Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৭ অক্টোবর হামলার মূল হোতা সাবাহকে খতম করল ইজরায়েল

Share:

আন্তর্জাতিক ডেস্ক : হামাসের নুকবা প্লাটুনের কমান্ডার আবদ আল হাদি সাবাহকে খতম করল ইজরায়েল সেনা। ৭ অক্টোবর হামলার মূল হোতা ছিল সাবাহ। ইজরায়েল ডিফেন্স ফোর্স জানিয়েছে, ড্রোন হামলা চালিয়ে দক্ষিণ গাজার খান ইউনিস অঞ্চলে  হত্যা করা হয়েছে সাবাহকে।

আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, ‘আইডিএফ ও আইএসএর গোয়েন্দাভিত্তিক হামলায় ওয়েস্টার্ন খান ইউনিস ব্যাটালিয়নের নুকবা প্লাটুন কমান্ডার আবদ আল হাদি সাবাহকে হত্যা করা হয়েছে। নুকবা প্লাটুনের এই কমান্ডারকে দক্ষিণ গাজার খান ইউনিস অঞ্চলে খতম করা হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবরে কিবুতজ নির ওজে হামলা পরিচালনা করেছিলেন আবদ আল হাদি।’

একইসঙ্গে আইডিএফের তরফে আরও বলা হয়,‘আবদ আল হাদি সাবাহ খান ইউনিস অঞ্চলের একটি শরণার্থী শিবির থেকে কাজ চালিয়ে যাচ্ছিলেন।তিনি ৭ অক্টোবর কিবুতজ নির ওজ গণহত্যার অন্যতম নেতা ছিলেন। এছাড়াও বর্তমান যুদ্ধে আইডিএফ সেনাদের ওপর একাধিক সন্ত্রাসী হামলা চালিয়েছেন।’

এখানেই শেষ নয়, নতুন বছরের শুরুতেই হামাসকে ফের হুমকি দিয়েছেন ইজরায়েল।ইজরায়েল সেনার তরফে জানানো হয়,‘৭ অক্টোবরের গণহত্যায় যুক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইডিএফ ও আইএসএ তাঁদের অভিযান চালিয়ে যাবে।’

আরও পড়ুন : নতুন বছরেই সুখবর, মৃত্যুদণ্ডের সাজা তুলে দিল এই দেশ

এর আগে ইজরায়েল সেনা হামাসের আরও এক শীর্য কমান্ডার আনাস মুহাম্মদ সাদি মাসরিকে হত্যা করে। হত্যার দায় স্বীকার করে ইজরায়েল জানিয়েছিল, ‘বহু সন্ত্রাসী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মাসরি। ইজরায়েলি বেসামরিক মানুষ ও আইডিএফ সেনাদের লক্ষ্যবস্তু বানিয়ে হামলা করা একটি সংগঠনকে পরিচালনাও করতেন তিনি।’

বিশেষ প্রশিক্ষণ নেওয়ায় ৮ ইজরায়েলি গুপ্তচরকে গ্রেফতার ইরানের

প্যালেস্টাইন সম্পর্কে দুর্বলতা, কর্মী ছাঁটাই করল মাইক্রোসফট

গাজায় জাতিসংঘের সেনা মোতায়েনের ডাক আইরিশ প্রেসিডেন্টের

গাজায় সাহায্যের নামে প্রতারণা, গুজরাত পুলিশের জালে সিরিয়ার যুবক, এসেছিলেন কলকাতাতেও

গাজায় জারি ইজরায়েলি হামলা, নিহত আরও ৬৩, অনাহারে মৃত ৮

গাজায় ইজরায়েলি হামলায় নিহত ৫ সাংবাদিক, নিন্দার ঝড় সর্বত্র

গাজায় ত্রাণ নিতে গিয়ে ইজরায়েলি সেনার গুলিতে নিহত ৭০-র বেশি ফিলিস্তিনির

ক্ষুধার রাজ্যে গাজায় অনাহার-ইজরায়েলি হামলায় প্রাণ গেল ৭৬ জনের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00