Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ডোমিনিকান প্রজাতন্ত্রের নৈশ ক্লাবের ছাদ ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২০০

Share:

 আন্তর্জাতিক ডেস্ক: ডোমিনিকান রিপাবলিকের রাজধানী সান্তো দোমিঙ্গোর একটি নৈশ ক্লাবে অনুষ্ঠান চলাকালীন ছাদ ভেঙে পড়ার ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ইতিমধ্যে মৃতের সংখ্যা দুশোর গণ্ডি ছুঁয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার ৩৬ ঘন্টা বাদেও ধ্বংসস্তুপের নিচে প্রাণের স্পন্দন খুঁজে চলছেন উদ্ধারকারীরা। ভয়াবহ ঘটনায় ডোমিনিকান প্রজাতন্ত্রকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইজরায়েল সরকার। ইতিমধ্যেই ইজরায়েলের তরফে উদ্ধারকারী পাঠানো হয়েছে। প্রশাসনিক আধিকারিকদের আশঙ্কা, ধ্বংসস্তুপের নিচে এখনও অসংখ্য মানুষ চাপা পড়ে রয়েছেন। ফলে মৃতের সংখ্যা বাড়বে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার গভীর রাতে ডোনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্তো দোমিঙ্গোর জনপ্রিয় নৈশ ক্লাব জেট সেটে জনপ্রিয় গায়ক রুবি পেরেজের কনসার্ট চলছিল। সেই সময়ই আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ক্লাবের ছাদ। দুর্ঘটনাটি ঘটার সময়ে ওই নৈশ ক্লাবে উপস্থিত ছিলেন প্রায় কয়েকশ মানুষ। তারা সবাই ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েন। দুর্ঘটনার পর পরই ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে থাকাদের উদ্ধারের কার্য শুরু হয়। রক্তাক্ত ও আশঙ্কজনক অবস্থায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ডোমিনিকান প্রজাতন্ত্রের ইমার্জেন্সি অপারেশন সেন্টারের (সিওই) পরিচালক হুয়ান ম্যানুয়েল মেন্ডিজ বলেছেন, “ধসে পড়া ছাদের নিচে চাপা পড়া অনেকেই এখনও বেঁচে রয়েছে বলে আমার আশা।” জেট সেট হল সান্তো দোমিঙ্গো এলাকার একটি জনপ্রিয় নৈশ ক্লাব। সেখানে নিয়মিতই সোমবার সন্ধ্যায় ডান্স মিউজিক কনসার্টের আয়োজন করা হয়। ছাদ ধসে পড়ার সময় রাজনীতিবিদ, ক্রীড়াবিদ ও অন্য বিশিষ্ট ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট লুইস আবিনাদের এই ঘটনায় বলেছেন, নিহতদের মধ্যে মন্টে ক্রিস্টি প্রদেশের গভর্নর নেলসি ক্রুজও রয়েছেন। তিনি প্রাক্তন  বেসবল খেলোয়াড় নেলসন ক্রুজের বোন। ক্লাবের ভিতরে থাকা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, রুবি পেরেজ গান গাওয়ার সময় মঞ্চের সামনে লোকজন বসে ছিলেন। পিছনে থাকা কিছু কিছু মানুষ সেই গানের তালে তালে নাচছিলেনও। সেই আনন্দময় সময়তেই ঘটে এই মর্মান্তিক ঘটনাটি।

 

লেবাননে ওয়াকিটকি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২৫, সন্দেহের তীর জাপানি সংস্থার দিকে

হু হু করে বাড়ছে নিহতের সংখ্যা, মেঘ ভাঙা বৃষ্টিতে উত্তরাখণ্ড –হিমাচলে মৃত ৩৩

কোটা আন্দোলনে পুলিশের গুলিতে মৃত বেড়ে ৩৯, অঘোষিত জরুরি অবস্থা বাংলাদেশে

মোদির গুজরাতে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃত বেড়ে ৭

আফগানিস্তানে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১৫

গার্ডেনরিচকাণ্ডের ৫ দিনের মাথায় উদ্ধার আরও এক দেহ, মৃত বেড়ে ১১

চিনে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১১

জাপানের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০০, নিখোঁজ শতাধিক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00