Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইজরায়েলি বর্বর হামলায় গাজায় নিহতের সংখ্যা ৪৪ হাজার ছাড়াল

Share:

আন্তর্জাতিক ডেস্ক : গাজার অপর নাম ধ্বংসপুরী। এক বছর পার হতে চলল এখনও রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করে নি ইজরায়েল। ইজরায়েলি বাহিনীর বর্বর সামরিক অভিযানে গাজায় নিহতের সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়েছে।

বৃহস্পতিবার(২১ নভেম্বর)এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইজরায়েলি বাহিনীর হামলার শুরু থেকে এখন পর্যন্ত গাজায় ৪৪ হাজার ৫৬ জন নিহত এবং ১ লক্ষ ৪ হাজার ২৬৮ জন আহত হয়েছেন। এর মধ্যে বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় বোমা ও গুলিতে ৭১ জন নিহত ও ১৭৬ জন আহত হয়েছেন।

একইসঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়টি আরও জানায়, গাজায় প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ বহু মৃতদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। সেগুলো এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তবে উদ্ধারকার্য চালাতেও বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে উদ্ধারকর্মীদের।

এদিকে গণহত্যাকারী ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গাজার সামরিক অভিযান বন্ধের আহ্বান জানালেও তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসকে না শেষ করা পর্যন্ত ও বন্দীদের মুক্তি না পাওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে।

অন্যদিকে বৃহস্পতিবার(২১ নভেম্বর)ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও একই ধরনের পরোয়ানা জারি করা হয়েছে। যদিও এইসমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে দুইপক্ষই(হামাস ও নেতানিয়াহু)।

বিশেষ প্রশিক্ষণ নেওয়ায় ৮ ইজরায়েলি গুপ্তচরকে গ্রেফতার ইরানের

প্যালেস্টাইন সম্পর্কে দুর্বলতা, কর্মী ছাঁটাই করল মাইক্রোসফট

গাজায় জাতিসংঘের সেনা মোতায়েনের ডাক আইরিশ প্রেসিডেন্টের

গাজায় ইজরায়েলি হামলায় নিহত ৫ সাংবাদিক, নিন্দার ঝড় সর্বত্র

গাজায় ত্রাণ নিতে গিয়ে ইজরায়েলি সেনার গুলিতে নিহত ৭০-র বেশি ফিলিস্তিনির

ক্ষুধার রাজ্যে গাজায় অনাহার-ইজরায়েলি হামলায় প্রাণ গেল ৭৬ জনের

গাজায় কাজ দ্রুত শেষ করুক ইজরায়েল, নির্দেশ মার্কিন প্রেসিডেন্টের

গাজায় ত্রাণ নিতে গিয়ে ইজরায়েলি সেনার গুলিতে নিহত ৬৭ ফিলিস্তিনি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00