পাকিস্তানে হাড় হিম কাণ্ড, ঘর থেকে উদ্ধার জার্মান কূটনীতিবিদের রক্তাক্ত দেহ

Share:

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে উদ্ধার করা হল জার্মানির এক কূটনীতিকের রক্তাক্ত দেহ। দেশটির সংবদামাধ্যম জানিয়েছে, নিহত টমাস জার্গেন বিলেফেল্ড(৫৮)জার্মান দূতাবাসের দ্বিতীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এইসময় নিহত হন তিনি। তবে তিনি কখন মারা গিয়েছেন তা এখন পর্যন্ত জানা যায় নি। তদন্ত নেমেছে দেশটির পুলিশ।

এই নিয়ে পাকিস্তান পুলিশের তরফে বলা হয়েছে, নিরাপত্তার ঘেরাজালে মোড়ানো কারাকোরাম হাইটাসে নিজের ভবনের সামনে চোখ, নাক ও মুখে রক্তাক্ত অবস্থায় টমাসের মৃতদেহ পাওয়া যায়। গত সোমবার অফিসে আসেননি টমাস। এরপর খোঁজ নেওয়ার জন্য দূতাবাস থেকে ফোনও করা হয়। কিন্তু ফোন করলেও টমাসের কোন খবর মেলে নি। এতে শঙ্কা আরও বাড়ে।

এরপর খোঁজ নেওয়ার জন্য দূতাবাস থেকে একজন কর্মীকে টমাসের বাসভবনে পাঠানো হয়। তবে নিজ বাসভবনে পৌঁছালে বাড়ির ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। এতে সন্দেহ আরও বাড়ে। এরপর জার্মান দূতাবাসের কর্মকর্তাদের খবর দেওয়া হয়। তাঁরা ওই বাসভবনে যায় এবং তালা ভেঙে ভেতরে ঢুকে। খোঁজাখুজি শুরু হলে তাঁর রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। এরপর দূতাবাস থেকে পুলিশকে খবর দেওয়া হয়। টমাসের মৃতদেহ আপাতত হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, টমাস গত শনিবার রাত ৭টা ৪৪ মিনিটে শেষবারের মতো হোয়াটস অ্যাপ ব্যবহার করেছেন। এই নিয়ে তদন্ত চলছে। এরপরই জানা যাবে মৃত্যুর আসল রহস্য। এদিকে টমাস ঘনিষ্ঠ সূত্রে খবর হার্টের রোগী ছিলেন তিনি।

জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তান

জল থই থই পাকিস্তান, বন্যায় ডুবল করতারপুরের গুরুদ্বার, দোষের ভাগী সেই ভারত

আধুনিক অস্ত্র সরঞ্জাম নিয়ে প্রস্তুত হচ্ছে জৈশ, সচেতন না হলেই বিপদ ভারতের

৬৯ বছর ধরে ভারতে, বিহারে ভোটার তালিকায় দুই পাকিস্তানি নাগরিক

গুজরাত সীমান্তে বিএসএফের হাতে আটক ১৫ পাকিস্তানি মৎস্যজীবী

পাক পুলিশের হাতে গ্রেফতার ইমরান খানের ভাগ্নে

প্রয়োজন প্রায় চার কোটি টাকা! সন্ত্রাসী ঘাঁটি পুনর্নির্মাণের জন্য মসজিদের আড়ালে চলছে অর্থ সংগ্রহ

ভারতের জন্য আকাশসীমা বন্ধের সময়সীমা বৃদ্ধি পাকিস্তানের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]