পথনাটিকার মাধ্যমে বাজ পড়া নিয়ে সচেতনতা বাড়াতে উদ্যোগী আবহাওয়া দফতর

নিজস্ব প্রতিনিধি: বজ্রপাতে মৃত্যুর ঘটনা রোধে এবার রাস্তায় নামল ভারতীয় মৌসম বিভাগ। পথ নাটিকার মাধ্যমে জনচেতনা গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে ভারত মৌসম বিজ্ঞান বিভাগ(Indian Metrology Department)। দেড়শ বছর উদযাপন উপলক্ষে তারা জনচেতনা বাড়াতে পরিবেশন করছে একটি পথ নাটিকা(Road Drama)। যার নাম ‘আজ তোরা যাস্ নে ঘরের বাইরে’। মধুসূদন মঞ্চ প্রাঙ্গন, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন, বাংলা […]
পাসপোর্ট বাতিলের পর শেখ হাসিনা-সহ বঙ্গবন্ধু পরিবারের ৭ সদস্যের ব্যাঙ্ক হিসাব তলব

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাসপোর্ট বাতিলের পরে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ বঙ্গবন্ধু শেখ মুজিবের পরিবারের সাত সদস্যের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নিল মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। এবার প্রাক্তন প্রধানমন্ত্রী-সহ মুজিব পরিবারের সাত সদস্যের ব্যাঙ্ক হিসাব তলব করল বাংলাদেশের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টিলিজেন্ট ইউনিট (বিএফআইইউ)। সাত জনের নামে থাকা ব্যাঙ্ক আকাউন্ট, ব্যাঙ্কিং লেনদেনের হিসাব তলব […]
টটেনহ্যামে আরও এক বছর থাকছেন দক্ষিণ কোরিয়ার তারকা ফুটবলার সন

নিজস্ব প্রতিনিধি: ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পারে আরও এক বছর থাকছেন দক্ষিণ কোরিয়ার তারকা ফুটবলার সন হিউং মিন। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবের তরফে এ কথা জানানো হয়েছে। সনের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর কথা জানতে পেরেই খুশিতে মেতে উঠেছেন টটেনহ্যামের সমর্থকরা। আগামী বুধবার লিগ কাপ সেমি-ফাইনালের প্রথম লেগে লিভারপুলের মুখোমুখি হতে […]
যাত্রী নিরাপত্তা নিয়ে বাস মালিকদের সঙ্গে বৈঠকে কলকাতা পুলিশ

নিজস্ব প্রতিনিধি: শহরে চলন্ত বাসের পথ দুর্ঘটনার সংখ্যা সর্বোচ্চ । বেশিরভাগ পথ দুর্ঘটনা ঘটে সকাল ৮টা থেকে দুপুর ১২ টার মধ্যে হয়। বিকেলের দিকে আবার ৪টে রাত ১২ টার মধ্যে অর্থাৎ অফিস টাইমের সময় অধিকাংশ দুর্ঘটনা ঘটে।কলকাতা পুলিশ(Kolkata Police) ও বাস ও মিনিবাস মালিকদের একত্রিত করে জনগণের সচেতনতার ও নিরাপত্তার জন্য এক বিশেষ উদ্যোগ নেওয়া […]
গুজরাতে ৩৪ ঘন্টা পর ৫৪০ ফুট গভীর কুয়ো থেকে উদ্ধার তরুণী, তবে বাঁচানো গেল না

