Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কোচবিহারে হামলার পর শুভেন্দুর কনভয়ের নিরাপত্তার দায়িত্বে বিএসএফ

নিজস্ব প্রতিনিধি : কোচবিহারের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার পর কোনোরকম ঝুঁকি নিতে চাইছেন না বিজেপি নেতৃত্ব। শুভেন্দু অধিকারীর সিকিউরিটি হিসাবে সিআইএসএফকে আগেই নিয়োগ করা হয়েছিল। মঙ্গলবার কোচবিহার থেকে শুভেন্দু অধিকারী দমদম বিমানবন্দরে(Kolkata Airport) ফিরে আসার পর দেখা যায় তার কনভয় এর নিরাপত্তার দায়িত্বে বহাল করা হয়েছে বিএসএফকে(BSF)। প্রচুর বিএসএফ জবান শুভেন্দু অধিকারীর গাড়িটি […]

জুলাইয়ে GST বাবদ রাজ্যের কোষাগারে কত জমা পড়ল? জানালেন মমতা

নিজস্ব প্রতিনিধি: সদ্য সমাপ্ত জুলাই মাসে পণ্য পরিষেবা কর (জিএসটি) সংগ্রহে ভরে উঠেছে রাজ্যের কোষাগার। গত অর্থবর্ষের জুলাইতে রাজ্যে জিএসটি বাবদ আদায় হয়েছিল পাঁচ হাজার ২৫৭ কোটি টাকা। চলতি অর্থবর্ষের  জুলাইয়ে তা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৮৯৫ কোটি টাকা। অর্থা‍ৎ গত বারের তুলনায় ৬৩৮ কোটি টাকা বেশি। আজ মঙ্গলবার (৫ অগস্ট) মাসে সমাজমাধ্যমে এক পোস্টে […]

উৎসবের মেজাজে জঙ্গলমহল, রাত পোহালেই মিছিলে পা মেলাবেন মমতা

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:রাত পোহালেই ঝাড়গ্রামে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো(MLA Khagen Mahato)। মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে বিধায়ক। ২ দিনের ঝাড়গ্রাম সফরে আগামীকাল ঝাড়গ্রাম পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে ভাষা আন্দোলনের সমর্থনে ঝাড়গ্রাম শহরে ঐতিহাসিক পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঐদিন পদযাত্রার শেষে ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড়ে এক […]

কবে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন? ঘোষণা করে দিলেন ইউনূস

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হওয়া চুক্তি মেনেই আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন করার ঘোষণা করলেন মোল্লা মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (৫ অগস্ট) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তদারকি সরকারের প্রধান উপদেষ্টা বলেন ‘২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চাইছি আমরা।। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি […]

ঘাটালে বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে বিদ্যাসাগরের বীরসিংহ গ্রামে গেলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, ঘাটাল: টানা বৃষ্টিতে হুগলির আরামবাগ গোঘাটের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল প্লাবিত। সেখানকার বন্যা পরিস্থিতি ও মানুষের জল যন্ত্রণা দেখতে মঙ্গলবার যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। ঘাটাল থেকে ঝাড়গ্রাম যাওয়ার আগে মুখ্যমন্ত্রীর কনভয় হঠাৎ গিয়ে হাজির হয় বিদ্যাসাগরের বীরসিংহ গ্রামে(Birsinha Village)। বিদ্যাসাগরের গ্রামে পৌঁছে মুখ্যমন্ত্রী সেখানকার গ্রামবাসীদের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন। খোঁজ খবর […]

বাংলাদেশি মডেল শান্তা পালকে ভুয়ো নথি তৈরি করে দেওয়ার ঘটনায় মেমারি থেকে গ্রেফতার আরও এক

নিজস্ব প্রতিনিধি: কেঁচো খুঁড়তে কেউটে! বাংলাদেশি মডেল শান্তা পালকে ভুয়ো ভারতীয় নথি তৈরি করে দেওয়ার ঘটনায় মেমারি থেকে আরও একজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। মঙ্গলবার (৫ অগস্ট) সকালেই নৈহাটি থেকে সৌমিক দত্ত নামে একজনকে গ্রেফতার করা হয়েছিল। সূত্রের খবর, তাকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই মেমারি থেকে ওই ব্যক্তিকে পাকড়াও করা হয়। […]

রাখিবন্ধনের উপহার, বুধেই রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের!

