Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জাপানের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০০, নিখোঁজ শতাধিক

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ বছরের প্রথমদিনের পর পর ১৫৫ বার  ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপানে। আর সেই কম্পনের জেরে এখনও বেড়ে চলেছে মৃতের সংখ্যা। এই ভূমিকম্পে এখনও পর্যন্ত ১০০ ছাড়িয়েছে মৃতের সংখ্যা। পাশাপাশি ২০০  জনেরও বেশি মানুষ এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন। তবে এই ভূমিকম্পের জেরে সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ওয়াজিমা শহরটি। কার্যত গোটা শহরটি ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে।

সেই ধ্বংসস্তূপের মধ্যেই এখন প্রাণের সন্ধান চালাচ্ছেন উদ্ধারকারীরা। তাঁদের ধারনা মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়বে। কেননা অনেক এলাকাতে তাঁরা এখনও পৌঁছাতেই পারেননি। একই আশঙ্কাপ্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদাও। তাঁর মতেও মৃত্যুর সংখ্যা অনেক বেশি হবে। অনেক বাড়ি ভেঙে পড়েছে। বর্তমানে জোর কদমে চলছে উদ্ধারকার্য।

১ লা জানুয়ারি জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তারপর থেকে পর পর ১৫৫ বার কেঁপে উঠেছে জাপানের মাটি। অন্য কম্পনগুলির অধিকাংশেরই মাত্রা ৩ বা তারও কম। আর তা দেখে অনেক বিশেষজ্ঞি মনে করছেন, ৩ এর ওপরে যে কম্পনগুলি অনুভূত হচ্ছে সেগিলি আদতে আফটার শকই নয়। সেগুলিও কার্যত এক একটি ভূমিকম্প। সামগ্রিক ভাবে ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত জাপানের প্রায় ৩৩ হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ ফেরানো যায়নি। ভাঙা রাস্তা ধরে এগোতে গিয়ে বার বার বাধার মুখে পড়তে হচ্ছে উদ্ধারকারী দল এবং সেনাকেও।  তবে এই ভূমিকম্পের জেরে  আতঙ্ক ছড়িয়ে পড়েছে জাপানের বাসিন্দাদের মধ্যে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

নীরব ইতিহাস, পারমাণবিক বোমার আঘাতে আজও বিধ্বস্ত পৃথিবীর বহু স্থান

পাকিস্তানকে নিয়ন্ত্রণ করতে না পারলে আরও পাগলা কুকুরের জন্ম হবে: অভিষেক

টোকিওতে বিপ্লবী রাসবিহারি বসুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন অভিষেকের

জাপানের ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা সংসদের প্রতিনিধি দলের, গান্ধিমূর্তিতে শ্রদ্ধা

বিশ্ব জুড়ে হইচই, জাপানে সমুদ্রগর্ভে মিলল ১২ হাজার বছরের প্রাচীন পিরামিড

ফের কেঁপে উঠল মায়ানমারের মাটি, ফিরল ভয়ঙ্কর স্মৃতি

ডোমিনিকান প্রজাতন্ত্রের নৈশ ক্লাবের ছাদ ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২০০

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00