নিজস্ব প্রতিনিধিঃ রাজস্থানের পর এবার গুজরাত। ৫৪০ ফুট গভীর কুয়োতে পড়ে গিয়ে মৃত্যু হল ১৮ বছরের তরুণীর । ৩৪ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালানোর পরেও তাঁকে শেষ অবধি প্রাণে বাঁচানো গেল না । স্বাভাবিক ভাবেই এই ঘটনায় কচ্ছ জেলার ভুজ তালুকের কান্ধরাই গ্রামে নেমে এসেছে শোকের ছায়া । সোমবার সকাল সাড়ে ৬টার দিকে রাজস্থানের এক […]
শেখ হাসিনা-সহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগেই বাতিল হয়েছিল কূটনৈতিক পাসপোর্ট। এবার জুলাই গণহত্যায় জড়িত থাকার অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাধারণ পাসপোর্টও বাতিল করল মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস আকাদেমিতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। তিনি জানান, জুলাই গণহত্যায় জড়িত […]
দুলাল সরকার খুনে তৃণমূলের ৩ নেতাকে জিজ্ঞাসাবাদ পুলিশের

নিজস্ব প্রতিনিধি,মালদা :তৃণমূল নেতা দুলাল ওরফে বাবলা সরকার খুনের ঘটনায় তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি তথা হিন্দি সেলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে(Narendranath Tiwari) ডেকে পাঠায় পুলিশ। সেই সঙ্গে ডেকে পাঠানো হয় তার দুই ভাই ধীরেন্দ্রনাথ তিওয়ারি(Dhirendranath Tiwari) এবং অখিলেশ তিওয়ারিকেও(Akhilesh Tiwari)। ইংলিশবাজার থানায়(Englishbazar P.S.) মঙ্গলবার দুপুর প্রায় সাড়ে বারোটা থেকে এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশের উচ্চপদস্থ […]
সাত পাকে বাঁধা পড়ার বর্ষপূর্তিতেই বিয়ের জোড় পরে আত্মঘাতী দম্পতি

নিজস্ব প্রতিনিধিঃ ২৬ বছরের বিবাহ বার্ষিকীর দিনই নিজেদের শেষ করে দিলেন দম্পতি । এমনই হৃদয়বিদারক ঘটনার সাক্ষী থাকল নাগপুর । সেখানে এক দম্পতি নতুন জামা কাপড় পরেই বিবাহ বার্ষিকীর দিন আত্মহত্যা করেন। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া । আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। নিহত দম্পতির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের […]
বিয়েতে ডিজে, মদের আসর না বসালে মিলবে নগদ ২১,০০০ টাকা, কোথায় রয়েছে এমন নিয়ম?

যারা বিয়ের অনুষ্ঠানে মদ পরিবেশন করবেন না, এবং বিয়েতে ডিজে বাজবেন না, তাঁরা সরকারের কাছ থেকে ২১,০০০ টাকা পাবেন।
দিল্লির রাজঘাটে প্রণব মুখোপাধ্যায়ের স্মরণে তৈরি হচ্ছে স্মৃতিসৌধ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত নিল কেন্দ্র। রাজধানীর রাজঘাটে রাষ্ট্রীয় স্মৃতি চত্বরেই ওই স্মারকসৌধ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। গত পয়লা জানুয়ারি (বুধবার) প্রয়াত রাষ্ট্রপতির কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়কে(Sarmistha Mukhopadhay) এক চিঠি পাঠিয়ে আবাসন ও নগোন্নয়ন মন্ত্রকের তরফে ওই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের স্মৃতিসৌধ নির্মাণের […]
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, তার পরে অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও ভাইরাল, শ্রীঘরে ঠাঁই বজরং দলের নেতার

