Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাকিস্তানে ভয়াবহ বন্যার বলি ১,১৬২ জন, খাবার ও পানীয় জলের জন্য হাহাকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ভয়াবহ বন্যায় কার্যত লণ্ডভণ্ড পাকিস্তান (Pakistan)। গত ২৪ ঘন্টায় বন্যায় নতুন করে ৩৬ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে চলতি বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল এক হাজার ১৬২ জনে। কয়েক কোটি মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। বন্যা কবলিত এলাকায় খাবার ও পানীয় জলের জন্য হাহাকার শুরু হয়েছে। ভয়াবহ বন্যা মোকাবিলায় ভিক্ষার ঝুলি হাতে বিশ্বের বিভিন্ন দেশের দ্বারস্থ হয়েছে শাহবাজ শরিফ (Shehbaz Sharif)। যদিও লুটেরা সরকারকে আর্থিক সাহায্য দিতে রাজি হয়নি অধিকাংশ দেশ।

গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিতে গোটা পাকিস্তানজুড়ে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে। সিন্ধ (Sindh), বেলুচিস্তান (Balochistan) সহ একাধিক প্রদেশ কার্যত লণ্ডভণ্ড। বন্যার জলে একাধিক রাস্তাঘাট ও সেতু যেমন ভেসে গিয়েছে তেমনই কয়েক হাজার বাড়িঘর ভেঙে চুরমার হয়ে গিয়েছে। একাধিক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বয়ে চলেছে। কয়েক কোটি মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন। ত্রাণ শিবিরে ক্রমশই বন্যা দুর্গতদের ভিড় বাড়ছে। অনেক ত্রাণ শিবিরে ‘ঠাঁই নেই, ঠাঁই নেই’ রব।

বুধবার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় বন্যায় আরও ৩৬ জন প্রাণ হারিয়েছেন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ১৬২। আহত হয়েছেন সাড়ে তিন হাজারের মতো মানুষ। চারসাদ্দায় ১১ হাজার একর জমির শস্য বন্যার জলে নষ্ট হয়েছে। সিন্ধ প্রদেশের খাইরপুর নাথান শাহ ও জোহি তালুকে জল ক্রমশই বাড়ছে।’ ইতিমধ্যেই খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে বন্যাপ্লাবিত এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বন্যাদুর্গতদের যাবতীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

জল থই থই পাকিস্তান, বন্যায় ডুবল করতারপুরের গুরুদ্বার, দোষের ভাগী সেই ভারত

পাকিস্তানে বজ্রবিদ্যুৎ সহ ভারী  বৃষ্টিপাত, মৃত ২২

ভয়াবহ বন্যায় মৃত ৯৩৭, পাকিস্তানে জারি জরুরি অবস্থা

পাকিস্তানে সামরিক হেলিকপ্টার ভেঙে মৃত্যু ছয় সেনা আধিকারিকের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00