Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বন্দিদের মুক্তি দিলে তবেই ধ্বংস বন্ধ, ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে শর্ত দিল ইজরায়েল

Share:

আন্তর্জাতিক ডেস্ক, গাজা: গাজার উপর ইজরায়েলের আক্রমণ নিয়ে পৃথিবী দ্বিধাবিভক্ত। কারও বক্তব্য ছিল একসময় ইজরায়েলের সঙ্গে প্যালেস্টাইন যা করেছে এখন সেই ফলই পাচ্ছে গাজা। অবশেষে হল দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি। ইজরায়েল ও গাজার মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি হয়েছে। তবে এর নেপথ্যে রয়েছে একটি বড় শর্ত। ইজরায়েল দাবি জানিয়েছে যে হামাসের হাতে আটক জীবিত ইজরায়েলি বন্দিদের মধ্যে অর্ধসংখ্যককে অন্তত মুক্তি দিতে হবে।

ইজরায়েল সূত্রে জানা গিয়েছে, শনিবার কাতারের রাজধানী দোহায় দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। তাতে ইজরায়েলি প্রতিনিধিরা এই প্রস্তাবের উত্থাপন করেন। ইজরায়েল যুদ্ধবিরতির বিনিময়ে গাজায় থাকা জীবিত বন্দিদের অন্তত অর্ধেককে মুক্তি দেওয়ার শর্ত দিয়েছে।

ইজরায়েল জানিয়েছে, এই মুহূর্তে হামাসের কাছে ৫৮ জন ইজরায়েলি বন্দি রয়েছে। মনে করা হচ্ছে এদের মধ্যে ২০ জনকে অন্তত এখনও বাঁচিয়ে রাখা হয়েছে। তাই ১০ জনকে যদি জীবিত ছাড়া হয় তাহলে ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি ইজরায়েল।

হামাস এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি। হামাস যেন এই শর্ত মেনে নেয়, তার জন্য মিশর ও কাতার প্রবলভাবে চেষ্টা চালাচ্ছে। যুদ্ধবিরতির প্রস্তাব ইজরায়েল ও গাজার মধ্যে এই প্রথম নয়। এর আগেও মানবিক যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা হয়েছে। তাতেও লাভের লাভ কিছু হয়নি।

এদিকে, গাজার পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে। যুদ্ধ ও অবরোধের কারণে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। প্রবল পরিমাণে খাদ্য, জল, বিদ্যুৎ ও ওষুধ সংকট চলছে।

ফিলিস্তিনি ও ইসরায়েলি মানবাধিকার গোষ্ঠী এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুসারে, বর্তমানে ইজরায়েলের কারাগারে ৯,৯০০ জনের বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছেন।

বিশেষ প্রশিক্ষণ নেওয়ায় ৮ ইজরায়েলি গুপ্তচরকে গ্রেফতার ইরানের

প্যালেস্টাইন সম্পর্কে দুর্বলতা, কর্মী ছাঁটাই করল মাইক্রোসফট

গাজায় জাতিসংঘের সেনা মোতায়েনের ডাক আইরিশ প্রেসিডেন্টের

গাজায় সাহায্যের নামে প্রতারণা, গুজরাত পুলিশের জালে সিরিয়ার যুবক, এসেছিলেন কলকাতাতেও

গাজায় জারি ইজরায়েলি হামলা, নিহত আরও ৬৩, অনাহারে মৃত ৮

গাজায় ইজরায়েলি হামলায় নিহত ৫ সাংবাদিক, নিন্দার ঝড় সর্বত্র

গাজায় ত্রাণ নিতে গিয়ে ইজরায়েলি সেনার গুলিতে নিহত ৭০-র বেশি ফিলিস্তিনির

ক্ষুধার রাজ্যে গাজায় অনাহার-ইজরায়েলি হামলায় প্রাণ গেল ৭৬ জনের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00