এক ঘন্টায় ইজরায়েলি বিমান হামলায় নিহত ৪৮ ফিলিস্তিনি

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  ফের ইজরায়েলি বিমান হামলায় প্রাণ হারালো ৪৮ ফিলিস্তিনি। মঙ্গলবার (১৬ জুলাই) অবরুদ্ধ গাজায় এক ঘণ্টারও কম সময়ের মধ্যে বিমান হামলা চালিয়ে অন্তত ৪৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইজরায়েল। জানা গেছে, এই বিমান হামলায় গাজার নুসেইরাত এলাকায় জাতিসংঘের (united nations)পরিচালিত একটি স্কুলে ২৫ জন, খান ইউনিসে ১৮ জন ও বেইত লেহিয়া এলাকায় ৫ জন নিহত হয়েছেন।

গাজায় নয় মাস ধরে চলা যুদ্ধে একের পর এক হত্যাকান্ড চালিয়ে যাচ্ছে ইজরায়েল। গাজার অপর নাম এখন ধ্বংসপুরী। চারিদিকে শুধু মৃত্যুর মিছিল। গাজায় ইউএনআরডব্লিউএ পরিচালিত ৭০ শতাংশ স্কুলে বোমা ফেলা হয়েছে। শুধু তাই নয়, স্কুলের ভেতরে আশ্রয় নেওয়া প্রায় ৫৩৯ জন হত্যা করেছে ইজরায়েল।

অন্যদিকে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের অত্যাচার ও মানবাধিকার নিয়ম ভাঙার দায়ে ইজরায়েলের পাঁচ নাগরিক ও তিন সংস্থার ওপর নিষেদ্ধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন(ইইউ)। এরকম নিষেধাজ্ঞা হলে সেসব ব্যক্তি ও সংস্থার কর্মীরা ইউরোপের কোনো দেশে ভ্রমণ করতে পারবেন না। এছাড়াও ইউরোপের কোনো দেশে যদি তাদের সম্পদ থাকে, সেসবও বাজেয়াপ্ত করা হবে।

উল্লেখ্য, গাজার সংবাদমাধ্যম জানিয়েছে, গত বছর থেকে যুদ্ধ শুরু হওয়ার পর গাজা উপত্যকার বিভিন্ন অংশে বাস্তুচ্যুত হয়েছে ১ দশমিক ৭ মিলিয়নের বেশি মানুষ। প্রায় ১০ মাস ধরে চলা এই যুদ্ধে গাজার কোন স্থানই নিরাপদ নয়।গাজার প্রত্যেক কটা স্থান ইজরায়েলি বাহিনীর হামলায় ধ্বংস হয়েছে। মসজিদ,বাস ভবন থেকে শুরু করে স্কুল এমনকী হাসপাতালও বাদ যায় নি ইজরায়েলের হাত থেকে।

নেই খাদ্য ব্যবস্থা, নেই জল। চিকিৎসার অভাবে ভুগছে হাজার হাজার মানুষ।এক রিপোর্টে জানানো হয়েছে, সেখানকার বাস্তুচ্যুত পরিস্থিতির কারণে সংক্রামক রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে।এখন পর্যন্ত ১৭ লক্ষ্যের বেশি মানুষ বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত হয়েছে। শুধু তাই নয় দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত প্রায় সাড়ে তিন লক্ষ্য মানুষ মৃত্যুঝুঁকিতে রয়েছে। একদিকে ইজরায়েলি বাহিনী গাজায় ওষুধ প্রবেশে বাধা দিচ্ছে অন্যদিকে উচ্চ ঝুঁকিতে লক্ষ লক্ষ মানুষ।

গাজায় যুদ্ধবিরতির ‘উদ্যোগ’ হিসেবে রোমে প্রতিনিধি পাঠাবে ইজরায়েল

গাজায় হেপাটাইটিসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭০ হাজার

গাজায় ইজরায়েলি হামলায় ৩৮ হাজার নন, ১.৮৬ লক্ষ মানুষ মারা গিয়েছেন, বিস্ফোরক দাবি ল্যানসেটের

ইজরায়েলি হামলায় মধ্য ও উত্তর গাজায় নিহত অন্তত ৯ জন ফিলিস্তিনি

ইজরায়েলি বিমান হামলায় নিহত আরও ১২ জন ফিলিস্তিনি

ইজরায়েলি অভিযানে গাজার পশ্চিম তীরে ১ ইজরায়েলি সেনা নিহত

ইজরায়েলি আগ্রাসনের জেরে গাজায় প্রতিদিন গড়ে পঙ্গুর শিকার হচ্ছে ১০ জন শিশু

গাজায় হামাস সরকার প্রতিস্থাপনের পরিকল্পনা ইজরায়েলের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]