Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গাজা যুদ্ধে নীতি ভঙ্গ করছে ইজরায়েল , সতর্ক জাতিসংঘের

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  ৮ মাসের বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধে ইজরায়েল এবার যুদ্ধের আইন ভঙ্গের পথে হাঁটছে। বুধবার(১৯ই জুন) জাতিসংঘের মানবাধিকার সংস্থা জানিয়েছে যে, গাজা অভিযানে ইজরায়েল পরিকল্পিতভাবে আক্রমণ করছে এবং যুদ্ধের নীতিও ভঙ্গ করছে। তাঁরা গাজা অভিযানে উপত্যকাটিতে অবস্থিত সামরিক যোদ্ধা এবং বেসমারিক মানুষজনদের মধ্যে কোন পার্থক্য করছে না। কোনরকম চিহ্নিতকরণ ছাড়াই টানা হামলা চালাচ্ছে ইজরায়েল। তাতে বেসামরিক মানুষজন বা নাগরিকদের কোন নিরাপত্তা নেই।

সংস্থাটি আরও জানিয়েছে, ইজরায়েল ৬ টি ভয়াবহ হামলার রিপোর্ট পেশ করেছে। সেখানে দেখা গেছে ইজারায়েল বেসামরিক অবকাঠামো কীভাবে ধ্বংস করেছে। বেসামরিক লোকজনদের ক্ষতি এড়াতে কোন পন্থা অবলম্বন করে নি ইজরায়েল।

আগেই রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক মন্ত্রক জানিয়েছিল, গাজায় ৭৬ শতাংশেরও বেশি স্কুল কার্যত নিশ্চিহ্ন। দীর্ঘদিন ধরে চলা এই যুদ্ধে নড়ে গিয়েছে শিক্ষার ভিত। সম্পূর্ণ ভাবে সেগুলিকে নতুন করে ফের গড়ে তুলতে হবে।

অন্যদিকে অবরুদ্ধ দক্ষিণ গাজায় আটকা পড়েছে ১০ লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির উপ-নির্বাহী পরিচালক কার্ল স্কাউ জানিয়েছেন, সেখানে নেই বিশুদ্ধ পানীয় জল, নেই চিকিৎসা, এমনকি শৌচাগারের অভাবে ভুক্তভোগী তাঁরা। তার ওপর রয়েছে তীব্র খাদ্যসংকট।

উল্লেখ্য, গাজায় যুদ্ধ বিরতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটদান ও হয়েছিল। পক্ষে ১৪ টি ভোট পড়েছিল। যদিও ভোটদান দিতে অস্বীকার করেছে রাশিয়া। এই প্রস্তাব পাস হওয়া সত্ত্বেও গাজায় তীব্র হামলা বন্ধ রাখে নি ইজরায়েল।গত ৭ অক্টোবরের পর ইজরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত মোট ৩৭ হাজার ২৬৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৫ হাজার ১০৩ জন।

বন্দিদের মুক্তি দিলে তবেই ধ্বংস বন্ধ, ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে শর্ত দিল ইজরায়েল

৭ অক্টোবর হামলার মূল হোতা সাবাহকে খতম করল ইজরায়েল

‘ধর্মঘটে অংশ নিলেই বেতন বন্ধ’ ইজরায়েলি শ্রমিকদের হুমকি দিলেন অর্থমন্ত্রী বেজালেল

নেই চিরুনি ! বাধ্য হয়ে চুল কেটে ফেলছে গাজার মেয়েরা

গাজায় ইজরায়েলি হামলায় ৩৮ হাজার নন, ১.৮৬ লক্ষ মানুষ মারা গিয়েছেন, বিস্ফোরক দাবি ল্যানসেটের

ইজরায়েলি হামলায় মধ্য ও উত্তর গাজায় নিহত অন্তত ৯ জন ফিলিস্তিনি

ইজরায়েলি হামলায় দুই সাংবাদিকসহ নিহত অন্তত ২৭ ফিলিস্তিনি

মিষ্টি জলের অভাব! গাজায় নোনা জলই একমাত্র ভরসা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00