‘ট্রাম্পকে হারিয়ে দিতাম, কিন্তু …’, ভোটে না লড়া নিয়ে মুখ খুললেন বাইডেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক : হাতে মাত্র কিছু সময়। এরপরই মার্কিন কুর্সিতে বসতে চলেছেন আমেরিকার হবু প্রেসিডেন্ট ট্রাম্প। এর মধ্যেই ক্ষমতা হস্তান্তর করতে হবে বিদায়ী প্রেসিডেন্ট বাইডেনকে। জল্পনা চলছিল ভোটে হেরে যাওয়ার পর থেকেই হতাশায় ভুগছেন বাইডেন। এমন আবহে মুখ খুললেন বাইডেন। তিনি মনে করেন গত নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে খুব সহজেই পরাজিত করতে পারতেন এবং নভেম্বরের নির্বাচনে পুনরায় জয়ী হতে পারতেন। একইসঙ্গে জানালেন কেন তিনি গত নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন।

নির্বাচন থেকে সরে দাঁড়ানো নিয়ে বাইডেন জানান, আমেরিকার প্রেসিডেন্ট হওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। কিন্তু ঐক্যবদ্ধ নয় এমন দলের কাছে নির্বাচনে হেরে যাওয়ার ব্যক্তি হতে চান নি তিনি। তাই তিনি প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন।

একইসঙ্গে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল, ‘তিনি কি হতাশ ? পুনরায় নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অনুতপ্ত ?  এই সকল প্রশ্নের ৮২ বছর বয়সী বাইডেন জানান, একেবারেই তা নন। তিনি হতাশ নন। ৮২ বছর বয়সে তিনি ভালোই আছেন। এই নিয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত তো ভালোই আছি। কিন্তু ৮৬ বছর বয়সে আমি কেমন থাকব তা কে জানে?’

প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে ছিটকে যাওয়া নিয়ে তিনি বলেন, ‘আমি আরও মনে করি কমলা ট্রাম্পকে পরাজিত করতে পারতেন। কিন্তু প্রশ্নটা প্রেসিডেন্সিয়াল রেস থেকে বাদ পড়া নিয়ে নয়। বিষয়টা হল দলের মতামত। তাঁরা চিন্তিত ছিল আমি এই দৌড় চালিয়ে যেতে পারব কিনা, স্বাস্থ্যগত দিক তো বটেই। আমি মনে করি দলের সিদ্ধান্ত সঠিক।’

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

ভয়েস অব আমেরিকার প্রায় ৫০০ সাংবাদিককে ছাঁটাই করল ট্রাম্প প্রশাসন

প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল আমেরিকা

কমলা হ্যারিসের বিশেষ নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ ট্রাম্পের

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

ট্রাম্পের শুল্কারোপের ফল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শেয়ার বাজার

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব ‘মোদির যুদ্ধ’, ‘ভারতীয়রা অহঙ্কারী’- হোয়াইট হাউজের একের পর এক শাণিত বাণে বিদ্ধ ভারত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]