নিজস্ব প্রতিনিধি: বজরংবলী ছিলেন আজীবন ব্রহ্মচারী। কিন্তু এবার তাঁর নামে দলের নেতার বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ । এক মহিলা অভিযোগ তুলেছেন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতিনিয়ত ধর্ষণ করেছেন বজরং দলের এক নেতা । সেইসঙ্গে তার অশ্লীল ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয় । এই ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত হলেন বজরং দলের প্রাক্তন জেলা সমন্বয়কারী […]
রামপুরহাটের পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক, ঘুম উড়েছে প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি,বীরভূম: ফের বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার রামপুরহাটের হস্তীকাঁদা গ্রামে ।বীরভূমে একাধিকবার পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হচ্ছে বিস্ফোরক(Explosive)।বীরভূমে ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকা হস্তীকাঁদা গ্রাম। আর এই গ্রামে একাধিকবার উদ্ধার হচ্ছে বিস্ফোরক। মঙ্গলবারও ফের এনফোর্সমেন্ট দফতরের কাছে গোপনে খবর পৌঁছয় । মঙ্গলবার বিশাল ফোর্স নিয়ে রামপুরহাটের হস্তিকাদা(Hastikada) এলাকায় হানা দেয় স্পেশাল টিম। কিছুটা ভিতরে পরিত্যক্ত ক্যাসার বাড়ির […]
বালুরঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে ভুয়ো বিজ্ঞাপন, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি,বালুরঘাট: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি ব্যবহার করে ভুয়ো বিজ্ঞাপন দেওয়ার অভিযোগে বালুরঘাটে সাইবার ক্রাইম থানায়(Balurghat Cyber Crime P.S.) অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার বিকেলে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন মিয়ার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বালুরঘাটে অবস্থিত সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। এদিন মফিজ […]
ফের সুপ্রিম কোর্টে পিছোল ডিএ মামলা ,আবার কবে হবে শুনানি ?

নিজস্ব প্রতিনিধিঃ সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি । আগামী মার্চ মাসে শীর্ষ আদালতে নতুন বেঞ্চ গঠন হলে ফের এই মামলা সংক্রান্ত শুনানি হবে । তবে কবে হবে পরবর্তী শুনানি তা এখন জানা যায়নি । এদিন শুনানির সময় মামলাকারীর আইনজীবী করুণা নন্দী নির্দিষ্ট তারিখের অনুরোধ করেন। তার পরই মার্চে শুনানির নির্দেশ দেন বিচারপতি ঋষিকেশ […]
‘অল্প জ্বরেই ভয় পা দেবেন না প্রাইভেট চক্রে’, HMPV নিয়ে বার্তা মমতার

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা সহ ভারতের নানা প্রান্তে থাবা বসিয়েছে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)। করোনার স্মৃতিকে স্মরণ করে অনেকেই ভয় পাচ্ছেন। তবে এই ভাইরাস নিয়ে এখনও চিন্তার কিছু নেই, গঙ্গাসাগর থেকে কলকাতায় ফিরে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ‘প্রাইভেট চক্র’ নিয়ে সকলকে সতর্ক করলেন তিনি। সেই সঙ্গে নাম না করে বেসরকারি হাসপাতালের আকাশছোঁয়া বিল নিয়েও কড়া […]
বাংলাদেশ সেনাবাহিনীর উপদেষ্টা পদে বসানো হচ্ছে বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানার অবসান হতেই দীর্ঘ ৫০ বছর বাদে ফের প্রকাশ্যে আবির্ভূত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি শরিফুল হক ডালিম। যিনি বাংলাদেশের মানুষের কাছে ‘মেজর ডালিম’ হিসাবেই পরিচিত। যদিও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৌজন্যে পদোন্নতি পেয়ে তিনি পরে অবশ্য লেফটেন্যান্ট কর্নেল হয়েছিলেন। বঙ্গবন্ধুর সেই খুনিকেই এবার রাজনৈতিক পুনর্বাসন দেওয়ার সিদ্ধান্ত […]
গুরুতর অসুস্থ ‘তারক মেহতা…’র ‘সোধি’ গুরুচরণ সিং, হাসপাতাল থেকে আবেগপূর্ণ ভিডিও শেয়ার

