Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গাজায় যুদ্ধবিরতির ‘উদ্যোগ’ হিসেবে রোমে প্রতিনিধি পাঠাবে ইজরায়েল

Share:

আন্তর্জাতিক ডেস্ক :গাজায় যুদ্ধবিরতি নিয়ে এবার ভাবতে শুরু করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তারই উদ্যোগ হিসেবে রোমে প্রতিনিধি পাঠাচ্ছেন তিনি।শুক্রবার (২৬ জুলাই) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় এই কথা জানিয়েছেন নেতানিয়াহু।

বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন নেতানিয়াহু।এরই মধ্যে তিনি কংগ্রেসে নিজের বক্তব্য পেশ করেছেন। শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি সাক্ষাত করার জন্য ফ্লোরিডার মার-এ-লাগোতে গিয়েছিলেন। সেখানে গাজায় যুদ্ধ বিরতি নিয়ে আলোচনা হয়েছিল। এই আলোচনায় উঠে এসেছে গাজায় যুদ্ধবিরতির স্বার্থে ইতালির রোমে প্রতিনিধি দল পাঠাবে ইজরায়েল। নেতানিয়াহু জানিয়েছেন যে, সপ্তাহের শুরুতেই তিনি যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য রোমে প্রতিনিধি দল পাঠাবেন।

গাজায় দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। এতে বেশ খানিকটা চাপের মুখে পড়েছে নেতানিয়াহু। দীর্ঘদিন ধরে চলা এই যুদ্ধে মিত্র দেশগুলিও বারবার সতর্ক করেছে ইজরায়েলকে। তবুও মিত্র দেশগুলির পরামর্শ উপেক্ষা করে একটার পর একটা হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। বিষয়টা ভালভাবে নিচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্র। কেননা এর আগে বাইডেন প্রশাসন জানিয়েছে, অবরুদ্ধ উপত্যকায় যুদ্ধবিরতি ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের মধ্যে দূরত্ব কমেছে। অন্যদিকে শুক্রবারই (২৬ জুলাই) ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রার্থী কমলা হ্যারিস জানিয়েছেন, গাজার দুর্ভোগ বিয়ে তিনি চুপ থাকবেন না। সব অংশীদারকে তিনি চুক্তিতে পৌঁছাতে আহ্বানও জানিয়েছেন। নেতানিয়াহুকে জানিয়েছেন এই যুদ্ধ বন্ধের সময় এসেছে। তাই সপ্তাহের শুরুতেই রোমে প্রতিনিধি পাঠাবে ইজরায়েল। এতদিন গাজায় যু্দ্ধবিরতির জন্য কোন পদক্ষেপ না না নিলেও এবার উদ্যোগ নিতে চলেছে নেতানিয়াহু।

গাজায় মৃত্যুমিছিল ছাড়াল ৬২ হাজারের গণ্ডি, চাপে পড়ে যুদ্ধবিরতিতে রাজি হামাস

ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালানোয় ‘গডফাদার’ ট্রাম্পকে অভিনন্দন নেতানিয়াহুর

ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি শুরু করল তুরস্ক

ইরানে হামলার পরিকল্পনা শুরু ডিসেম্বরে, ট্রাম্পকে জানিয়েছিলেন নেতানিয়াহু

‘আরও ধ্বংসযজ্ঞ হবে, এতো সবে শুরু’, ইরানকে সতর্ক করলেন নেতানিয়াহু

ইরানের হামলার ভয়ে আত্মগোপনে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

ট্রাম্প প্রশাসনের যথেচ্ছাচার অব্যাহত, আইসিসির ৪ বিচারকের উপর জারি নিষেধাজ্ঞা

ভয়াবহ দাবানলের কবলে ইজরায়েল, আন্তর্জাতিক সাহায্যের আবেদন নেতানিয়াহুর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00