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক আরবিআইয়ের কাছ থেকে রাখিবন্ধনের বিশেষ উপহার পেতে পারেন কোটি-কোটি মধ্যবিত্ত। ফের একবার মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে রেপো রেট কমানোর ঘোষণা করতে পারেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা। আগামিকাল বুধবারই (৬ অগস্ট) রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রা নীতি কমিটির দ্বিমাসিক বৈঠক শেষে ওই ঘোষণা হতে পারে। এবার ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমানো […]

২৪ ঘন্টার মধ্যে ভারতীয় পণ্যে আরও শুল্ক চাপানোর ঘোষণা ট্রাম্পের

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: রাশিয়ার সঙ্গে দিল্লির দোস্তিতে চটে লাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতটাই চটে লাল যে ভারতীয় পণ্যের উপরে আরও শুল্ক বা কর চাপানোর ঘোষণা করেছেন। আজ মঙ্গলবার (৫ অগস্ট) মার্কিন বৈদ্যুতিন সংবাদমাধ্যম ‘সিএনবিসি’ টেলিভিশনে দেওয়া এক সাক্ষা‍ৎকারে ওই ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। রাখঢাক না রেখে বলেছেন, ‘বারণ করা সত্বেও রাশিয়া থেকে তেল কিনে […]

শিক্ষকদের জন্য হাজির AI অ্যাসিস্ট্যান্ট, Extramarks আনলো ‘Extra Intelligence’

নিজস্ব প্রতিনিধি: ভারতের অন্যতম শীর্ষস্থানীয় এডুটেক সংস্থা Extramarks Education  শিক্ষাক্ষেত্রে এক যুগান্তকারী প্রযুক্তি নিয়ে হাজির হয়েছে। সংস্থাটি সম্প্রতি লঞ্চ করেছে ‘Extra Intelligence’, যা একটি সম্পূর্ণ AI-ভিত্তিক আধুনিক শিক্ষাস্যুট। এই প্রযুক্তি শিক্ষকদের কাজকে সহজ করবে, ছাত্রদের শেখার পদ্ধতি বদলে দেবে এবং মূল্যায়ন পদ্ধতিকে আরও নিখুঁত ও গতিশীল করে তুলবে। শিক্ষকদের জন্য ডিজিটাল সহকারী এই স্মার্ট প্ল্যাটফর্মে […]

শ্বশুরবাড়ি যেতে রাজি না হওয়ায় রেগে গিয়ে স্ত্রীর নাক কামড়ে ছিঁড়ে দিল স্বামী

নিজস্ব প্রতিনিধি ,লখনউ: শ্বশুর বাড়ি যেতে চাইছিলেন না স্ত্রী। বারবার বোঝানোর পরেও স্ত্রী বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতে নারাজ। ক্ষিপ্ত হয়ে গেলেন স্বামী। রাগে স্ত্রীর নাক কামড়ে ছিঁড়ে ফেললেন। ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের(Uttarpradesh) কনৌজে। এই ঘটনা ঘটানোর পর ওই মহিলাকে জখম অবস্থায় ভর্তি করা হয়েছে কানপুর হাসপাতালে(Kanpur Hospital)। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। জানা গিয়েছে, […]

শেখ হাসিনাকে দেশছাড়া করা জুলাই যোদ্ধাদের ‘জাতীয় বীর’ ঘোষণা মোল্লা ইউনূসের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া জুলাই যোদ্ধাদের ‘জাতীয় বীর’ হিসাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা করল তদারকি সরকার। আজ মঙ্গলবার (৫ অগস্ট) হাসিনার দেশত্যাগের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস। ওই ঘোষণাপত্রেই গত বছরের জুলাইয়ে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উচ্ছেদের আন্দোলনে […]

উত্তরবঙ্গে প্রবল দুর্যোগের পাশাপাশি দক্ষিণের একাধিক জেলায় চলবে ঝড়-বৃষ্টি

নিজস্ব প্রতিনিধি: বঙ্গে দুর্যোগ চলবে। ৫,৬,৭,৮ অগাস্ট পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত হবে। ৯ ,১০ ,১১ অগাস্ট উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলে অধিকর্তা সোমনাথ দত্তর এই খবর জানিয়েছেন। তিনি বলেন, দক্ষিণবঙ্গের(South Bengal) সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ওই দিন গুলিতে। মঙ্গলবার […]

