Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গাজা-লেবাননে গণহত্যা চালাতে ইজরায়েলকে অস্ত্র সরবরাহ করবে জার্মানি

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইজরায়েলে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে জার্মানি। চ্যান্সেলর (জার্মানি) ওলাফ শোলজ ইজরায়েলের জন্য সামরিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। গাজায় ইজরায়েল চলমান গণহত্যা সত্ত্বেও তিনি জানিয়েছেন, ইজরায়েলে অস্ত্র পাঠানো কোনভাবেই বন্ধ করবে না তার দেশ। শুধু তাই নয় অস্ত্র সরবরাহে কোনরকমের নিষেধাজ্ঞা জারি করবে না জার্মানি।

বুধবার(১৬ অক্টোবর)জার্মান পার্লামেন্টে আইন প্রণেতাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে জার্মানি চ্যান্সেলর ওলাফ শোলজ জানিয়েছেন, গাজা যুদ্ধের জন্য হামাসকে দায়ী। জার্মানি ইজরায়েলের সঙ্গে সংহতি প্রদর্শন অব্যাহত রাখবে। কেননা ইজরায়েলের আত্মরক্ষার অধিকার আছে।এইজন্য আমরা এই দেশটিতে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একইসঙ্গে শোলজ জার্মান আইন প্রণেতাদের জানান, ‘এই কারণে আমরা অতীতে ইজরায়েলে অস্ত্র সরবরাহ করেছি, এই মুহূর্তেও এটি করছি এবং ভবিষ্যতেও আমরা এই জাতীয় সরবরাহ অব্যাহত রাখব। ইজরায়েল সর্বদা অস্ত্রের জন্য আমাদের ওপর নির্ভর করতে পারে।’

দেশটির(জার্মানি)সংবাদমাধ্যম জানিয়েছে, জার্মানি গত সপ্তাহে ইজরায়েলে অস্ত্র রপ্তানি আবার শুরু করেছে। জার্মান অস্ত্র গণহত্যায় ব্যবহার করা হবে না বলে দেশটিকে আশ্বাস দিয়েছিল নেতানিয়াহুর সরকার। এরপর অস্ত্র রপ্তানি শুরু হয়।

জার্মানির গ্রিনস পার্টি গত মাসগুলোতে ইজরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধ করার দাবি জানিয়েছিল। তাদের দাবির মুখে সাময়িকভাবে এটি বন্ধ ছিল বলে জানা গেছে। গ্রিনস পার্টি শোলজের ক্ষমতাসীন জোটের অংশ। ইজরায়েলে অস্ত্র রপ্তানি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে ভেবে তারা এই পদক্ষেপ নিয়েছিল। তবে পরে নেতানিয়াহু জার্মানিকে জানিয়েছিল যে তাঁদের অস্ত্র গণহত্যার কাজে লাগানো হবে না। শুধুমাত্র ইজরায়লের আত্মরক্ষার কাজে ব্যবহৃত হবে।

উল্লেখ্য, এক বছর পার হতে চলল। গত বছরের অক্টোবর থেকে গাজায় ইজরায়েল ও হামাসের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে, আহত হয়েছে অন্তত এক লক্ষ।

বিশেষ প্রশিক্ষণ নেওয়ায় ৮ ইজরায়েলি গুপ্তচরকে গ্রেফতার ইরানের

প্যালেস্টাইন সম্পর্কে দুর্বলতা, কর্মী ছাঁটাই করল মাইক্রোসফট

গাজায় জাতিসংঘের সেনা মোতায়েনের ডাক আইরিশ প্রেসিডেন্টের

গাজায় ইজরায়েলি হামলায় নিহত ৫ সাংবাদিক, নিন্দার ঝড় সর্বত্র

গাজায় ত্রাণ নিতে গিয়ে ইজরায়েলি সেনার গুলিতে নিহত ৭০-র বেশি ফিলিস্তিনির

ক্ষুধার রাজ্যে গাজায় অনাহার-ইজরায়েলি হামলায় প্রাণ গেল ৭৬ জনের

গাজায় কাজ দ্রুত শেষ করুক ইজরায়েল, নির্দেশ মার্কিন প্রেসিডেন্টের

গাজায় ত্রাণ নিতে গিয়ে ইজরায়েলি সেনার গুলিতে নিহত ৬৭ ফিলিস্তিনি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00