Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাকিস্তানে বজ্রবিদ্যুৎ সহ ভারী  বৃষ্টিপাত, মৃত ২২

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তান জুড়ে বজ্রবিদ্যুৎ সহ  ভারী বৃষ্টি। রবিবার পাকিস্তানে  দুর্যোগ ব্যবস্থাপনা তরফে জানান হয়েছে, লাগাতার বৃষ্টিপাতে জেরে প্রাণ হারিয়েছেন ২২ জন।  শনিবার বেলুচিস্তানের রাজধানী কোয়েটা সহ বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টি। এরফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পাকিস্তানে।

এখন পাকিস্তানে  বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।  বর্তমানে  কোয়েটা এলাকায় শুরু হয়েছে ভারী বৃষ্টি, বজ্রপাত ও শিলাবৃষ্টি। এরফলে সমস্ত রাস্তা  জলের তলায় চলে গিয়েছে । আকস্মিক এ বন্যায় অসংখ্য ঘরবাড়ি ভেসে গেছে। এরফলে ব্যাহত হয়েছে জনজীবন। প্রশাসনের তরফে  বন্যা কবলিত এলাকা থেকে বাসিন্দাদের অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। আগামী বেশ কয়েকদিন পাকিস্তানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই জারি হয়েছে সতর্কতা।

অন্যদিকে পাকিস্তানে বন্যার জেরে ইরান থেকে আসা এলপিজির একটি বড় ট্যাংকার বেলুচিস্তানের নোশকি জেলার মহাসড়কে  উল্টে যায়। তবে স্বস্তির বিষয় হল গাড়ির চালককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। বর্তমানে বন্যার ফলে প্রদেশের বোলান নদী, নরিগজ-মুলা নদীর জল বেড়ে গিয়েছে। এরফলে জাতীয় মহাসড়ক ডুবে যায়। আবহাওয়া বিভাগ জানিয়েছে রাতভর ভারী বৃষ্টিপাতের কারণে শুধু নিচু এলাকাই নয় কোয়েটার বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তান

জল থই থই পাকিস্তান, বন্যায় ডুবল করতারপুরের গুরুদ্বার, দোষের ভাগী সেই ভারত

আধুনিক অস্ত্র সরঞ্জাম নিয়ে প্রস্তুত হচ্ছে জৈশ, সচেতন না হলেই বিপদ ভারতের

হাতুড়ে ডাক্তারের কীর্তি, গর্ভপাতে প্রাণ গেল তরুণীর

৬৯ বছর ধরে ভারতে, বিহারে ভোটার তালিকায় দুই পাকিস্তানি নাগরিক

গুজরাত সীমান্তে বিএসএফের হাতে আটক ১৫ পাকিস্তানি মৎস্যজীবী

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের আত্মহত্যার পিছনে ইউনূসের প্রেস সচিবের হাত?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00