়ে কাঁপল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : অবরুদ্ধ করা হল পুলিশ স্টেশন। কিন্তু কোন জনতা নয়,পুলিশকে থানায় বন্দি করে তান্ডব চালাল বুনো বাঁদরের দল। ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের মধ্যাঞ্চলের লপবুরি প্রদেশের রাজধানীতে। এক দুই নয় প্রায় ২০০ টি বানরের দল পুলিশ স্টেশনে হামলা চালায়। সেখানকার পুলিশদের বেশ কয়েক ঘণ্টা আটকে রাখে থানার ভেতরেই।  এদিকে বাঁদরদের ভয়ে থানা থেকে বেরোতে পারে নি পুলিশকর্মীরা।

পুলিশ সাধারণত অপরাধীদের গ্রেপ্তার করে থানায় এনে বন্দী করে রাখে। কিন্তু এবার থাইল্যান্ডে ঘটল উল্টো ঘটনা। স্থানীয়দের মতে উৎশৃঙ্খল বানরের আক্রমণের শিকার হওয়া অবশ্য তাঁদের জন্য নতুন নয়। দীর্ঘদিন ধরেই তাঁরা বানরের অত্যাচারে অতিষ্ঠ। দিনের পর দিন বানরের সংখ্যা বেড়েই চলেছে। বাসিন্দাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বাঁদরদের নিয়ে। দিনে দুপুরে ঘর থেকে বেরোতে পারছেন না তাঁরা।

পরে বানর তাড়াতে অন্যান্য বাহিনীর সদস্যদের পুলিশ স্টেশনে ডেকে আনা হয়। তাঁরা এসে দখলদার হামলাকারী বানরদের তাড়িয়ে লপবুরি থানায় আটকে পড়া পুলিশ সদস্যদের উদ্ধার করেন।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার হঠাৎ প্রায় ২০০ বানর বেরিয়ে আসে এবং নগরজুড়ে তাণ্ডব শুরু করে।একপর্যায়ে বানরের একটি দল লপবুরি থানায় হানা দেয়। প্রায় কয়েক ঘন্টা তাঁদের আটকে রেখে তান্ডব চালায় বাঁদরের দল।

এই নিয়ে পুলিশ ক্যাপ্টেন জানিয়েছে, ‘খাবারের খোঁজে বানরের দল থানার ভেতর ঢোকার চেষ্টা করছিল। তাঁদের আটকাতে আমরা ঘরের সব দরজা-জানালা বন্ধ করে দিতে বাধ্য হয়েছি।’ কেননা তাঁদের ভয় ছিল, বানরের দল স্টেশনের ভেতর ঢুকে তাণ্ডব চালাতে পারে। তছনছ করতে পারে নথিপত্রসহ পুলিশ স্টেশনে থাকা সমস্ত গুরুত্বপূ্র্ণ জিনিসপত্র।

এই নিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন,মূলত খাবারের খোঁজে বানরের দল যখন-তখন লোকালয়ে যেখানে–সেখানে ঢুকে পড়ে।কখনো কখনো তারা আক্রমণাত্মকও হয়ে ওঠে। উচ্ছৃঙ্খল বানরের দলকে আটকাতে নগর কর্তৃপক্ষ বিশেষ ধরনের বেষ্টনীও নির্মাণ করেছে। কিন্তু তাতে সব সময় শেষ রক্ষা হচ্ছে না। এভাবে বাঁদরের বাঁদরামি বন্ধ করে যাচ্ছে না।

টাইফুন কাজিকিতে পর্যুদস্ত থাইল্যান্ড ও ভিয়েতনাম, মৃত ৮

হাতে অপারেশন সিঁদুরের পতাকা, ১২ হাজার ফুট উচ্চতা থেকে স্কাই ডাইভ প্রয়াগরাজের অনামিকার

চোখের নিমেষে উল্টে গেল বাস,থাইল্যান্ডে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮

গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেবে, জানেন কী সবচেয়ে বড় মোষের অজানা রহস্য

হাতে মাত্র ২দিনের ছুটি ! ঘুরে আসুন থাইল্যান্ড থেকে

৪০ কোটির হাতব্যাগ, ১৯ কোটি মূল্যের ঘড়ির মালিক এই প্রধানমন্ত্রী

অর্থ-ই অনর্থ, টাকার লোভে বিষ খাইয়ে ১৪ বন্ধুকে হত্যা, ঘাতক মহিলাকে মৃত্যুদণ্ড দিল থাই আদালত

বাস্তবে ‘পর্দার মুন্নাভাই এমবিবিএস’, ২০ বছর ধরে অস্ত্রোপচার করে চলেছেন নবম শ্রেণি পাশ যুবক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]