৩৭ বলে সেঞ্চুরি করে রেকর্ড গড়া অজি ব্যাটারকে শাস্তি দিল আইসিসি

নিজস্ব প্রতিনিধি: ক্রীড়াপ্রেমীদের কাছে ক্রিকেট অত্যন্ত বিনোদনমূলক একটি খেলা। যে দেশেরই খেলা হোক না কেন মানুষ কিন্তু টিভি বা ফোনের স্ক্রিনে ক্রিকেট দেখতে কখনও বিরক্ত হয় না। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিল অস্ট্রেলিয়া। সেখানে ঘটেছে একটি ঘটনা। তৃতীয় টি-টোয়েন্টিতে ৩৭ বলে সেঞ্চুরি করে অপরাজিত থেকেছিলেন অস্ট্রেলিয় ব্যাটসম্যান টিম ডেভিড। শুধু তৃতীয় নয়, চতুর্থ ও পঞ্চম […]

প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইট ‘অনলি ফ্যানস’-এ যোগ দিলেন বিরাটের প্রাক্তন সতীর্থ

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক ক্রিকেটে খুব পরিচিত নন। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যথেষ্টই পরিচিত মুখ ইংলিশ পেসার টাইমাল মিলস। বাইশ গজে বল হাতে বিপক্ষের অনেক বাঘা-বাঘা ব্যাটারকে ঘায়েল করেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েও খেলেছেন। এবার অন্য এক জগতে নাম লেখালেন তিনি। নাম লিখিয়েছেন প্রাপ্তবয়স্কদের জনপ্রিয় ওয়েবসাইট ‘অনলি ফ্যানস’-এ। আর তা নিয়ে […]

মেজর শয়তান সিং ভাটির চরিত্রে ফারহান আখতার, প্রকাশিত ‘১২০ বাহাদুর’র টিজার

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল ফানহান আখতারের আসন্ন ছবি ১২০ বাহাদুরের পোস্টার। এবার সামনে এল টিজার। মঙ্গলবার ১২০ বাহাদুরের মনোমুগ্ধকর টিজার প্রকাশ পেয়েছে। এই সিনেমায় অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা ফারহান আখতার মেজর শয়তান সিং ভাটির ভূমিকায় অভিনয় করছেন। সিনেমার পোস্টার হোক বা টিজার, ১২০ বাহাদুর যে দেশপ্রেমের মূলে নিহিত সাহস এবং ত্যাগের অনুপ্রেরণা […]

মহিলা নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগে নাচের টিমের মালিক গ্রেফতার,১৪ দিনের জেল হেফাজত

নিজস্ব প্রতিনিধি,নন্দকুমার: মহিলা নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ নাচের টিমের মালিকের বিরুদ্ধেই।অভিযুক্তকে গ্রেফতার করল নন্দকুমার থানার পুলিশ।১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল তমলুক জেলা ও দায়রা আদালত(Tamluk District Court)।মহিলা নৃত্যশিল্পীকে(Daner) ধর্ষণের অভিযোগ। অভিযোগ একটি অর্কেস্ট্রা টিমের মালিকের বিরুদ্ধে। ইতিমধ্যেই তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে নন্দকুমার থানার পুলিশ। আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন […]

ফের রক্তক্ষয়ী লড়াই বাংলাদেশে! মুক্তিযুদ্ধের ইতিহাস  বাঁচাতে ‘মঞ্চ ৭১’ গড়লেন মুক্তিযোদ্ধারা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানার পতনের বর্ষপূর্তির মুখেই ফের এক রক্তক্ষয়ী লড়াইয়ের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ। তদারকি সরকারের প্রধান উপদেষ্টা তথা পাক গণহত্যাকারীদের দোসর মোল্লা ইউনূস যখন মুক্তিযুদ্ধকে মুছে দিতে আদাজল খেয়ে আসরে নেমেছেন, ঠিক তখনই পাল্টা গর্জে উঠলেন মুক্তিযোদ্ধারা। একাত্তরে জীবনের ঝুঁকি নিয়ে যারা পাক সেনার বিরুদ্ধে মাঠে-ময়দানে লড়াই করেছেন, সেই মুক্তিযোদ্ধারা গড়ে তুললেন […]

