গাজায় হামাস সরকার প্রতিস্থাপনের পরিকল্পনা ইজরায়েলের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার (২৫ই জুন)ইজরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবি জানিয়েছেন, উত্তর গাজায় ইজরায়েল খুব শীঘ্রই হামাসের শাসনব্যবস্থা প্রতিস্থাপনের পরিকল্পনা চালু করবে। অর্থাৎ নতুন শাসনব্যবস্থা চালু হতে চলেছে।

রাইচম্যান ইউনিভার্সিটির বার্ষিক হারজলিয়া কনফারেন্সের একটি বক্তব্যে তিনি এই বিষয় নিয়ে আরও জানিয়েছেন যে, হামাসের সামরিক ক্ষমতার শাসন এবার শেষ হতে চলেছে। যারা এতদিন চেয়েছিল হামাসের নতুন শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত হবে, নতুন সরকার দেখতে চাই তাঁদের জন্য এটা একটা সুযোগ। তিনি আরও বলেন, গাজায় নতুন নেতৃত্বে থাকবে ইজরায়েলের অংশীদার আব্রাহাম অ্যাকর্ডস, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ অন্তর্ভুক্ত দেশগুলি।

হামাসকে শেষ করা নিয়ে তিনি আরও জানান, হামাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করা যাবে না। কারণ হামাস হল একটা ধারণা। তাঁদের এভাবে নির্মূল করা যাবে না।

ইজরায়েল জানিয়েছে, বাইডেন ইজরায়েলি কর্মকর্তাদের উপর চাপ দিয়েছে গাজার পরিস্থিতি ঠিক করার জন্য, বিশেষ করে গাজার শাসন ব্যবস্থা নিয়ে। যদিও বাইডেন গাজা দখলের বিরোধিতা করেছে। গাজায় যাতে কোন বিশৃঙ্খলা তৈরি না হয় তার উপর জোর দিতে বলেছেন ইজরায়েলকে। অন্যদিকে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, ইজরায়েলের গাজা যুদ্ধের তিনটি লক্ষ্য ছিল। ১) হামাসের সামরিক ও শাসন ক্ষমতা ধ্বংস করা ২) সমস্ত বন্দিদের ফিরিয়ে আনা। ৩) ইজরায়েলের তরফ থেকে যেন গাজায় নিরাপত্তা থাকে তা দেখা।

এর আগে রবিবার(২৩ই জুন) গাজায় যুদ্ধ বন্ধ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন নেতানিয়াহু। তিনি জানিয়েছিলেন, দক্ষিণ গাজার রাফা শহরে হামাসের বিরুদ্ধে ইজরায়েলি সেনাবাহিনীরা পুরো দমে লড়াই চালিয়ে যাচ্ছেন এবং তবে এই লড়াই প্রায় শেষের মুখে। এতদিন ধরে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছিল সেনাবাহিনীরা, এবার যু্দ্ধের চরম পর্যায় এতদিনে শেষ হতে চলেছে। ইজরায়েলের লক্ষ্য হল গাজায় বন্দীদের ফিরিয়ে আনা এবং হামাসকে উৎখাত করা।

উল্লেখ্য,  গাজা এখন মৃত্যুপুরী। টানা ৮ মাস হয়ে গেছে, ইজরায়েলের নারকীয় হত্যাকান্ড এখনও বন্ধ হয় নি। ইজরায়েলের আক্রমন থেকে রেহাই পায় নি ছোট্ট ছোট্ট শিশু ও নারীরা। স্কুল, হাসপাতাল, শরণার্থী শিবির, গির্জা, মসজিদও হামলা চালিয়েছে ইজরায়েল।এখনও পর্যন্ত এই হত্যাকান্ড বন্ধ রাখে নি ইজরায়েল। তবে এবার গাজার শাসন ক্ষমতা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে ইজরায়েল।

বিশেষ প্রশিক্ষণ নেওয়ায় ৮ ইজরায়েলি গুপ্তচরকে গ্রেফতার ইরানের

প্যালেস্টাইন সম্পর্কে দুর্বলতা, কর্মী ছাঁটাই করল মাইক্রোসফট

গাজায় জাতিসংঘের সেনা মোতায়েনের ডাক আইরিশ প্রেসিডেন্টের

গাজায় সাহায্যের নামে প্রতারণা, গুজরাত পুলিশের জালে সিরিয়ার যুবক, এসেছিলেন কলকাতাতেও

গাজায় জারি ইজরায়েলি হামলা, নিহত আরও ৬৩, অনাহারে মৃত ৮

গাজায় ইজরায়েলি হামলায় নিহত ৫ সাংবাদিক, নিন্দার ঝড় সর্বত্র

গাজায় ত্রাণ নিতে গিয়ে ইজরায়েলি সেনার গুলিতে নিহত ৭০-র বেশি ফিলিস্তিনির

ক্ষুধার রাজ্যে গাজায় অনাহার-ইজরায়েলি হামলায় প্রাণ গেল ৭৬ জনের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]