Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘যুদ্ধ বন্ধ না হলে বন্দিরা কফিনে ফিরবে’ ইজরায়েলকে সতর্ক করল হামাস

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  প্রায় বছর খানেক হতে চললো গাজায় রক্তক্ষয়ী যুদ্ধ অব্যাহত রেখেছে ইজরায়েল। এর মধ্যেই রবিবার (১ সেপ্টেম্বর) গাজার একটি টানেল থেকে ৬ জন বন্দির মৃতদেহ উদ্ধার করে ইজরায়েল সেনাবাহিনী। এই নিয়ে উত্তাল গোটা ইজরায়েল। গাজায় যুদ্ধবিরতি ও বন্দিদের জীবিত অবস্থায় ফিরিয়ে আনার দাবি নিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে রবিবার রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। সাধারণ মানুষের পাশাপাশি এবার ধর্মঘটে সামিল হয়েছিল দেশটির প্রধান শ্রমিক ইউনিয়ন ফেডারেশন ‘হিস্টাদ্রুত’।

এমতাবস্থায় বন্দিদের জীবিত অবস্থায় তুলে দিতে ব্যর্থ হয়ে নিহতদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন নেতানিয়াহু। এবার হামাসের সামরিক শাখা ইজরায়েলকে সতর্ক করে দিয়ে জানিয়েছে, ইজরায়েলের সামরিক চাপ অব্যাহত রাখা হলে তাদের হাতে থাকা বন্দিদের পরিণতি ভালো হবে না।যদি যুদ্ধ বন্ধ না হয় তবে বন্দিদের ‘কফিনে করে’ ইজরায়েলে ফিরতে হবে।

হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা সোমবার ২(সেপ্টেম্বর) এক বিবৃতিতে জানিয়েছেন, ‘যুদ্ধবিরতি চুক্তি সইয়ের পরিবর্তে জোর করে বন্দিদের মুক্ত করতে নেতানিয়াহু যদি চাপ সৃষ্টি করে তবে তার পরিণতি ভাল হবে না। এর পরিণতি হল বন্দিরা কফিনে করে পরিবারের কাছে যাবে।’

শুধু তাই নয়, সতর্ক করে দিয়ে আবু উবায়দা আরও জানান, ‘বন্দিদের পরিবারগুলোকে যেকোন একটি বিকল্প বেছে নিতে হবে।হয় তাঁরা মৃত অবস্থায় ফিরবেন, নয়তো জীবিত। এটা তাঁদের পরিবারকে ঠিক করতে হবে।’

উল্লেখ্য, রবিবার (১ সেপ্টেম্বর) রাফা থেকে ৬ জন বন্দির মৃতদেহ উদ্ধার করে ইজরায়েলি সেনাবাহিনী। এই নিয়ে ক্ষোভে উত্তাল গোটা ইজরায়েল। তবে ক্ষোভ উগরে দিচ্ছে নেতানিয়াহুর বিরুদ্ধে। অভিযোগ উঠছে গাজায় যুদ্ধ বিরতির জন্য কোন চুক্তি করে নি নেতানিয়াহু। ফলস্বরুপ একটার পর একটা বন্দিদের মরতে হচ্ছে। যদিও নিহত পরিবার গুলোর কাছে নিজের ব্যর্থতার জন্য ক্ষমা চেয়েছে নেতানিয়াহু।

বন্দিদের মুক্তির জন্য চুক্তি করার ক্ষেত্রে ব্যর্থতার জেরে তুমুল বিক্ষোভের মুখে পড়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এমতাবস্থায় গাজাভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস সতর্ক করেছে নেতানিয়াহুকে।যুদ্ধবিরতি না হলে আরও বন্দির লাশ পরিবারের কাছে যাবে।

বিশেষ প্রশিক্ষণ নেওয়ায় ৮ ইজরায়েলি গুপ্তচরকে গ্রেফতার ইরানের

প্যালেস্টাইন সম্পর্কে দুর্বলতা, কর্মী ছাঁটাই করল মাইক্রোসফট

গাজায় জাতিসংঘের সেনা মোতায়েনের ডাক আইরিশ প্রেসিডেন্টের

গাজায় ইজরায়েলি হামলায় নিহত ৫ সাংবাদিক, নিন্দার ঝড় সর্বত্র

গাজায় ত্রাণ নিতে গিয়ে ইজরায়েলি সেনার গুলিতে নিহত ৭০-র বেশি ফিলিস্তিনির

ক্ষুধার রাজ্যে গাজায় অনাহার-ইজরায়েলি হামলায় প্রাণ গেল ৭৬ জনের

গাজায় কাজ দ্রুত শেষ করুক ইজরায়েল, নির্দেশ মার্কিন প্রেসিডেন্টের

গাজায় ত্রাণ নিতে গিয়ে ইজরায়েলি সেনার গুলিতে নিহত ৬৭ ফিলিস্তিনি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00