‘স্বামীজি বাংলায় কথা বলতেন’, রামকৃষ্ণ মিশনের অনুষ্ঠানে বাংলা ভাষা নিয়ে সরব মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, কামারপুকুর : বাংলাভাষার ওপর আক্রমণ নিয়ে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কামারপুকুর রামকৃষ্ণ মিশন ও মঠের অনুষ্ঠানে গিয়ে বাংলা ভাষা নিয়ে সরব হয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ দেব, সারদা দেবী নেতাজি সুভাষচন্দ্র বসু বাংলা ভাষায় কথা বলতেন। তার মুখে উঠে এসছে রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রের কথা। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেছেন, রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র […]

কাঁকুড়গাছির বিজেপি কর্মী খুনের মামলায় দুই পুলিশকর্মীর জামিন মঞ্জুর কলকাতা হাইকোর্টে

নিজস্ব প্রতিনিধি: কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজি‍ৎ সরকারের খুনের মামলায় জেল হেফাজতে থাকা থাকা কলকাতা পুলিশের তৎকালীন এসআই রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথের জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ শর্তসাপেক্ষে দু’জনের জামিন আর্জি মঞ্জুর করেন। গত ১৮ জুলাই কাঁকুড়গাছির বিজেপি কর্মী অবিজি‍ৎ সরকারের খুনের মামলায় তৎকালীন নারকেলডাঙার ওসি শুভজিৎ সেন, […]

কানাডায় খালিস্তানি দূতাবাস খুলল নিজ্জরের সমর্থকরা, ফের সঙ্ঘাতে দিল্লি-অটোয়া

আন্তর্জাতিক ডেস্ক: নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নির শাসনামলে কানাডায় খালিস্তানি জঙ্গিদের কার্যকলাপ অব্যাহত রয়েছে। খালিস্তানি সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জরের সমর্থকরা সারেতে একটি ‘দূতাবাস’ স্থাপন করেছে বলে খবর। খালিস্তানের সমর্থকরা এর নাম দিয়েছে ‘Republic of Khalistan’। এই ‘দূতাবাস’টি গুরুনানক শিখ গুরুদুয়ারার কমিউনিটি সেন্টারের একটি অংশে নির্মিত হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলি এই নবগঠিত ভবনের উপর কড়া নজর রাখছে কারণ […]

ডোমজুড়ে জমা জল যন্ত্রণা,বিধায়কের বাড়ি ঘেরাও মহিলাদের

নিজস্ব প্রতিনিধি, ডোমজুড়: হাওড়া জেলার ডোমজুড়ে জমা জল যন্ত্রণা।বিধায়কের বাড়ি ঘেরাও মহিলাদের। “ভগবানের উপর ভরসা রাখুন” মন্তব্য ঘিরে ক্ষোভ।দফায় দফায় প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে সলপ(Salap) ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কালীতলা(Kalitala) এলাকা। বাড়িতে হাঁটু–অবধি জল, রাস্তাঘাট জলমগ্ন, কার্যত বিলুপ্ত নিকাশিব্যবস্থা—সব মিলিয়ে চরম দুর্ভোগে এলাকাবাসী। টানা জল জমে থাকার প্রতিবাদে মঙ্গলবার সকালে ক্ষুব্ধ মহিলারা ঘেরাও করেন […]

বিহারের পর বাংলায় এবার SIR, বিজ্ঞপ্তি জারি নির্বাচন কমিশনের

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: বিহারের পর বাংলাতেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের মুখ্যসচিবকে চিঠি লিখে এই বিষয়ে জানিয়েছে। রাজ্যের নির্বাচন আধিকারিকদের ভোটার তালিকার একটি বিশেষ নিবিড় সংশোধন পরিচালনা করতে বলেছে। সংশোধনের প্রক্রিয়া দ্রুত শুরু করতে বলা হয়েছে। প্রসঙ্গত, বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। […]

0:00