নিজস্ব প্রতিনিধিঃ গুরুতর অসুস্থ ‘তারক মেহতা উলটা চশমা’র ‘সোধি’ গুরুচরণ সিংহ, হাসপাতাল থেকে আবেগপূর্ণ ভিডিও শেয়ার করে নিজেই জানালেন অভিনেতা। হিন্দি টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘তারক মেহতা কা উলটা চশমা’, প্রায় ১৪ বছর ধরে সাব টিভির পর্দায় রাজত্ব করছে এই ধারাবাহিক। ধারাবাহিকের একজন গুরুত্বপূর্ণ অভিনেতা ছিলেন গুরুচরণ সিং। ‘সোধি’র চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তাও অর্জন করেছিলেন […]
জাল শংসাপত্র দিয়ে ডাক বিভাগে চাকরি করার অপরাধে গ্রেফতার অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: জাল মাধ্যমিক শংসাপত্র জমা দিয়ে ডাক বিভাগে চাকরি পাওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ।পুলিশ জানিয়েছে ধৃতর নাম সরজিত মন্ডল(Sarajit Mandal)। বাড়ি বনগাঁ থানার(Banga P.S.) রামচন্দ্রপুর এলাকায়। সোমবার গভীর রাতে পুলিশ তাকে গ্রেফতার করে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে পোস্ট অফিসের(Post Office) গ্রামীন সেবক পোস্টে চাকরির জন্য সরজিত আবেদন করেছিল। ওই গ্রামীণ […]
মুম্বইয়ে উদিত নারায়ণের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১, কেমন আছেন গায়ক?

৬ জানুয়ারী, রাত ৯.১৫ মিনিট নাগাদ মুম্বইয়ের আন্ধেরি পশ্চিমের শাস্ত্রী নগরে অবস্থিত স্কাইপ্যান আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এই আবাসনের ১১ তলায় থাকেন বিখ্যাত গায়ক উদিত নারায়ণ।
জোরে চলছে টিভি, বারাসতে বন্ধ ঘর থেকে মহিলার মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি,বারাসতঃ আবার দেহ উদ্ধার বারাসত থেকে। বদ্ধ ঘর থেকে মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘরে টিভি চলছে। বিছানায় পড়ে রয়েছে মহিলার মৃতদেহ। পা দুটি মাটিতে রয়েছে।মঙ্গলবার দুপুরে বারাসত পুরসভার(Barasat Municipality) ৩ নম্বর ওয়ার্ডে বুড়ির পুকুর এলাকা থেকে সঙ্গীতা দাসগুপ্ত (৪১) নামে ওই মহিলার দেহ উদ্ধার করে বারাসত থানার(Barasat P.S.) পুলিশ। স্থানীয় সুত্রে জানা গেছে, […]
ট্রুডোর উত্তরসূরিকে খুঁজবেন ভারতীয় এই বংশোদ্ভূত, জানেন তিনি কে ?

আন্তর্জাতিক ডেস্কঃ পদত্যাগ করেছেন জাস্টিন ট্রুডো। কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে ট্রুডো সরতেই কে হবেন পরবর্তী উত্তরসূরি তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ইতিমধ্যেই পরবর্তী প্রধানমন্ত্রী খোঁজা শুরু করে দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত তথা লিবারেল পার্টির সভাপতি শচিত মেহরা । জানা গিয়েছে, চলতি সপ্তাহেই দলের নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে চলেছে মেহরা । কে এই শচিত মেহরা ? […]
৫ দিনে ৫৮ হাজারেরও বেশি বিনামূল্যে চিকিৎসা, অভিষেকের সেবাশ্রয়েই ভরসা মানুষের

নিজস্ব প্রতিনিধিঃ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নতুন বছর থেকে ডায়মন্ড হারবারবাসীর দুয়ারে পৌঁছে যাচ্ছে চিকিৎসা ব্যবস্থা। প্রতিদিনই সেবাশ্রয়ে লাখ লাখ মানুষের ভিড় জমছে। ওষুধ দেওয়া হয়েছে বিনামূল্যে। এমনকী, প্রয়োজনমাফিক স্পেশাল হাসপাতালেও রেফার করা হয়েছে বহু রোগীকে। গত ৫ দিনে বিনামূল্য়ে চিকিৎসা পেয়েছেন ৫৮ হাজারের বেশি মানুষ। চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে সেবাশ্রয়েই […]